সববাংলায়

১৯ আষাঢ় | ৪ জুলাই | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৯ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ৪ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৯ আষাঢ় | ৪ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্র স্বাধীন হয়। এই স্বাধীনতার স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে এই দিনে স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে থাকে। এই দিনটি আমেরিকাতে জাতীয় ছুটি হিসেবে পালিত হয়। এই দিনের তাৎপর্য বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/independence-day-of-usa/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ গুলজারিলাল নন্দের জন্মদিন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দুইবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। মোট দুইবার মিলিয়ে তাঁর প্রধানমন্ত্রীত্বের মেয়াদ ছিল মাত্র তেরোদিন। বোম্বের ন্যাশনাল কলেজের অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gulzarilal-nanda/
  • আজ আল্লুরি সীতারাম রাজুর জন্মদিন। মানুষ ভালোবেসে ‘মান্যম ভিরুডি’ বা জঙ্গলের নায়ক নামে অভিহিত করেছিল তাঁকে। ১৮৮২ সালের মাদ্রাজ বন আইনের বিরোধিতায় কৃষক, কর আদায়কারী উভয় সম্প্রদায়েরই একজোট হওয়াকে কাজে লাগিয়ে ব্রিটিশ বিরোধী এক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম যা রাম্পা বিদ্রোহ নামে পরিচিত। নিজে সশস্ত্র আন্দোলন করলেও জনসমর্থনের জন্য তিনি অসহযোগ আন্দোলনের পন্থাগুলি অনুকরণ করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alluri-sitarama-raju/
  • আজ জিউসেপ গ্যারিবল্ডির জন্মদিন। ইতিহাসখ্যাত ‘রেডশার্ট’ বাহিনীর প্রতিষ্ঠাতা ও ইতালির স্বাধীনতা এবং একীকরণের লড়াইয়ের একজন পুরোধা পুরুষ ছিলেন তিনি। কেউ কেউ তাঁকে আধুনিক ইতালির নির্মাতা বলেও মনে করেন। আজীবন নানা রক্তক্ষয়ী সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিশ্ববিখ্যাত যোদ্ধা জিউসেপ গ্যারিবল্ডির জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/giuseppe-garibaldi/
  • আজ আলফ্রেডো ডি স্টেফানোর জন্মদিন। আর্জেন্টিনার ফুটবলার হয়েও স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন তিনি। দুই দেশের হয়ে খেলা এই ফুটবলার রিয়াল মাদ্রিদ ক্লাবে যখন ছিলেন তখন টানা পাঁচবার ইউরোপীয়ান ক্লাবের ফাইনালে গোল পেয়েছিলেন। দুই বার ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে নিজের কেরিয়ারে কখনও বিশ্বকাপ খেলতে পারেননি। ফুটবল খেলা থেকে অবসরগ্রহণের পর রিয়াল মাদ্রিদ-সহ আরও অনেকগুলি নামজাদা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এই কিংবদন্তি ফুটবল খেলোয়াড় সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alfredo-di-stefano/
  • আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুদিন। ভারতবর্ষের ইতিহাসে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পাশ্চাত্যে হিন্দুধর্মের প্রচার ও প্রসারে এবং ভারতে জাতীয়তাবাদের উন্মেষে তাঁর অবদান অনস্বীকার্য। পাশ্চাত্যের দেশগুলিকে তিনিই প্রথম বেদান্ত দর্শন ও যোগ ক্রিয়ার সাথে পরিচয় করান। ভারতীয় যুব সমাজকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/swami-vivekananda/
  • আজ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের মৃত্যুদিন । ঐতিহাসিক নাটকের মধ্যে দিয়ে জনগণকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার চেষ্টা করায় ব্রিটিশ সরকার একসময় তাঁর দুটি নাটক বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করেছিল। পৌরাণিক নাটকের মধ্যে গিরিশচন্দ্রের মতো ভক্তিরসের আবেগে ভেসে না গিয়ে যুক্তি ও বুদ্ধির আমদানি করেছিলেন তিনি। থিওসফিক্যাল সোসাইটিরও সদস্যও ছিলেন তিনি। ক্ষীরোদপ্রসাদের লেখা ‘আলমগীর’ নাটকে অভিনয়ের মাধ্যমে শিশিরকুমার ভাদুড়ীর অভিনয় জীবনের সূত্রপাত হয়। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলালের প্রভাব তাঁর মধ্যে লক্ষ্য করা যায়। কেবল সাহিত্য রচনা নয়, তিনি ‘অলৌকিক রহস্য’ নামের একটি পত্রিকাও সম্পাদনা করতেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kshirode-prasad-vidyavinode/
  • আজ পিঙ্গালি ভেঙ্কাইয়ার মৃত্যুদিন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের বর্তমান জাতীয় পতাকার নকশাকার বা রূপকার। ভূবিদ্যা এবং কৃষিবিদ্যাতেও ছিল তাঁর অসামান্য দক্ষতা। হীরের খনি সম্পর্কে তাঁর বিশেষ জ্ঞানের কারণে তিনি ‘ ডায়মন্ড ভেঙ্কাইয়া’ নামেও পরিচিত ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pingali-venkayya/
  • আজ মারি কুরির মৃত্যুদিন। এই মহীয়সী নোবেল পুরস্কারের ইতিহাসে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এবং এখনও অবধি একমাত্র মহিলা হিসেবে এবং বিজ্ঞানের দুটি বিষয়ে একমাত্র ব্যক্তি হিসেবে দু দুটি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাঁর স্বামী, মেয়ে, জামাই তাঁরাও প্রত্যেকে এক একজন নোবেল লরেট। ল্যাব কোটের পকেটে একটি টেস্টটিউবে রেডিয়াম নিয়ে ঘুরতেন। আর এই রেডিয়ামই তাঁর জীবন কেড়ে নিল। তাঁর অসামান্য জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/marie-curie
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-04

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • একান্ন সতীপীঠের একটি পীঠ হল হুগলী জেলার খানাকুলে অবস্থিত রত্নাবলী সতীপীঠ। তবে সতীপীঠ হলেও এখানে দেবীর তুলনায় ভৈরবের প্রাধান্য বেশি। শোনা যায়, ভৈরবের মন্দিরই স্থাপিত হয়েছিল আগে। কে এখানকার ভৈরব? দেবীর নামই বা কী? কী ভাবে পূজা হয় এখানে? এই মন্দির তৈরির পিছনে লুকিয়ে আছে কোন প্রাচীন কাহিনী? আসুন জেনে নিই সতীপীঠ রত্নাবলীর বিভিন্ন জানা-অজানা কাহিনী https://sobbanglay.com/sob/satipith-ratnavali/
  • আমরা হয়ত অনেকেই মা-ঠাকুমার মুখে শুনেছি গুটিবসন্ত (chicken pox) একবার হলে আর হয় না। তাঁরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে জেনেছেন এই তথ্য। এরকমই এক পর্যবেক্ষণ থেকেই এডওয়ার্ড জেনার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। আজ এখানে জেনে নেব ভ্যাক্সিন কাজ করে কীভাবে বা পক্সের মত রোগ একবার হলে আর হয় না কেন https://sobbanglay.com/sob/how-does-vaccine-work
  • প্রতিটি বইয়ের একটি প্রতিরক্ষামূলক স্তর প্রয়োজন হয় তার সার্বিক সুরক্ষার জন্য। তাই বই আবিষ্কারের প্রথম দিন থেকেই বাধ্যতামূলকভাবে বইয়ের প্রচ্ছদের বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। চামড়ায় বাঁধানো বই-এর কদর আগেও যেমন ছিল আজও তেমন আছে। যুগে যুগে বই বাঁধাইয়ে বিভিন্ন প্রাণীর চামড়া ব্যবহার করা হয়েছে, এমনকি যে তালিকায় মানুষও বাদ যায়নি। সে সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/varieties-of-leather-bindings/

১৯ আষাঢ় | ৪ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুদিন। শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি তাঁর বক্তৃতার মাধ্যমে পশ্চিমা দুনিয়ায় হিন্দু ধর্মের মহত্ব ও মতাদর্শ তুলে ধরেছিলেন। রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে নরেন্দ্রনাথ কীভাবে স্বামী বিবেকানন্দ-এ পরিণত হয়েছিলেন দেখুন এই ভিডিওতে https://youtu.be/dGdksyio2aw
  • ভারতবর্ষের জাতীয় পতাকার নেপথ্যে যে ইতিহাস রয়েছে তার সঙ্গে জড়িয়ে আছে স্বদেশপ্রেম, আভিজাত্য এবং দেশের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্য। বর্তমানে ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে যেটিকে আমরা চিনি তা কিন্তু চিরকাল একই ছিল না। আগে অনেকবার অনেকরকম পতাকা তৈরি হয়েছে ভারতবর্ষের প্রতীক হিসেবে। পতাকার এই বিবর্তনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামেরও ইতিহাস। রয়েছে পিঙ্গালি বেঙ্কাইয়া, মহাত্মা গান্ধী প্রমুখের গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সমস্ত ইতিহাস জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/quk2wNvazno
  • ইলহা ডা কুইমাডা গ্র্যান্ডি হল পৃথিবীর একমাত্র দ্বীপ যেখানে শুধু সাপের বসবাস। স্থানীয় লোকেরা এই দ্বীপটিকে সাপের দ্বীপ বলে থাকে। দ্বীপটিতে যে শুধু পৃথিবীর বিষধর সাপগুলোর প্রায় হাজার চারেকের মতো বাস তাই নয়, এখানেই পৃথিবীর সবচাইতে বিষধর সাপ গোল্ডেন ল্যান্সহেডেরও বাস। গোল্ডেন ল্যান্সহেডের বিষ এতটাই শক্তিশালী যে এই বিষ মানুষের শরীরে যাওয়ার কিছুক্ষণ পর তা শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। কীভাবে এই সাপগুলো এতটা বিষধর হয়ে উঠেছে তা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। এই দ্বীপের রহস্যের পেছনে রয়েছে অনেক অজানা কাহিনী। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/ZAFo1rlsQzo

১৯ আষাঢ় | ৪ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৯ আষাঢ় | ৪ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading