সববাংলায়

২২ শ্রাবণ | ৮ আগস্ট | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২২ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ৮ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২২ শ্রাবণ | ৮ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অবলা বসুর জন্মদিন। উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিস্তারের প্রচেষ্টার পাশাপাশি বিধবাদের সামগ্রিক সহায়তাদানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যে বিখ্যাত বাঙালি সমাজসেবী, তিনি অবলা বসু। আচার্য জগদীশ চন্দ্র বসুর মৃত্যুর আগে অবলা বসু সিস্টার নিবেদিতা ফান্ড নামে প্রাপ্তবয়স্কদের জন্য একটি শিক্ষা-তহবিল প্রতিষ্ঠা করে নিজে সেখানে দশ লক্ষ টাকা দান করেছিলেন। বাংলার এই মহীয়সী কিন্তু তাঁর বিখ্যাত স্বামীর আলোকচ্ছটার নীচে অন্ধকার হয়েই থেকে গেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/abala-bose/
  • আজ সরলা থাকরাল-এর জন্মদিন। ভারতের প্রথম মহিলা বিমানচালক ছিলেন তিনি। শিখেছেন চিত্রকলাও। একাধারে বিমান চালনার পাশাপাশি একজন দক্ষ পোশাক সজ্জা-বিন্যাসকারক এবং অলঙ্কার বিন্যাসকারক তিনি। মাত্র ২১ বছর বয়সে জিপসি মথ নামের বিমান চালিয়ে আশ্চর্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarala-thukral/
  • আজ ত্রিভুবন নারায়ণ সিং-এর জন্মদিন। স্বয়ং সুভাষচন্দ্র বসু নাকি এক বিদেশিনীকে বিবাহ করেছিলেন এবং তাঁদের সম্ভবত এক কন্যা সন্তানও ছিল – এমন আশ্চর্য তথ্য প্রথম উত্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের নবম রাজ্যপাল হিসেবে পরিচিত ত্রিভুবন নারায়ণ সিং। একটি চিঠিতে এই বক্তব্য উত্থাপন ছাড়াও তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। রাজ্য বিধানসভার সদস্য না হয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছিল। এমন অনেক আশ্চর্য অজানা ঘটনা দিয়ে ঘেরা ত্রিভুবন নারায়ণ সিং-এর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tribhuvan-narain-singh/
  • আজ পল ডির‍্যাকের জন্মদিন। বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক পদার্থবিদ ছিলেন তিনি। আইন্সটাইনের আপেক্ষিকতাবাদ হোক বা কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব সব ক্ষেত্রেই তিনি তাঁর মৌলিক অবদান রেখেছেন। আধুনিক বিজ্ঞান চর্চার ইতিহাসে পল ডির‍্যাকের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/paul-dirac
  • আজ রজার পেনরোজের জন্মদিন। বিগ ব্যাং-এর আগেও যে একটা বিশ্বজগৎ ছিল সে কথা প্রথম বলেন বিজ্ঞানী স্যার রজার পেনরোজ। ব্ল্যাকহোলের বিষয়ে তাঁর গবেষণার জন্য ২০২০ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ইলিউশন সংক্রান্ত তাঁর জ্যামিতিক ধারণাকে সম্বল করে ডাচ চিত্রশিল্পী ই. এসচার তাঁর বিখ্যাত সব ছবিগুলি এঁকেছিলেন। রজার পেনরোজের গবেষণা আর জীবনের নানা কাহিনী জানতে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/roger-penrose/
  • আজ রজার ফেডেরারের জন্মদিন। আন্তর্জাতিক স্তরের টেনিস বলতেই এক বাক্যে যার নাম মনে আসে তিনি সুইস তারকা রজার ফেডেরার। বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে প্রথমেই তাঁর নাম উল্লেখ করেন ক্রীড়া সমালোচকেরা। এমনকি অর্থ উপার্জনের দিক থেকেও খেলোয়াড়দের মধ্যে তিনি প্রথম স্থানে রয়েছেন। তাঁর ক্রীড়া জীবনের নানা তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/roger-federer/
  • আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুদিন। তিনি একজন প্রখ্যাত বাঙালি বামপন্থী রাজনীতিবিদ যিনি পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/buddhadeb-bhattacharjee/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-08

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • অলিম্পিক পদক প্রাপ্তির নিরিখে কোন দেশ এগিয়ে আর কোন দেশ পিছিয়ে সে খবর আমরা সবাই রাখছি। রাখছি কোন আ্যথলিট অসামান্য দক্ষতায় ছিনিয়ে নিল সোনা আর কে অকল্পনীয় লড়েও শেষ পর্যন্ত ব্রোঞ্জ হারালো। হার জিতের এই গল্পের মাঝে চুপটি করে লুকিয়ে থাকা আসল গল্পটা কি জানেন? কীভাবে তৈরি হল এবারের অলিম্পিকের প্রতিটা মেডেল? জানতে পড়ুন https://sobbanglay.com/sob/how-tokyo-olympic-medals-are-made/
  • অলিম্পিকের নানা খেলায় নানা সময় ভারতের হয়ে অলিম্পিকে পদক জিতেছেন অনেকে, প্রতিদ্বন্দ্বিতায় লড়েছেন অনেকে। কিন্তু ভেবেছেন কখনো এত ঐতিহ্যবাহী বিশ্ব-ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের যোগদান কীভাবে সম্ভব হল? সম্ভব করেছেন স্যার দোরাবজী টাটা। টাটা পরিবারের এই সদস্যের সঙ্গে অলিম্পিকে ভারতের যোগদানের কী সম্পর্ক ভাবছেন? তাহলে সেই ভাবনার সমাধানও হাজির এই লেখাটায়। এখনই পড়ুন https://sobbanglay.com/sob/contribution-of-dorabji-tata-in-indias-entry-into-the-olympics/
  • ২০২০ অলিম্পিকে লক্ষ করেছেন রাশিয়ান অ্যাথলিটরা জাতীয় সঙ্গীত গাইছে না, তাদের পোশাকে দেশের নাম ছিল না, পতাকা ছিল না, খবরে বলেছিল রাশিয়ার তখন আরওসি দশা। ব্যাপারটা আসলে ঘটেছিল কী? কী এই আরওসি? সব প্রশ্নের উত্তর চটজলদি পেতে হলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/why-russians-are-competing-under-the-name-roc/

২২ শ্রাবণ | ৮ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুদিন। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় সত্তর শতাংশ আইটি শিল্পের উন্নয়ন ঘটান এবং মূলত এই কারণে উইপ্রো (Wipro)  সংস্থার চেয়ারম্যান আজিম প্রেমজি তাঁকে দেশের সবথেকে দক্ষ মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যা দেন এবং ইনফোসিসের ফিনান্স ডিরেক্টর টি. ভি. মোহনদাস পাই বলেন যে ভারতে একুশ শতকের রেনেসাঁ কলকাতার হাত ধরেই হবে যেমনটি হয়েছিল উনিশ শতকে। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/iMm-Fl-gM0o

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বদরুদ্দোজা শেখুর কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘বৃষ্টির শহরে’ শুনুন এখানে https://youtu.be/alEUy8Wbto4

২২ শ্রাবণ | ৮ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২২ শ্রাবণ | ৮ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading