সববাংলায়

২৬ শ্রাবণ | ১২ আগস্ট | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২৬ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ১২ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৬ শ্রাবণ | ১২ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক যুব দিবস। প্রতিবছর ১২ আগস্ট সারা বিশ্বে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়ে থাকে। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল বিশ্বের যুব সম্প্রদায়ের গুরুত্ব ও অধিকার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা। এই দিবসটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-youth-day/
  • আজ ভারতের জাতীয় গ্রন্থাগারিক দিবস। প্রতি বছর ১২ আগস্ট সারা ভারত জুড়ে গ্রন্থাগার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও যুব সম্প্রদায়কে গ্রন্থাগারমুখী করে তোলবার উদ্দেশ্যে ভারতে জাতীয় গ্রন্থাগারিক দিবস হিসেবে পালন করা হয়।। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-librarian-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হরিনাথ দে’র জন্মদিন। ৩৪ বছরের সংক্ষিপ্ত জীবনে ৩৪টি ভাষায় অনর্গল কথা বলতে, লিখতে এবং পড়তে পারতেন তিনি। ব্রিটিশ আমলে ন্যাশনাল লাইব্রেরির প্রথম ভারতীয় লাইব্রেরিয়ান ছিলেন তিনি। ভারতে ভাষাবিজ্ঞান চর্চার পথিকৃৎ ছিলেন তিনি ।তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/harinath-dey/
  • আজ বিক্রম সারাভাইয়ের জন্মদিন। ভারতীয় মহাকাশ গবেষণার পথিকৃৎ হিসেবে পরিচিত তিনি। তাঁর প্রচেষ্টাতেই আমদাবাদে গড়ে উঠেছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। প্রথম ভারতীয় কৃত্রিম উপগ্রহ ‘আর্যভট্ট’ তাঁর তত্ত্বাবধানেই গড়ে ওঠে। মূলত তাঁর উদ্যোগেই গড়ে ওঠে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো । তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vikram-sarabhai/
  • আজ আরভিন শ্রোডিঙ্গারের জন্মদিন। আধুনিক বিজ্ঞানচর্চার ইতিহাসে একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এই নোবেলজয়ী অস্ট্রিয়ান বিজ্ঞানী। বিজ্ঞানের জগতের বিখ্যাত ধাঁধা ‘শ্রোডিঙ্গার বিড়াল’ এর জন্য তিনি বিজ্ঞানী মহলে ভীষণ জনপ্রিয়। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/schrodinger/
  • আজ পিট সাম্প্রাসের জন্মদিন। চূড়ান্ত টপ স্পিনে আসা বলকে হাল্কা একটা টাচ করে র‍্যাকেটের কারুকাজে প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারতেন পিট সাম্প্রাস। তিনি বিশ্বের এক অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। ‘পিস্তল পিট’ নামেও টেনিসের জগতে পরিচিত তিনি। প্রত্যেক ম্যাচ তাঁর সার্ভ আর ভলি দেখার জন্য দর্শকেরা উৎসুক হয়ে থাকতেন। ‘আন্তর্জাতিক টেনিস হল অফ ফেম’ সম্মানে ভূষিত পিট সাম্প্রাসের ক্রীড়াজীবনের কথা বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/pete-sampras/
  • আজ হুমায়ুন আজাদের মৃত্যুদিন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক হিসেবে চিহ্নিত৷ বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা লেখক তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/humayun-azad/
  • আজ উইলিয়াম ব্লেকের মৃত্যুদিন। ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক যুগের অন্যতম খ্যাতনামা কবি তিনি। জীবদ্দশায় তেমন পরিচিতি না পেলেও মৃত্যুর পর ইংরেজি সাহিত্যের একজন প্রথিতযশা কবি হয়ে ওঠেন তিনি । কবিতা লেখা ছাড়াও তিনি অঙ্কন এবং খোদাইকর্মে পারদর্শী ছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/william-blake/
  • আজ জর্জ স্টিফেনসনের মৃত্যুদিন। তাঁর হাত ধরেই প্রথম ‘স্টিম লোকমোটিভ’ বা রেল ইঞ্জিন আবিষ্কার হয়। এছাড়াও তিনিই বিশ্বে প্রথম ইন্টারসিটি রেলওয়ে লাইন তৈরি করেন। জর্জ স্টিফেনসনকে তাই ‘ফাদার অফ রেলওয়ে’ বলা হয়ে থাকে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/george-stephenson/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-12

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বিখ্যাত পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা তৎকালীন কলকাতা উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নির্বাচনী প্রচার শোনা যেত মস্কো রেডিওতে। সব মিলিয়ে ২০ লক্ষ ব্যালট বক্স তৈরি হয়েছিল সেই নির্বাচনে। ভাবছেন কোন নির্বাচনের কথা বলা হচ্ছে? ভারতের প্রথম সাধারণ নির্বাচন। ১৯৫১ সালের ২৫ অক্টোবর শুরু হয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/first-indian-general-election/
  • ব্রিটিশ-বিরোধী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ব্রিটিশ পুলিশ এবং বিচারব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিল আলিপুর বোমা মামলা। এই মামলা মানিকতলা বোমা মামলা নামেও পরিচিত। এই মামলার খুঁটিনাটি জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alipore-bomb-trial/
  • বলা হয়ে থাকে সারা ভারতবর্ষে মাত্র দুটি জায়গাতেই ১০৮টি শিবমন্দির রয়েছে এবং সেই দুটি জায়গাই পূর্ব বর্ধমানে অবস্থিত। সেই দুটি জায়গার মধ্যে কালনার ১০৮ শিবমন্দির সবচেয়ে জনপ্রিয়। এই মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/108-shiv-temple-of-kalna

২৬ শ্রাবণ | ১২ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আজ আমরা বাংলা সাহিত্যের এমন এক বেপরোয়া, আপসহীন অথচ প্রতিভাবান লেখকের জীবন কাহিনী শোনাবো, যাঁর জীবনটা ছিল তাঁর উপন্যাসের মতোই নাটকীয় আর বর্ণময়। পরিবারের চোখে ছিলেন ‘প্রবলেম চাইল্ড’, কৈশোরেই বয়সে বড় এক ডিভোর্সী মহিলাকে বিয়ে করে শুরু করেছিলেন বস্তির জীবন। জীবিকার জন্য কখনো ডিম বিক্রি করেছেন, কখনো চটকলে করেছেন দিনমজুরের কাজ। কিন্তু এই বাউন্ডুলে জীবনই তাঁকে দিয়েছিল সমাজের গভীরতম স্তরকে চেনার বিরল অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা কথা বলছি কিংবদন্তি সাহিত্যিক সমরেশ বসুকে নিয়ে। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/AlS7Ip8Fp7w
  • শ্রাবণ মাসের শেষ সোমবারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/yRJMnGWF2LA

২৬ শ্রাবণ | ১২ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৬ শ্রাবণ | ১২ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading