সববাংলায়

১৩ অগ্রহায়ণ | ৩০ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৩ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৫ সালের ৩০ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৩ অগ্রহায়ণ | ৩০ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন। তিনি একজন প্রখ্যাত বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ এবং জীববিজ্ঞানী যিনি প্রথম প্রমান করেছিলেন গাছের প্রাণ আছে। এছাড়াও তিনি অতিক্ষুদ্র তরঙ্গ ও রেডিও তরঙ্গ সম্পর্কে গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/acharya-jagadish-chandra-bose/
  • আজ বুদ্ধদেব বসুর জন্মদিন। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রপরবর্তী যুগের একজন কবি, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার এবং অনুবাদক। এছাড়াও অনবদ্য একজন সাহিত্য সমালোচক হিসেবে বাংলাসাহিত্যে তাঁর গুরুত্ব চিরকালীন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/buddhadeb-bose/
  • আজ মার্ক টোয়েইনের জন্মদিন। নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী নিজেই করেছিলেন তিনি। কাকতালীয়ভাবে তা মিলেও গিয়েছিল। মার্কিন সাহিত্যের ইতিহাসে তাঁর মতো ধনী লেখক খুব কমই ছিলেন। ‘অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন’ কিংবা ‘অ্যাডভেঞ্চারস অফ টম সয়্যার’ এই দুটি মাত্র বই লিখেই নিমেষে সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/mark-twain/
  • আজ উইনস্টন চার্চিলের জন্মদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তপ্ত সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রবল অক্ষশক্তির বিরুদ্ধে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন উইনস্টন চার্চিল। সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করে ব্রিটেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতবর্ষের মাটিতেও লড়াই করে গেছেন। রাজনীতির পাশাপাশি সাহিত্য এবং চিত্রকলার চর্চাও করতেন চার্চিল। সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কারও। এমন বহুমুখী প্রতিভাধর ব্রিটিশ রাজনীতিবিদ এবং সাহিত্যিক উইনস্টন চার্চিল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/winston-churchill/
  • আজ ব্রিটিশ ফুটবলার গ্যারি লিনেকারের জন্মদিন। ১৯৮৬ সালের বিশ্বকাপে মারাদোনার আর্জেন্টিনা কাপ জিতলেও সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন লিনেকার। আন্তর্জাতিক কেরিয়ারে প্রায় ৮০টি ক্যাপ রয়েছে তাঁর। নিজের সমগ্র ফুটবল কেরিয়ারে কোনো হলুদ বা লাল কার্ড দেখেননি তিনি। লা লীগার ইতিহাসে সর্বোচ্চ ব্রিটিশ গোলদাতা হয়েছিলেন লিনেকার। ফুটবল থেকে অবসরগ্রহণ করে ফুটবল বিশেষজ্ঞ যেমন হয়েছেন তেমনি একজন উপস্থাপক হিসেবেও ভীষণ জনপ্রিয় হয়েছিলেন। বিবিসি চ্যানেল থেকে টেলিভিশন কেরিয়ার শুরু করেছিলেন তিনি। করেছেন বিজ্ঞাপনও। প্রতিষ্ঠা করেছিলেন নিজস্ব প্রযোজনা সংস্থা। এই বিচিত্র এবং কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/garry-linekar/
  • আজ ভারতের দ্বাদশতম প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের মৃত্যুদিন। বিদেশ মন্ত্রী থাকাকালীন তিনি ভারতের সাথে প্রতিবেশী দেশের সুসম্পর্ক স্থাপন করেন যা ‘গুজরাল ডক্ট্রিন’ নামে পরিচিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/inder-kumar-gujral/
  • আজ অস্কার ওয়াইল্ডের মৃত্যুদিন। সমকামিতার অভিযোগে দুই বছর কারারুদ্ধ ছিলেন ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত আইরিশ সাহিত্যিক অস্কার ওয়াইল্ড। ‘শিল্পের জন্য শিল্প’—এই স্লোগানের আধার যে নান্দনিক আন্দোলন, তার অন্যতম উদ্‌গাতা ছিলেন তিনি। সাহিত্য সৃষ্টির পাশাপাশি সাংবাদিকতাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। জীবনের শেষ তিন বছর প্রায় নিঃস্ব অবস্থায় একরকম নির্বাসনেই কাটিয়েছিলেন অস্কার ওয়াইল্ড। প্রতিভাবান, স্বল্পায়ু আইরিশ সাহিত্যিক অস্কার ওয়াইল্ড সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/oscar-wilde/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-30/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯৬৩ সালের ১১ জুন। ভিয়েতনামের রাজপথে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানালেন বৌদ্ধ সন্ন্যাসী থিচ্‌ কোয়াং দুক্‌। ভিয়েতনামের প্রেসিডেন্ট তখন নিগো দিন্‌ দিয়েম। দেশে কোনো অনুষ্ঠানে বা জমায়েতে ধর্মীয় পতাকা তোলা যাবে না এমন ফতোয়া দিলেন তিনি আর তাতেই দানা বাঁধলো প্রতিবাদের আগুন। চিত্র-সাংবাদিক ম্যালকম ব্রাউনির ক্যামেরায় পরপর ফ্রেমবন্দি হয়ে রইলো সেই জীবন্ত অগ্নিস্নাত সন্ন্যাসীর ছবি। পরদিন সংবাদপত্রে ছাপা হতেই পুরো বিশ্ব জুড়ে তৈরি হল আলোড়ন। কোয়াং দুক্‌ প্রাণ দিলেন আগুনে আর ম্যালকম তার ছবি তোলার জন্য পেলেন পুলিৎজার পুরস্কার। কি অদ্ভুত সমাপতন! এখনও বুঝতে পারেননি ব্যাপারটা কী? সেই জীবন্ত অগ্নিস্নাত সন্ন্যাসীর ঘটনা পুরো জানতে গেলে তো পড়ে নিতে হবে – https://sobbanglay.com/sob/a-burning-monk/
  • ভেবে দেখুন তো আপনার ছোট বেলার সব থেকে প্রথম স্মৃতি কত বছর বয়সের? কী হয়েছিল তার আগের স্মৃতিগুলির? কেন মনে রাখতে পারি না আমাদের ছোট বয়সের স্মৃতিগুলি? জানতে অবশ্যই পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-we-cant-remember-childhood-memory/
  • প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বশান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেও পুনরায় মানবসভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ ঘটনা কেন ঘটল, তার নেপথ্যে রয়েছে অনেকগুলি কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালেই ইউরোপ নাৎসী এবং ফ্যাসিস্টদের সঙ্গে পরিচিত হয়। হিটলার এবং মুসোলিনির উত্থান ঘটে। আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতির বিষময় রূপ প্রত্যক্ষ করে গোটা বিশ্ব।ভয়াবহ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, যুদ্ধের গতিপথ এবং তার ফলাফল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/second-world-war/

১৩ অগ্রহায়ণ | ৩০ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন। তিনিই প্রথম প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে। এছাড়াও তিনি অতিক্ষুদ্র তরঙ্গ ও রেডিও তরঙ্গ সম্পর্কে গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যে কারণে আমেরিকার ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স সম্প্রতি তাঁকে বেতার বিজ্ঞানের জনক বলে অভিহিত করেছে। জগদীশচন্দ্রের স্মরণে চাঁদের একটি আগ্নেয়গিরির নামকরণ ‘বোস ক্র্যাটার’ করা হয়। আচার্য জগদীশচন্দ্র বসুর জীবন সম্পর্কে বিস্তারিত জেনে নিই এখানে https://youtu.be/4n46igiUxpY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দেবী দুর্গার হাতে থাকে দশটি অস্ত্র। হিন্দু পুরাণগুলিতে এই অস্ত্রগুলির বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। কোন অস্ত্রের কী তাৎপর্য দেখে নিন এই ভিডিওতে https://youtu.be/TaSwaRdWhpc

১৩ অগ্রহায়ণ | ৩০ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৩ অগ্রহায়ণ | ৩০ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading