আজ বাংলা ১৪৩২ সালের ২ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ২০ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ অতুলপ্রসাদ সেনের জন্মদিন। ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটা আমরা বাঙালিরা কি পরম মমতায় প্রতি বছর ভাষা দিবসে গেয়ে থাকি। কিংবা দেশাত্মবোধক গানের মধ্যে আজও ‘হও ধরমেতে ধীর’, ‘উঠ গো ভারতলক্ষ্মী’ বা ‘বলো বলো সবে’ ইত্যাদি গানগুলি জনপ্রিয়। বাঙালি আজও অতুলপ্রসাদের গান বলতে নস্টালজিক হয়ে পড়ে। তিনিই লিখেছেন এমন অমর কালজয়ী সব গান। গানের জগতের পাশে সমান্তরালে বয়ে গেছে তাঁর রাজনৈতিক জীবন। প্রায় দুশো গানের সৃষ্টিকর্তা অতুলপ্রসাদ সেনের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/atul-prasad-sen/
- আজ সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মদিন। পশ্চিমবঙ্গের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বনামধন্য আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দক্ষ রাজনীতিবিদ সিদ্ধার্থশঙ্কর রায়। ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁরই পরামর্শে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। এক বলিষ্ঠ, সাহসী ও নির্ভীক এবং একইসঙ্গে এক বিতর্কিত প্রশাসক হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় সিদ্ধার্থশঙ্কর রায়ের জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/siddhartha-shankar-roy/
- আজ পল ডির্যাকের মৃত্যুদিন। বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক পদার্থবিদ তিনি। আইন্সটাইনের আপেক্ষিকতাবাদ হোক বা কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব, সব ক্ষেত্রেই তিনি তাঁর মৌলিক অবদান রেখেছেন। আধুনিক বিজ্ঞান চর্চার ইতিহাসে পল ডির্যাকের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/paul-dirac
- ১৯৬২ সালের ২০ অক্টোবর নতুন করে ভারত-চীন যুদ্ধের সূত্রপাত হয়। ভারত-চীন যুদ্ধ নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/india-china-war/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-20
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ কালীপূজো। এই নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kali-puja/
- দীপাবলি নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/diwali/
- হিন্দুরা যে দিন দীপাবলি পালন করেন, সেই একই দিনে জৈনরাও দীপাবলি পালন করেন সারা ভারত জুড়ে। আশ্চর্য হলেন? কিন্তু একথা সত্য। জৈনদের ধর্মগুরু তথা শেষ তীর্থঙ্কর মহাবীর জৈন এই দিনেই নির্বাণ লাভ করেছিলেন বলে তারা মনে করেন। জানতে চান জৈনদের এই দীপাবলি উৎসবের তাৎপর্য ? তাহলে পড়ে ফেলুন — https://sobbanglay.com/sob/jain-diwali/
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বারাসাতের কালীপূজার সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের স্মৃতি যেমন তেমনি এই পুজোর সাথে জড়িয়ে আছে মুঘল অনুষঙ্গও। জনশ্রুতি রাজা কৃষ্ণচন্দ্র এই পথ দিয়ে যাওয়ার সময়ে দেবী কালীর কাছে প্রার্থনা করে মনস্কামনা পূর্ণ হওয়ায় তিনশো পঁয়ষট্টি বিঘা জমি কালী মন্দিরকে দান করেছিলেন। বারাসাতের কালীপূজার ইতিহাসের নানা দিক সম্পর্কে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kalipuja-of-barasat/
- কার্তিক মাসের অমাবস্যায় কালীপূজা পালন করে বাঙালিরা আর সমগ্র ভারত জুড়ে অবাঙালি মহলে ধুমধাম করে পালিত হয় দিওয়ালী। কিন্তু দেব দীপাবলির নাম শুনেছেন? দীপাবলি বা কালীপূজার ঠিক পনেরো দিন পরে বারাণসীর ঘাটে ঘাটে পালিত হয় এই দেব দীপাবলি। এই বিশেষ উৎসব সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dev-deepawali/
- দেবী দুর্গার দশটি রূপকে একত্রে দশমহাবিদ্যা বলা হয় নিশ্চয়ই জানেন? দশটি রূপের নাম হয়তো অনেকেরই মনে থাকে না। কিন্তু হিন্দু ধর্মে এই দশমহাবিদ্যা রূপের যথেষ্ট গুরুত্ব আছে। দক্ষের বিরাট যজ্ঞে অনাহুত শিবকে নিয়ে যাওয়ার জন্য এবং নিজে যাওয়ার অনুমতি প্রার্থনায় দেবী পার্বতী শিবকে ঘিরে ফেলেন দশ দিক দিয়ে এবং এই দশটি রূপ প্রদর্শনের মাধ্যমে ভয় দেখান। দশমহাবিদ্যার দশটি রূপের তাৎপর্য কী? কেমন রূপ তাদের এখনই জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dashamahavidya/
- অপারেশন ব্লু স্টারের কথা মনে আছে নিশ্চয়? অমৃতসরের স্বর্ণমন্দিরে এক শিখ সন্ত্রাসবাদীকে আটক করতে গিয়ে বহু নিরপরাধ শিখ নাগরিকের পাশাপাশি ভারতীয় সেনাদেরও মৃত্যু হয়েছিল। মন্দিরের ক্ষয়-ক্ষতির কারণে শিখদের ধর্মীয় বিশ্বাস আহত হয়েছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর এই ঘটনার ফলশ্রুতিতেই নিজের দুই শিখ দেহরক্ষীর হাতে প্রাণ হারান তিনি। ভারতের রাজনৈতিক ইতিহাসে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড আজও এক শোকাবহ অধ্যায়। এই হত্যাকাণ্ডের পিছনের কাহিনি বিশদে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/assasination-of-indira-gandhi/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মদিন। পশ্চিমবঙ্গের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বনামধন্য আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দক্ষ রাজনীতিবিদ সিদ্ধার্থশঙ্কর রায়। ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁরই পরামর্শে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। এক বলিষ্ঠ, সাহসী ও নির্ভীক এবং একইসঙ্গে এক বিতর্কিত প্রশাসক হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় সিদ্ধার্থশঙ্কর রায়ের জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/UahDzEvMhTQ
ধর্মীয় অনুষ্ঠান :
- কালীপূজা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখুন এই ভিডিওতে https://youtu.be/Syk1qKeQTtI
- হিন্দুরা বিভিন্ন মাসে বিভিন্ন লক্ষ্মীপূজা করে থাকেন। আজ দীপান্বিতা লক্ষ্মী পূজা করা হয়। এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনীটি দেখুন এখানে https://youtu.be/4CPqtm36HwY
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান