সববাংলায়

২৪ পৌষ | ৯ জানুয়ারি | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২৪ পৌষ এবং ইংরাজি ২০২৬ সালের ৯ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৪ পৌষ | ৯ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ৯ জানুয়ারি ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। এই দিবসটি নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/pravasi-bharatiya-divas/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হরগোবিন্দ খোরানার জন্মদিন। দীর্ঘ গবেষণার ফলে জেনেটিক কোড আবিষ্কার করে শারীরবিদ্যা ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ড. হরগোবিন্দ খোরানা। পাঞ্জাবের ছোট্ট গ্রাম রায়পুরে গাছের নিচে উন্মুক্ত প্রাঙ্গনের এক পাঠশালায় শিক্ষাজীবন শুরু করেছিলেন তিনি আর তারপর কঠোর শ্রম ও নিষ্ঠার মাধ্যমে পেয়েছিলেন বিদেশ যাবার স্কলারশিপ, পেয়েছিলেন মার্কিন নাগরিকত্বও। প্রতিভাশালী এই বিজ্ঞানীর জীবন নিয়ে নানা তথ্য পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/har-gobind-khorana/
  • আজ সুন্দরলাল বহুগুণা-এর জন্মদিন। তাঁকে আখ্যা দেওয়া হয়েছিল “হিমালয়ের রক্ষক”। গান্ধীজির অহিংস নীতিকে অণুসরন করে তিনি শুরু করেছিলেন অন্য এক বিপ্লব যা ‘সবুজ বাঁচাও’ বা ‘বীচ বাঁচাও’ আন্দোলন নামে পরিচিত। পরিবেশের রক্ষাকর্তা হিসেবে তাঁর ভূমিকা সারা পৃথিবীতে আলোচিত। তিনি চিপকো আন্দোলনের প্রাণপুরুষ প্রবাদপ্রতিম পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunderlal-bahuguna/
  • আজ বিপ্লবী রামকৃষ্ণ রায়ের জন্মদিন। তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের সক্রিয় সদস্য ছিলেন এবং অত্যাচারী ম্যাজিস্ট্রেট বার্জ এর সুপরিকল্পিত  হত্যাকান্ডে অংশীদার  ছিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramkrishna-ray/
  • আজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তিনি ছিলেন বাঙালি সমাজে নারী মুক্তির অগ্রদূত। তাঁর স্ত্রী’ই প্রথম যিনি প্লেট দিয়ে শাড়ি পড়া বাঙালি নারীকে প্রথম শেখান। তিনি ভারতের প্রথম সিভিল সার্ভেন্ট। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/history/satyendranath-tagore/
  • আজ ফিয়ারলেস নাদিয়ার মৃত্যুদিন। ত্রিশের দশক থেকে শুরু করে ষাটের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একমাত্র মহিলা স্টান্টম্যান হিসেবে বিখ্যাত হয়েছিলেন তিনি। তরোয়াল চালানো, বন্দুক চালানো, চলন্ত ট্রেনের উপরে যুদ্ধ, খরস্রোতা ঝর্নার মধ্যে লাফ মারা, সিংহের সঙ্গে ঘুরে বেড়ানো কিংবা ঘোড়ার পিঠ থেকে লাফ মেরে প্লেন থেকে ঝোলানো দড়ির মইতে উঠে পড়া এসব তখন সিনেমায় একমাত্র তিনিই সম্ভব করতে পারতেন। কালো মুখোশ, আঁটোসাঁটো কালো আবেদনময়ী পোশাক আর হাতে চাবুক ধরা এই দুঃসাহসী অভিনেত্রীর জীবন সম্পর্কে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/fearless-nadia/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-9

ধর্মীয় অনুষ্ঠান :

  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শীতকাল মানেই পিকনিকের মরশুম। এই শীতে আপনার বাড়ির কাছাকাছি কোন পিকনিক স্পটটি ভাল, সেখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না তার সমস্ত তথ্যসেমত পশ্চিমবঙ্গের সব পিকনিক স্পটগুলো নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-picnic-spots/
  • বাংলার প্রাচীন লোকসঙ্গীতের একটি জনপ্রিয় ধারা ভাদু গানকে ঘিরে রয়েছে বিচিত্র সব লোককাহিনি। এক রাজকন্যার দুঃখের, শোকের সেই গল্প গবেষকদের মধ্যেও রয়েছে নানা মতভেদ। ভাদু গানের সঙ্গে জড়িত সেই প্রচলিত লোকগল্প, ভাদু গানের বিবর্তন এবং এই গান বিষয়ক আরও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/bhadu-song
  • সরপুরিয়াই হোক বা সরভাজা, কিংবা হোক মাটির পুতুল এসব শুনলে এক ঝলকে চোখে ভাসে একটাই নাম – কৃষ্ণনগর। রাজা কৃষ্ণচন্দ্রের পদধূলিধন্য রাজবাড়ি, এখানকার দুর্গাপূজাই হোক বা জগদ্ধাত্রী পূজাই হোক খ্যাতির মাত্রা বেশ ভারী। ঐতিহ্যে-ইতিহাসে সবই অতি পুরাতন। এই কৃষ্ণনগরেই জন্মেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, জন্মেছিলেন বিপ্লবী বাঘাযতীন কিংবা বিজ্ঞানী জগদানন্দ রায়। তালিকা আরো দীর্ঘ হবে। মৃৎশিল্পের পীঠস্থান এই কৃষ্ণনগর জনপদ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখনই https://sobbanglay.com/sob/krishnanagar/

২৪ পৌষ | ৯ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে টুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। টুসু পরব এর প্রধান আকর্ষণ টুসু গান। এই গান গায়িকার কল্পনা, দুঃখ, আনন্দ ও সামাজিক অভিজ্ঞতাকে ব্যক্ত করে। গানের মাধ্যমে মেয়েলি কলহ, ঈর্ষা, দ্বেষ ইত্যাদি সহজ সরল গ্রাম্য ভাষায় ব্যক্ত করা হয়। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/dkjIfV3Yd4Y

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতীয় গণিতশাস্ত্রের ইতিহাসে এমন এক নাম আছে, যাঁকে ছাড়া এই অধ্যায় অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন শ্রীধর আচার্য – অষ্টম-নবম শতকের সেই কিংবদন্তি গণিতবিদ, যিনি শূন্যের রহস্য উন্মোচন করেছিলেন, পাটিগণিতকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছিলেন এবং দ্বিঘাত সমীকরণের সূত্র আবিষ্কার করে আজও আমাদের পাঠ্যপুস্তকে বেঁচে আছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাঁর জীবন নিয়ে রয়েছে অসংখ্য ধোঁয়াশা। এই ভিডিওতে জেনে নিন সেই হারিয়ে যাওয়া ইতিহাস – https://youtu.be/A7xB6yjOiFw

২৪ পৌষ | ৯ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৪ পৌষ | ৯ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading