আজ বাংলা ১৪৩২ সালের ২১ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তিনি একজন বাঙালি সাহিত্যিক তথা কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক এবং আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunil-gangopadhyay/
- আজ রাজনারায়ণ বসুর জন্মদিন। মদ্যপান বন্ধ করার উদ্দেশ্যে বাংলায় প্রথম ‘সুরাপান নিবারণী সভা’ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দেবেন্দ্রনাথের আদি ব্রাহ্মসমাজের একজন পুরোধা ব্যক্তি ছিলেন তিনি। জাতীয়তাবাদী চেতনার বিস্তারের জন্য ‘জাতীয় গৌরব সম্পাদনী সভা’ গঠন করেন। মেদিনীপুরের জেলা স্কুলের দায়িত্ব নিয়ে সেখানকার শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন। কৃষক, শ্রমিকদের জন্য যেমন নৈশ বিদ্যালয় স্থাপন করেন তেমনি নারীশিক্ষার জন্য গড়ে তোলেন বালিকা বিদ্যালয়।উনিশ শতকের এই উচ্চমেধাসম্পন্ন বুদ্ধিজীবী রাজনারায়ণ বসু সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajnarayan-basu/
- আজ পুলক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। সুরের ওপর গান লেখার এক অবিশ্বাস্য ক্ষমতা ছিল তাঁর। কখনও গান লিখছেন আলি আকবরের সুরে, কখনও বা উত্তমকুমারের জন্য। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pulak-bandyopadhyay/
- আজ নঈম চৌধুরীর মৃত্যুদিন। বাংলাদেশি এই অধ্যাপক বিখ্যাত ছিলেন পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা নিয়ে গবেষণার কারণে। একইসাথে একাধিক শিক্ষায়তনে অধ্যাপনা করেছিলেন তিনি। বিজ্ঞানমূলক বিভিন্ন বৈঠক ও কর্মশালার জন্য ভ্রমণ করেছিলেন বিশ্বের বহু দেশ। আসুন জেনে নিই তাঁর জীবনকাহিনী https://sobbanglay.com/sob/naiyyum-chaudhury/
- আজ এলিজাবেথ কার্নের মৃত্যুদিন। রয়্যাল জিওলজিকাল সোসাইটি অফ কর্নওয়েলের প্রথম মহিলা সদস্য ছিলেন তিনি। তাঁর সমস্ত গ্রন্থেই প্রায় তিনি আধুনিক সভ্যতার বুকের ওপরে দারিদ্র্য, অস্বাস্থ্যকর পরিবেশ, যথাযথ শিক্ষার অভাব ইত্যাদি ক্ষতগুলি নিয়ে আলোচনা করেছেন। বেনামে রাজনৈতিক ও ধর্মীয় গ্রন্থও রচনা করেছিলেন তিনি। কবিতা লেখাতেও ছিলেন সিদ্ধহস্ত। জনদরদী নারী, ভূতাত্ত্বিক এবং লেখিকা এলিজাবেথ কার্ন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/elizabeth-catherine-thomas-carne/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-7
ধর্মীয় অনুষ্ঠান:
- আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- গণেশের মূর্তিতে তাঁর একটি দাঁত ভাঙ্গা রাখা হয়। কিন্তু গণেশের একটি দাঁত ভাঙ্গা কেন জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-did-lord-ganesha-break-his-tusk/
- নিজের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হয়েছিল। আবার তিনি বেঁচেও গিয়েছিলেন নিজের স্ত্রীর সাহায্যে। মহাভারত তথা বিভিন্ন পৌরাণিক গল্পগুলোতে জন্ম মৃত্যু এগুলো অনেকক্ষেত্রেই অলৌকিক ভাবে সম্পন্ন হয়েছে। তাই অর্জুনের মৃত্যুর পর তাঁর বেঁচে ওঠা খুব একটা আশ্চর্যের কিছু নয়। অর্জুনের মৃত্যু আসলে কুরুক্ষেত্রে তাঁর কৃত পাপের ফল হিসেবেই তিনি পেয়েছিলেন। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/arjuna-was-killed-by-his-own-son
- আইসল্যান্ড দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও আইসল্যান্ডকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/iceland/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
ধর্মীয় অনুষ্ঠান :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান