আজ বাংলা ১৪৩১ সালের ৭ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
প্রতি বছর ২০ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালিত হয়ে থাকে। সারা বিশ্ব জুড়েই দিবসটি পালন করা হয়ে থাকে। রাষ্ট্রসংঘে ২০০৭ সালের ২৬ নভেম্বর আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০ ফেব্রুয়ারিতে বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালন করা হবে। সেই আলোচনা অনুযায়ী ২০০৯ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে৷ বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-day-of-social-justice/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ শরৎচন্দ্র বসুর মৃত্যুদিন। তিনি একজন আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি সম্পর্কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sarat-chandra-bose/
আজ আমেরিকান অভিযাত্রী রবার্ট পিয়েরির মৃত্যুদিন। প্রথম উত্তর মেরুতে পদার্পণকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। যদিও তাঁর সমসময়ে এবং পরবর্তীকালেও এই অভিযান নিয়ে নানা সন্দেহের অবকাশ থেকে গিয়েছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছিলেন এককালে। প্রথমদিকে নৌবাহিনীতেই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন৷ একাধিকবার আর্কটিক অভিযানে যাওয়ার জন্যও তিনি পরিচিত হয়ে আছেন মানুষের কাছে। রবার্ট পিয়েরিই প্রথম আবিষ্কার করেছিলেন যে গ্রীনল্যান্ড আসলে একটি দ্বীপ। নানা রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতার কথা একাধিক গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছিলেন তিনি। তাঁর অভিযানের সময়কার ডায়েরিও এক অমূল্য সম্পদ হয়ে আছে। এই বিতর্কিত কিংবদন্তি আমেরিকান অভিযাত্রিক রবার্ট পিয়েরি ও তাঁর অভিযানগুলি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/robert-peary/
আজ ফেরুচ্চিও ল্যাম্বরগিনির মৃত্যুদিন। স্পেনের জাতীয় খেলা ষাঁড়ের লড়াই দেখতে ভালোবাসতেন তিনি। আর তাই ষাঁড়ের প্রতি আকর্ষণবশতই তাঁর প্রথম গাড়ি নির্মাণ কোম্পানির প্রতীক হিসেবে দেখা যায় ষাঁড়ের ছবি। ইসলেরো, মিউরা, এস্পাডা ইত্যাদি বিখ্যাত স্পোর্টস কারের পাশাপাশি তাঁর ব্র্যাণ্ড হিসেবে বিশ্বের অন্যতম দ্রুতগামী গাড়ি ‘ল্যাম্বরগিনি’র নাম জুড়ে আছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ফেরুচ্চিও ল্যাম্বরগিনিকে নিয়ে। সামান্য এক ট্র্যাক্টর নির্মাতা থেকে কীভাবে তিনি ইতালির অন্যতম ধনী হয়ে উঠলেন এবং ল্যাম্বরগিনি গাড়ির নির্মাণের সঙ্গে তাঁর নাম কীভাবে জুড়ে গেল তা জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/ferruccio-lamborghini/
প্রাণীজগতে আয়ু বিষয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীদের হাতে উঠে এসেছে এক অদ্ভুত তথ্য। সুবিশাল মহাসাগরের গভীরে এই প্রাণীর গড় বয়স আমাদের বয়সের প্রায় আট গুন বেশি! অন্তহীন মহাসাগরের বুকে নিহিত থাকা সেই প্রাণীটির নাম গ্রীনল্যান্ড শার্ক। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/greenland-shark/
পূর্বনাম ছিল ঘোড়াঘাট, পরে নাম বদলে বাংলাদেশের এই জেলাটির নাম হয় দিনাজপুর জেলা। ভারত বিভক্তির সময় এই জেলার একটি বৃহৎ অংশ অবশ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল। দিনাজপুর ছিল অবিভক্ত বাংলার বৃহত্তম প্রশাসনিক জেলা। মূলত ধানের জন্য বিখ্যাত এই জেলাটি৷ তবে দিনাজপুর জেলার লিচু গোটা বাংলাদেশেই সুবিখ্যাত। বিশ্বের প্রাচীনতম বৌদ্ধ বিহারগুলির মধ্যে একটি শিতা কোট বিহার এই দিনাজপুরেই অবস্থিত৷ এছাড়াও সুখসাগর, রামসাগর, বড়দুয়ারি ইত্যাদি এখানকার কয়েকটি দর্শনীয় স্থান। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মত সাহিত্যিক যেমন তেমনি আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও জন্মেছিলেন এই জেলায়। দিনাজপুর জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dinajpur/
নবরত্ন স্থাপত্য একপ্রকারের মন্দিরের স্থাপত্যশিল্প। পুরনো বাংলার রাজাদের আমলে অষ্টাদশ শতকে এ স্থাপত্যের আগমন ঘটে। এই স্থাপত্যে মন্দিরের প্রধান দুটি ধাপ থাকে। প্রথম ধাপের চারটি কোণে চারটি চুড়া থাকে। আর দ্বিতীয় ধাপের চার কোণে চারটি আর কেন্দ্রে একটি চূড়া থাকে। এই চূড়াগুলোকে রত্নও বলা হয়ে থাকে। এইভাবে দুটি ধাপে মোট নয়টি চূড়া বা রত্ন থাকে বলে এই স্থাপত্যশিল্পকে নবরত্ন বলা হয়। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/navaratna-architechture/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
ছোট্ট মেয়েকে সিনেমা হলের সামনে দাঁড় করিয়ে রেখে বেমালুম ভুলে গিয়েছিলেন তার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পড়ানোর সময় অঙ্কের মাধ্যমে একটি তত্ত্ব বোঝাতে গিয়ে একটি ভুল করে ফেলেন, আর অবিশ্বাস্যভাবে ঐ ভুল থেকেই এক যুগান্তকারী আবিষ্কার ঘটে যায়। তাঁর কোয়ান্টাম তত্ত্ব বিষয়ে গবেষণায় অঙ্কের এই ত্রুটিই পরে ‘বসু-আইনস্টাইন সংখ্যায়ন’ হিসেবে পরিচিত হয়। এরকমই নানা আকর্ষণীয় ঘটনায় মোড়া বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জীবনী জেনে নিন এই সুন্দর তথ্যচিত্রে – https://youtu.be/GVWelEBAAn4
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান