আজ বাংলা ১৪৩২ সালের ৩ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ১৮ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ কমলা সোহনীর জন্মদিন। সি ভি রমন কেবল মহিলা বলে তাঁকে কলেজে ভর্তি নিতে চাননি। সেই তিনিই এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ধর্নায় বসে শেষ পর্যন্ত কলেজে ভর্তি হয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি পিএইচডি (PhD) ডিগ্রি লাভ করেছিলেন। পেশায় একজন বায়োকেমিস্ট হিসেবে শাপলার পুষ্টিগত গুরুত্বের দিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamala-sohonie/
আজ জর্জ ম্যালরির জন্মদিন। যদি বলা হয় তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির বহু আগে এভারেস্টের শিখরে পা রেখেছিলেন ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালরি, মেনে নেবেন? একথা ভাবতেই অযৌক্তিক লাগে তাই না! ১৯২৪ সালে মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে হিমালয়ের বুকে পা রাখা জর্জ ম্যালরি নিখোঁজ হয়ে যান একদিন। এরপর ৭৫ বছর পরে তাঁর মৃতদেহ পাওয়া যায় এভারেস্টের উপরেই। জর্জ ম্যালরির রোমাঞ্চকর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/george-mallory/
আজ অমল কুমার রায়চৌধুরীর মৃত্যুদিন। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং কিংবা রজার পেনরোজ উভয়েই তাঁদের সৃষ্টিতত্ত্ব এবং বিগ ব্যাং সংক্রান্ত গবেষণায় সফল হয়েছিলেন বাঙালি পদার্থবিদ অমল কুমার রায়চৌধুরীর গবেষণাপত্রের কারণে। অমল কুমারই প্রথম আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সাহায্যে বিশ্ব সৃষ্টির মূলে বিগ ব্যাং-এর আগেও যে সিঙ্গুলারিটির অস্তিত্ব ছিল তা প্রমাণ করেছিলেন। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র তথা পরবর্তীকালে সম্মানীয় অধ্যাপক অমল কুমার রায়চৌধুরীর জীবন ও গুরুত্বপূর্ণ গবেষণা সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amal-kumar-raychaudhuri/
আজ মেহেরবাঈ টাটার মৃত্যুদিন। ভারতের প্রথম মহিলা হিসেবে তিনিই প্রথম আকাশ যানে চড়ার কৃতিত্ব অর্জন করেন। শিক্ষিতা, সুন্দরী পার্সি এই মহিলা উনিশ শতকের ভারতে নারীর শিক্ষা ও নারীর সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছিলেন। স্যার দোরাবজী টাটার স্ত্রী হিসেবে পরিচিত এই মহিলার নাম মেহেরবাঈ টাটা। শাড়ী পরে টেনিস খেলতেন তিনি। মেহেরবাঈ টাটার জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/meherbai-tata/
আজ আলি আকবর খানের মৃত্যুদিন। সত্যজিৎ রায়ের ‘দেবী’ কিংবা তপন সিন্হার ‘ক্ষুধিত পাষাণ’ ছবিতে সঙ্গীতাবহ নির্মাণ করেছিলেন বিখ্যাত ভারতীয় ধ্রুপদী সঙ্গীতশিল্পী আলি আকবর খান। তিনিই প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী যিনি আমেরিকার টেলিভিশনে সঙ্গীত পরিবেশনের সুযোগ পেয়েছিলেন। পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত এই মহান সঙ্গীতশিল্পী সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ali-akbar-khan/
আজ মিলখা সিংয়ের মৃত্যুদিন। ‘ফ্লাইং শিখ’ নামে পরিচিত ভারতীয় দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনের শুরুটা হয়েছিল একটা রবার কারখানায় কাজের মধ্য দিয়ে। অনেক চেষ্টা করেও ভারতীয় সেনাবাহিনিতে একটা চাকরি জোগাড় করতে পারেননি তিনি। ১৯৫৬ সালে প্রথম মেলবোর্ন অলিম্পিকে যোগদান, তারপর কমনওয়েলথ গেমসে সোনা জয়ের মধ্য দিয়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিন্তু এই মিলখা সিংই একসময় প্রবল দারিদ্র্য আর বঞ্চনার শিকার হয়ে চেয়েছিলেন ডাকাত হতে। মিলখা সিং সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/milkha-singh/
আজ ম্যাক্সিম গোর্কির মৃত্যুদিন। তাঁর লেখার মধ্যে আছে যেমন মানুষের বর্তমান রূপ নিয়ে প্রবল ধিক্কার, তেমনই আছে সেই একই মানুষের ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে তাঁর প্রতি অপরিসীম শ্রদ্ধা৷ পৃথিবীর সর্বাধিক পঠিত ও বিক্রীত উপন্যাসের মধ্যে তাঁর লেখা ‘মা’ অন্যতম। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maxim-gorky/
পুরীর জগন্নাথ মন্দির হিন্দুধর্মের অন্যতম প্রাচীন একটি মন্দির এবং অহিন্দুদের প্রবেশ এখানে কঠোরভাবে নিষিদ্ধ। এটিই একমাত্র মন্দির যেখানে মূর্তিগুলি কিছু বছর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয়। ২০১৬ সাল থেকে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করছে। এই মন্দির নিয়ে পড়ুন https://sobbanglay.com/sob/jagannath-temple/
মাইগ্রেন আজকের দিনে খুব সাধারণ এক সমস্যা। অন্যান্য মাথা ব্যথার সাথে মাইগ্রেনের পার্থক্য করবেন কি করে? ৫-৪-৩-২-১ নিয়ম খাটিয়ে নিজে সহজেই বুঝে নিতে পারবেন আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন নাকি তা অন্য কোন ধরণের মাথা ব্যথা। মাইগ্রেন বোঝার উপায়, মাইগ্রেন কেন হয় বা তার প্রতিকার কি সেসব জানতে পড়ুন https://sobbanglay.com/sob/migraine-headache/
‘জুজু‘ ছোটদের মনে এক অজানা আতঙ্ক। জুজুর ভয় দেখিয়ে বাচ্চাদের খাওয়ানো ঘুম পাড়ানো ইত্যাদি নানা অসম্ভব কাজ বাবা-মা করে এসেছেন। অথচ সেই জুজু কি বা কে? রাক্ষস ভুত অতিকায় কোন জন্তু – সে উত্তর না জানে বাচ্চা না জানে তার বাবা মা। অথচ ‘জুজু’ প্রজন্মের পর প্রজন্ম ভয়ের এক প্রবাদ হয়ে থেকে গিয়েছে। এখানে আমরা ‘জুজু’র সব ভয় কাটিয়ে তার উৎস সম্বন্ধে জানব https://sobbanglay.com/sob/bengali-proverb-juju/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
আপনি যদি সিরিয়াস ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এইসব ভুল ওরা থেকে বিরত থাকবেন, নাহলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। দেখুন এখানে https://youtu.be/enIkHaLpMKQ
দিঘা এবং মন্দারমনির পরেই বাঙালির প্রিয় সমুদ্র সৈকত হল তাজপুর। আর নিরিবিলিতে সময় কাটানোর দিক থেকে প্রথম পছন্দ এটাই। হোটেল আর সমুদ্রের মাঝে যেখানে সবুজের সমাহার। সেই সবুজ পেরিয়ে হলুদ সৈকতের মধ্যে আসার পর লাল কাঁকড়ার খেলা আপনাকে মুগ্ধ করবেই। ক্লান্ত সপ্তাহের শেষে এক বা দুইদিনের শান্তি নিতে এখন বাঙালির অন্যতম পছন্দ তাজপুর। তাজপুর নিয়ে সুন্দর এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/X76FtTw_Ktg
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান