সববাংলায়

১ জ্যৈষ্ঠ | ১৬ মে | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ১৬ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১ জ্যৈষ্ঠ | ১৬ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ যতীন্দ্রমোহন ঠাকুরের জন্মদিন। তাঁর পৃষ্ঠপোষকতায় ক্ষেত্রমোহন গোস্বামী ভারতে প্রথম অর্কেস্ট্রা নিয়ে গবেষণা করেছিলেন৷ ভারতের প্রথম ‘সুরবাহার’ কনসার্টটি তাঁর দরবারে প্রদর্শিত হয়েছিল। তাঁর অন্যতম কীর্তি হল ‘টেগোর ক্যাসল’ নির্মান৷ তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jatindramohan-tagore/
  • আজ জোসেফ ফুরিয়ের মৃত্যুদিন। বর্তমানে যা আমাদের কাছে গ্রিন হাউজ এফেক্ট নামে পরিচিত, প্রথম সেই বিষয়ের ধারণা দিয়েছিলেন গণিতবিদ জোসেফ ফুরিয়ে। তাঁর অন্যতম অবদান হল তাপীয় পরিবহনের গাণিতিক তত্ত্বের নির্মাণ, যা ‘ফুরিয়ে সিরিজ’ নামে পরিচিত। ফরাসি বিপ্লবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। সক্রিয় অংশগ্রহণের ফলে একাধিকবার কারাবাস করতে হয় তাঁকে এবং মৃত্যুদণ্ড থেকেও তিনি রক্ষা পান সৌভাগ্যবশত। নেপোলিয়ন বোনাপার্টের খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন জোসেফ। নেপোলিয়নের মিশর যাত্রায় তিনি বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অভিযানে সামিল হয়েছিলেন। এই প্রতিভাবান গণিতবিদ জোসেফ ফুরিয়ে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/joseph-fourier/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-16

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আমরা সকলেই জানি সিকিম ভারতের রাজ্য। কিন্তু এটা জানেন কী, ব্রিটিশ শাসনকালে এই রাজ্য ভারতের সঙ্গে যুক্ত ছিল না! সিকিমে তখন চলতো ছোগিয়াল রাজাদের শাসন। অবশেষে ১৯৭৫ সালের ১৬ মে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় সিকিমকে। সিকিমের এই অন্তর্ভুক্তির ইতিহাস জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/annexation-of-sikkim/
  • ২০০৮ সালের ১৬ মে উত্তরপ্রদেশের নয়ডায় তলোয়ার পরিবারের বাসভবনে চৌদ্দ বছরের আরুষি তলোয়ারকে বন্ধ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। আরুষি তলোয়ারকে হত্যার জন্য প্রাথমিকভাবে তলোয়ার পরিবারের গৃহকর্মী হেমরাজকে সন্দেহ করা হলেও দুদিন পরে যখন হেমরাজেরও মৃতদেহ আবিষ্কৃত হয় বাড়ির ছাদ থেকে তখন রহস্য অন্যদিকে বাঁক নেয়। আজও এই মৃত্যু রহস্যের কোনো কুল-কিনারা করতে পারেনি আদালত। হিন্দিভাষায় এই কেসটিকে কেন্দ্র করে ‘তলোয়ার’ নামে বিখ্যাত একটি সিনেমা তৈরি হয়েছিল। এই অমীমাংসিত আরুষি তলোয়ার হত্যা মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arushi-talwar-murder-case/
  • সব প্রবাদেরই উৎপত্তির কিছু না কিছু কারণ আছে। আমরা বিভিন্ন প্রবাদের উৎস সন্ধান করছি সেই তালিকায় আজ অতি দর্পে হতা লঙ্কা। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-ati-darpe-hata-lanka/

১ জ্যৈষ্ঠ | ১৬ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বিধান রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং জগদ্বিখ্যাত চিকিৎসক। চিকিৎসা ক্ষেত্রে তাঁকে সম্মান জানিয়ে প্রতি বছর তাঁর জন্মদিনে সারা ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। কিন্তু তাঁর চিকিৎসা বা রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যত আলোচনা হয়, তাঁর রসিকতা নিয়ে সিকিভাগও আলোচনা হয় না। তিনি ছিলেন আদ্যোপান্ত একজন রসিক মানুষ। দারুণ মজার সেই তথ্য জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/9mm-q8c1PM4
  • জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটি হল শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। এই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তাঁর সন্তানসম্ভবা না হওয়া অবধি তাঁর বাবা বা মা তাঁর বাড়ি যেতে পারতেন না। কোন কারণে মেয়ের যদি সন্তান ধারণে সমস্যা হত, তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আসাই হয়ে উঠত না। তখন জামাই ষষ্ঠীর প্রচলন হল। এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাঁদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/pNuwySuR7dI

১ জ্যৈষ্ঠ | ১৬ মে | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১ জ্যৈষ্ঠ | ১৬ মে | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading