আজ বাংলা ১৪৩২ সালের ১৩ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ৩০ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ আর্নেস্ট রাদারফোর্ডের জন্মদিন। তিনিই ছিলেন তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণার মূল কান্ডারী। রাদারফোর্ডই নিউক্লীয় পদার্থবিদ্যার নানান দিক অনুসন্ধান করার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর আবিষ্কৃত পরমাণুর মডেল বিজ্ঞানে অন্য দিশা দিয়েছিল। বিশ্ব বিখ্যাত এই বিজ্ঞানী সম্বন্ধে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/ernest-rutherford
- আজ ওয়ারেন বুফের জন্মদিন। মাত্র ২৫ ডলার দিয়ে স্পিনবল মেশিন কিনে সেই ব্যবসা ১২০০ ডলারে বিক্রি করেছিলেন কিশোর ওয়ারেন বুফে। চুইংগাম বিক্রি, কোকাকোলা এমনকি খবরের কাগজও একসময় বিক্রি করেছেন তিনি। আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে যার নাম পত্রিকার পাতায় ভরা থাকে। বার্কশায়ার হ্যাথাওয়ে টেক্সটাইল কোম্পানির পড়ন্ত শেয়ার কিনতে কিনতে ঐ কোম্পানিরই মালিকানার অংশীদার হয়ে বসেন তিনি আর তারপরের ইতিহাসকে আশ্চর্য বললে কম বলা হয়। ওয়ারেন বুফের জীবনের এরকম আরো বিস্ময়কর তথ্য জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/warren-buffet/
- নীহাররঞ্জন রায় একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি ইতিহাসবিদ তথা সাহিত্য সমালোচক ও শিল্পকলা গবেষক যিনি ‘বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব’ গ্রন্থটি রচনার জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। আজ তাঁর মৃত্যুদিনে তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/niharranjan-ray/
- আজ তরু দত্তের মৃত্যুদিন। তরু দত্ত একজন ক্ষনজন্মা বাঙালি মহিলা কবি যিনি ইংরেজি ও ফরাসি ভাষায় সাহিত্য রচনা এবং অনুবাদের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি শুধু কবি ছিলেন না, তিনি একাধারে ঔপন্যাসিক ও অনুবাদকও ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/toru-dutt/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-30
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- কালিম্পং-এর অন্তর্গত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম দারাগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার এত অপূর্ব দৃশ্য চোখে পড়ে যে তাকে ‘কাঞ্চনজঙ্ঘার ব্যালকনি’ বলা হয়ে থাকে। এখান থেকে অনেক নীচে বহমান তিস্তা নদীর অংশও দেখতে পাওয়া যায়। শীতের সময়ে কমলালেবুর মরশুমে দারাগাঁও-এর বাতাসে ভাসে মিষ্টি গন্ধ। পাহাড়ের ঢালে চাষের জমিগুলি যেন সবুজ গালিচা। পাহাড়-নদীর অপূর্ব দৃশ্য, রকমারি পাখির আনাগোনা ও দিনভর তাদের কূজন এবং নির্জন প্রকৃতির নিবিড় সান্নিধ্য—সব মিলিয়ে দারাগাঁও কয়েকদিনের ছুটি কাটানোর জন্য একেবারে উপযুক্ত জায়গা৷ ভ্রমণের পরিকল্পনায় কাজে লাগবে দারাগাঁও সম্পর্কে এমন কিছু প্রয়োজনীয় তথ্য বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/trip-to-daragaon/
- বাংলার লোকজীবনে লোক সাহিত্য, গান, দেবদেবী কথা জীবনচর্যার অন্যতম অঙ্গ। লৌকিক দেবদেবীকে নিয়ে বিভিন্ন লোকগাথা ছড়িয়ে আছে প্রায় গোটা বাংলায়। খড়্গেশ্বরী তেমনই এক লৌকিক দেবী যার কাহিনী মাহাত্ম্য যেমন আছে তেমনই আছে দেবীর নদী হয়ে যাওয়ার কাহিনী। প্রচলিত সেই কাহিনী থেকে শুরু করে খড়্গেশ্বরী বা খড়ি নদীর আরও নানা কথা ইত্যাদি বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/khari-nadee/
- অল্পবিদ্যা ভয়ঙ্করী’ কথাটা শুনেছি সকলেই কিন্তু এর পিছনে অন্তত দুটো প্রচলিত গল্প আছে। জানেন কি সেগুলো? না জেনে থাকলে পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-alpo-bidya-bhoyonkori

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান