আজ বাংলা ১৪৩১ সালের ২২ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ৫ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- আজ ভারতের জাতীয় সমুদ্র বাণিজ্য দিবস। প্রাচীন ভারতে বহু আগে থেকেই সমুদ্র-বাণিজ্যের রীতি ছিল। বহু দেশের সঙ্গে ভারতের বাণিজ্য চলত। রেশম, কাঠ, চন্দন ইত্যাদি নানা উপকরণের বাণিজ্য চলত আর এই সমুদ্র-বাণিজ্য ও বিশ্ব অর্থনীতি নিয়ে সচেতনতা বাড়ানোর জনেই প্রতি বছর ৫ এপ্রিল ভারতে পালন করা হয় জাতীয় সমুদ্র-বাণিজ্য দিবস। এই বিশেষ দিনের আড়ালের দীর্ঘ ইতিহাস ও তাৎপর্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-maritime-day/

আজ কী দেখবেন :
- আজ ভারতের নারীবাদী আইকন পন্ডিতা রমাবাঈ-এর মৃত্যুদিন। তিনি নারীদের উন্নতি সাধনায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। নিজের জীবনে দেখেছেন কাছের মানুষদের মৃত্যুমিছিল, কিন্তু দমে যাননি তিনি। তাঁর অসামান্য জীবনী নিয়ে এই তথ্যচিত্রটি দেখুন https://youtu.be/4H9xuxrH0u8
- দুর্গাপূজা উৎসবে সন্ধিপূজা এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সন্ধি মানে মিলন। অষ্টমী ও নবমীর মিলনক্ষণে দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন, সেই সময় মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড আক্রমণ করে। এদের দুর্গা বধ করেছিলেন, সেই থেকে তাঁর নাম হয় চামুণ্ডা। চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে বধ করা হয়েছিল, তাকে স্মরণে রেখে সন্ধি পুজোর আয়োজন করা হয়। অষ্টমীতিথির শেষ ২৪মিনিট ও নবমীতিথির প্রথম ২৪মিনিট মিলিয়ে মোট ৪৮মিনিট সময়ের যে মহাসন্ধিক্ষণ সেই সময়ে সন্ধিপূজা করা হয়। এই নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/9FjWE9qDhus
- আজ অন্নপূর্ণা পূজায় আসুন সোনার অন্নপূর্ণা মন্দিরের ব্যাপারে জেনে নিই। দক্ষিণেশ্বর মন্দির থেকে মাত্র পনেরো কিলোমিটারের মধ্যে, বর্তমান ব্যারাকপুর – টিটাগড় অঞ্চলে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মত দেখতে একটি মন্দির রয়েছে। রানী রাসমণির ছোট মেয়ে এই মন্দির গড়েছিলেন। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/G908meiFz2M

অন্যান্য আরও যা পড়বেন :
- এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
- এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
- এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান