আজ বাংলা ১৪৩২ সালের ২০ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ৫ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ হজরত ইনায়েত খান পাঠানের জন্মদিন। তিনি একজন সুফি সাধক যাঁর হাত ধরেই পাশ্চাত্যে প্রথম সুফিবাদের প্রবর্তন হয়। তাঁর গানে প্রেমবাদ, ছন্দময়তা ও সৌন্দর্য বিশেষ এক স্বকীয় বৈশিষ্ট্যে উপস্থাপিত হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hazrat-inayat-khan/
- আজ জগদীশ গুপ্তের জন্মদিন। ‘গুপ্তের গল্প’ নামে পত্রিকা প্রকাশ, কখনো টাইপিস্টের অনিয়মিত চাকরি, কখনো আবার কালির ব্যবসায় প্রভূত লোকসান করে জীবন অতিবাহিত করেছেন তিনি। ‘পরিচয়’ পত্রিকায় তাঁর ‘লঘু গুরু’ উপন্যাসের দীর্ঘ সমালোচনা লিখেছিলেন রবীন্দ্রনাথ। জীবনের অধিকাংশ সময়ে অস্বাচ্ছন্দ্য আর দারিদ্রের মধ্যে দিয়ে কাটিয়েছেন। তাঁর উপন্যাসে-গল্পে ফুটে উঠত মানুষের অন্ধকারময়-কদর্য দিকগুলি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jagadish-gupta/
- আজ বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন তিনি। তাঁর নিজের জন্মভূমি সুঁটিয়াকে ত্রাসমুক্ত করার জন্য আন্দোলন করে প্রশাসনকে বাধ্য করেছিলেন অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত হয়েও যে মানুষের সেবা করা যায়, সেই বার্তা দিতে গিয়েই খুন হয়ে যান এই প্রতিবাদী শিক্ষক। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barun-biswas/
- আজ স্ট্যান স্বামীর মৃত্যুদিন। উগ্র বামপন্থার অভিযোগে ‘ভীমা-কোরেগাঁও হিংসা মামলা’য় বন্দি করা হয় তাঁকে। ঝাড়খণ্ডের আদিবাসীদের নিয়ে মানবাধিকার রক্ষার লড়াইয়ে তিনি স্থাপন করেছিলেন ‘বাগাইচা’ নামের এক সংগঠন। আদিবাসীদের নিজস্ব এলাকায় খননকার্যের ফলে খনিজ সম্পদ হস্তান্তর এবং আদিবাসীদের দারিদ্র্যের প্রশ্ন তুলে অধিকার আদায়ের লড়াইয়ে পথে নেমেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/stan-swamy/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-05
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ উলটোরথ। হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব এই রথযাত্রা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rath-yatra
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ উলটোরথ। রথযাত্রা নিয়ে যাবতীয় তথ্য জেনে নিন এখানে https://sobbanglay.com/tag/rath-yatra/
- আজ উলটোরথ। পুরীর রথযাত্রার কথা বিশ্ববিদিত। কিন্তু আমরা অনেকেই জানিনা এমন অনেক রথযাত্রা এই বাংলার জেলায় জেলায় হয় যারা নামে অত বিখ্যাত না হলেও আড়ম্বরে নজর কাড়েই। জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lesser-known-rathyatra/
- আজ উলটোরথ। আজকের দিনে মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে উৎসব। https://sobbanglay.com/sob/mahishadol-rathyatra
- আজ উলটোরথ। আজকের দিনে মাহেশের রথযাত্রা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/mahesh-rathyatra

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ উল্টোরথ। উৎসবটির কেন্দ্রস্থল ওড়িশা রাজ্যের পুরী শহরটি হলেও পশ্চিমবঙ্গেও এই রথযাত্রা যথেষ্ট জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয়। রথ নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/kNcd81eLguI

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান