সববাংলায়

২৭ চৈত্র | ১০ এপ্রিল | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২৭ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ১০ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৭ চৈত্র | ১০ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • সারা বিশ্ব জুড়ে ১০ এপ্রিল দিনটিতে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়ে থাকে। বিজ্ঞানী ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান হলেন হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। তাঁর জন্মদিনের দিনটিতেই বিশ্ব জুড়ে ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ পালন করা হয়ে থাকে। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-homeopathy-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অমিয় চক্রবর্তীর জন্মদিন। পৃথিবীর নানা দেশে তিনি ঘুরে বেড়িয়েছেন পরিব্রাজক হিসেবে। প্রশান্ত এবং আটলাণ্টিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পূর্ব ও পশ্চিম এশিয়া দূরপ্রাচ্য আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং জাপান ও কোরিয়া সহ পৃথিবীর নানা দেশ-মহাদেশ বহুবার পরিভ্রমণ করেছেন। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amiya-chakravarty
  • আজ পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিন। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী, কিন্তু আরামবাগের মানুষ তাঁকে চেনে ‘আরামবাগের গান্ধী’ নামে। তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি খাদ্য-শস্যের রেশনিং ব্যবস্থা চালু করেন যা আজও বর্তমান। তিনি প্রফুল্ল চন্দ্র সেন। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prafulla-chandra-sen/
  • আজ ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মৃত্যুদিন। স্বাধীনতা সংগ্রামে যোগদান করে তিনবার কারাবরণ করেন তিনি। মোরারজি দেশাইকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/morarji-desai/
  • আজ জোসেফ লুই ল্যাগ্রাঞ্জের মৃত্যুদিন। গণিত জগতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি । তিনিই প্রথম ব্যাখ্যা করেন বছরের বিভিন্ন সময় পৃথিবী থেকে চাঁদকে ভিন্ন ভিন্ন আকৃতির দেখতে লাগে কেন । তাঁকে বার্লিনে অবস্থিত প্রুসিয়ান একাডেমি অফ সায়েন্স এর গণিত বিভাগের দায়িত্ব সামলানোর অনুরোধ করেছিলেন রাজা দ্বিতীয় ফ্রেডরিক স্বয়ং। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/joseph-louis-lagrange/
  • ১৯৮৭ সালের ১০ এপ্রিল পশ্চিমবঙ্গের দশম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-legislative-assembly/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-10

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ চৈত্র মাসের লক্ষ্মীপূজা। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/laxmi-puja-in-chaitra/
  • তারকেশ্বরে আজ থেকে শিবের গাজন উপলক্ষে মেলা হয়। গাজন নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gajan/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • তারকেশ্বরের প্রধান আকর্ষণ তারকনাথ মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় । শ্রাবণ মাসে দূর দূর থেকে ভক্তেরা পায়ে হেঁটে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন। এছাড়াও এখানের মালিয়া পার্ক স্থানীয় মানুষদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট। তবে এত বিখ্যাত এই মন্দিরে পাণ্ডাদের সাবধানে এড়িয়ে চলা প্রয়োজন। এখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না, ভ্রমণের বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarakeswar
  • স্টারে ‘‌শ্যামলী’‌ নাটকটিতে অভিনয় করার পরে উত্তমকুমারের নাম হয়ে গিয়েছিল শ্যামল। নামটি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়।  সে সময়ে একটি ‘‌গুজব’‌ বাজারে উড়ছিল। উত্তমের সঙ্গে নায়িকা সাবিত্রীর সম্পর্ককে কেন্দ্র করে। রটেছিল পারিবারিক অশান্তির জেরে নাকি মঞ্চ ছাড়লেন উত্তম। কিন্তু যে ঘটনাটি ঘটেছিল তা হল মঞ্চেই উত্তমের অসুস্থ হয়ে পড়া। শো কোনওরকমে শেষ করেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁর শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে উত্তমের যে মঞ্চের ধকল নেওয়া আর তাঁর পক্ষে সম্ভব হয় না। ফলে ‘‌শ্যামলী’‌র অনিল বদলায়। উত্তম কুমার শুধু সিনেমার নায়কই ছিলেন না তিনি ছিলেন থিয়েটার অভিনেতা। উত্তমকুমারের নাট্যজীবনের বিভিন্ন ঘটনা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/theatre-life-of-uttam-kumar/
  • টেরা প্রেটা ব্রাজিলের আমাজন অববাহিকায় পাওয়া একধরনের কালো জৈব সার যার মিশ্রণে মাটির উর্বরতা অবিশ্বাস্য বৃদ্ধি পায়। শয়ে শয়ে বছর ধরে টেরা প্রেটা সারের গুণ ধরে রাখার ক্ষমতা বিজ্ঞানীদের গ্রিনহাউস গ্যাস ও কার্বন-ডাই-অক্সাইড নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে উৎসাহিত করে তুলেছে। এই টেরা প্রেটা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/terra-preta/

২৭ চৈত্র | ১০ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার চৈত্র মাসের লক্ষ্মীপূজা ব্রত পালন করা হয়। বলা হয় এই ব্রত করলে তার সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতে দেখুন এখানে https://youtu.be/pc2Ku2SuXVc

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • সোমনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্রের রক্ষাকর্তা। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান চন্দ্রদেব এই মন্দির তৈরি করেছিলেন। তারপর বহুবার বিভিন্ন কারণে ধ্বংস হয়েছে এই মন্দির। পরে আবার গড়ে তোলা হয়েছে। বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েও পুনরায় গড়ে ওঠার জন্য মন্দিরটি ‘চিরন্তন পীঠ’ নামেও পরিচিত। সোমনাথ মন্দির নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/yRJMnGWF2LA

২৭ চৈত্র | ১০ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৭ চৈত্র | ১০ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading