সববাংলায়

৮ আশ্বিন | ২৫ সেপ্টেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ৮ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৮ আশ্বিন | ২৫ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ২৫ সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়। বিশ্বের সকল দেশের ফার্মাসিস্টরা একযোগে এই দিনটি উদযাপন করে সমাজের প্রতি তাঁদের অবদান এবং কাজকে আরও মানুষের কাছে তুলে ধরার জন্য। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-pharmacists-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। ভারতীয় জনতা পার্টির এককালীন সভাপতি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক অন্যতম হিন্দুত্ববাদী নেতা দীনদয়াল উপাধ্যায়। মুঘলসরাই রেলস্টেশনে তাঁর রহস্যজনকভাবে মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। ভারতের রাজনৈতিক ইতিহাসে দক্ষিণপন্থী ভাবধারার প্রচারে তিনি ছিলেন অগ্রণী প্রচারক। তাঁর অখণ্ড ভারতের স্বপ্ন ও আদর্শ সম্পর্কে তাঁর লেখা থেকে জানা যায়। দীনদয়াল উপাধ্যায়ের কর্মব্যাপ্ত জীবনের নানা দিক সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/deendayal-upadhyaya/
  • আজ ইসরো’র তৃতীয় চেয়ারম্যান সতীশ ধাওয়ানের জন্মদিন। তাঁর নেতৃত্বেই ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘আর্যভট্ট’ পৃথিবীর কক্ষপথে নিক্ষিপ্ত হয়। সমগ্র বিশ্বে পরীক্ষামূলক তরল গতিবিদ্যা গবেষণার জনক হিসেবে বিখ্যাত তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/satish-dhawan/
  • আজ লু সুনের জন্মদিন। নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন প্রত্যাখ্যান করেছিলেন চীনা সাহিত্যিক লু সুন। কমিউনিস্ট পার্টি তাঁকে চীনের কমিউনিস্ট বিপ্লব নিয়ে উপন্যাস লিখতে বললেও সেই প্রস্তাবে সম্মত হননি। ছিলেন মাও-সে-তুং-এর পছন্দের লেখক-তালিকায়। নাতিদীর্ঘ জীবনে ছুটে বেড়িয়েছেন এপ্রান্ত থেকে ওপ্রান্তে। লু সুনের সেই উত্থানপতনময় ব্যক্তিজীবন ও সাহিত্যিক জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lu-xun
  • আজ পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের মৃত্যুদিন। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী, কিন্তু আরামবাগের মানুষ তাঁকে চেনে ‘আরামবাগের গান্ধী’ নামে। তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি খাদ্য-শস্যের রেশনিং ব্যবস্থা চালু করেন যা আজও বর্তমান। তিনি প্রফুল্ল চন্দ্র সেন। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prafulla-chandra-sen/
  • আজ রুক্মা বাঈয়ের মৃত্যুদিন। তিনি ছিলেন এমন এক সাহসী নারী যাঁর উদ্যমেই বাল্যবিবাহ এবং বাধ্যতামূলক বৈধব্য গ্রহণের বিরুদ্ধে ব্রিটিশ সরকার ১৮৯১ সালে ‘সম্মতি বয়সের আইন’ জারি করতে বাধ্য হয়। দৃষ্টান্তমূলক ‘বিবাহ অধিকার পুনঃস্থাপন’ মামলার সঙ্গে আজও রুক্মা বাঈয়ের নাম স্মরণ করা হয়। রুক্মা বাঈ এক অর্থে ব্রিটিশ ভারতের প্রথম নারীবাদী সাহসিনী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rukhmabai-raut/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-25

ধর্মীয় অনুষ্ঠান :

  • নবরাত্রি চলছে। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • দীনদয়াল উপাধ্যায় – ভারতের দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী রাজনীতির জগতে এক অবিস্মরণীয় নাম। তাঁর হাত ধরেই ভারতীয় জনসংঘ থেকে গড়ে ওঠে ভারতীয় জনতা পার্টি (BJP)। ১৯৬৮ সালের ১০ ফেব্রুয়ারি লক্ষ্ণৌ-শিয়ালদা এক্সপ্রেসে পাটনা যাওয়ার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। তাঁর ট্রেনটি মুঘলসরাই স্টেশন ছেড়ে যাওয়ার পর দীনদয়ালের মৃতদেহ খুঁজে পাওয়া যায় স্টেশন প্ল্যাটফর্মের বাইরে। কীভাবে ঘটল এই মৃত্যু? ভারতীয় জনসংঘ প্রমাণ করার চেষ্টা করেছে যে দীনদয়ালের মৃত্যুর পিছনে রাজনৈতিক হিংসা সক্রিয় ছিল। কিন্তু আদৌ তা কতটা সত্য? কী ছিল দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু রহস্যের আড়ালে? জানতে হলে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/deendayal-upadhyaya-death-mystery/
  • সামান্য একটা দুর্গাপূজার আচার-সংস্কার পালন করতে গিয়ে ব্রিটিশ সাহেবের সঙ্গে মামলা লড়তে বাধ্য হয়েছিলেন রানি রাসমণি। ষষ্ঠীর দিন কলাবৌকে গঙ্গাস্নান করাতে নিয়ে যাওয়ার সময় ঢাক-ঢোলের ভোরের কাঁচা ঘুম ভেঙে যায় এক সাহেবের, সেই থেকে মামলা গড়ালো। পঞ্চাশ টাকা জরিমানা হল রানি রাসমণির কিন্তু অবশেষে রানিরই জয় হল। সেই পুজোতেই শ্রীরামকৃষ্ণদেব এলেন স্বয়ং, নারীর বেশে দেবীর সামনে চামড় দোলালেন। কবিগান, যাত্রাপালা, কুস্তি প্রদর্শন সব মিলিয়ে কলকাতার ইতিহাসে জানবাজারের রানি রাসমণির দুর্গাপুজো এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে বিরাজমান। এই বনেদি পুজো সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/rani-rasmani-puja/
  • বহুমূল্য অলঙ্কার সমেত গঙ্গায় দেবী প্রতিমা বিসর্জন দিতেন দ্বারকানাথ ঠাকুর। কিন্তু এত বৈভব বেশিদিন থাকেনি। ব্রাহ্ম দেবেন্দ্রনাথ যোগ দিতেন না বাড়ির দুর্গাপুজোয়। নীলমণি ঠাকুরের হাত ধরে যে পুজো সাড়ম্বরে শুরু হয়েছিল ১৭৮৪ সালে, দেবেন্দ্রনাথের ভাই নগেন্দ্রনাথ মারা যাবার পরে ১৮৫৮ সালেই বন্ধ হয়ে যায় ঠাকুরবাড়ির দুর্গাপুজো। এই বিশেষ পুজো সম্পর্কে আরো জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/thakurbari-puja/
  • হয়ত আপনি এই লেখাটি পড়ছেন স্মার্টফোন বা এরকমই এক ‘টাচ স্ক্রিন’ যুক্ত যন্ত্রে। আপনি হয়ত এই মুহূর্তে বা আগে কখনো ভেবেওছেন এই টাচ স্ক্রিন কাজ করে কীভাবে? নিজের হাতে যে যন্ত্রটি রয়েছে সেটি শুধুই স্পর্শের দ্বারা কীভাবে কাজ করে জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-does-touch-screen-work

৮ আশ্বিন | ২৫ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/wdT0V9hoIfc
  • প্রচলিত মতে বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা হল মেধস আশ্রমের দুর্গাপূজা। প্রচলিত গল্প অনুযায়ী রাজা সুরথ বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধসাশ্রমে তিনি এবং  বৈশ্য সমাধি দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই থেকে এই পুজো আজও হয়ে আসছে। কোথায় সেই জায়গা? জানুন এই ভিডিওতে https://youtu.be/Z8F7Lg9L4wI
  • রাজীব চক্রবর্ত্তীর কলমে ও কণ্ঠে “পুনর্জন্ম” কবিতাটি দেখুন এখানে https://youtu.be/V0xiNsIqO9I

৮ আশ্বিন | ২৫ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৮ আশ্বিন | ২৫ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading