আজ বাংলা ১৪৩২ সালের ২৯ মাঘ এবং ইংরাজি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন। বাংলা সাহিত্যের তিনি ‘পদাতিক কবি’। ‘তরুণতম’ কবি বললেও ভুল বলা হয় না। নিজের কবিতা সম্পর্কে লিখেছেন ‘আমার মতো লোকেদের মা-সরস্বতী দিনের পর দিন নাকে দড়ি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মারেন।’ একাধিক বার জেলে গিয়েছেন। সমাজের প্রান্তিক এই মানুষগুলির সঙ্গে নিবিড় ভাবে মিশে যেতে পারতেন পদাতিক কবি। তাঁকে নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/poet-subhash-mukhopadhyay/
আজ সাহিত্যিক আখতারুজ্জমান ইলিয়াসের জন্মদিন। কবিদের রক্তের গ্রুপ নাকি ‘পি’; এমনটাই দাবি ছিল তাঁর। তাঁদের রক্তের ঘাটতি মেটানো ‘এ’, ‘বি’ দের কম্য নয়।ও হ্যাঁ ‘পি’ মানে হল, গ্রুপ পোয়েট,তাই কবিদের রক্ত অন্য কারোর সাথে মেলে না,তাঁদের জীবনটাই যে আলাদা। এই সাহিত্যিকের সৃষ্টি চিন্তাকে প্রতিহত করতে পারেনি ক্যানসারের মতো মারণরোগের থাবা, এমনকি অঙ্গহানিও।প্রবল জীবনিশক্তি তাঁকে উজ্জীবিত করেছিল সৃষ্টিসুখের উল্লাসে মেতে থাকতে,ঐতিহাসিক উপন্যাস ‘করতোয়া মাহাত্ম্য’’ এর মাধ্যমে জীবনের একেবারে শেষপ্রান্তে এসেও। ‘চিলেকোঠার সেপাই’ ও ;খোয়াবনামা’র স্রষ্টা সম্পর্কে জেনে নিন এখানে – https://sobbanglay.com/sob/akhteruzzaman-elias/
আজ চার্লস ডারউইনের জন্মদিন। মানুষ এবং অন্যান্য জীবের বিবর্তনের সঙ্গে যে প্রাকৃতিক নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত তা বিস্তারিতভাবে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত প্রকৃতিবিদ চার্লস ডারউইন। তাঁর প্রভূত জনপ্রিয় ‘অন দ্য অরিজিন অফ স্পিসিস’ বিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক চিন্তাধারার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ। বিগল নামক জাহাজে দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে ঘুরে ঘুরে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম সংগ্রহ ও বিশ্লেষণ করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব। মানুষের বংশগতি এবং উদ্ভব ও বিবর্তন বিষয়ে বিবিধ চিন্তা প্রকাশ করেছিলেন ডারউইন তাঁর নানা গুরুত্বপূর্ণ গ্রন্থে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charles-darwin/
আজ আব্রাহাম লিঙ্কনের জন্মদিন। আমেরিকার দীর্ঘদিনের দাসপ্রথার অবলুপ্তির মূল কান্ডারি ছিলেন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন। প্রাতিষ্ঠানিক শিক্ষায়তনের সঙ্গে অল্পই যোগাযোগ থাকলেও নিজের যোগ্যতায় আইন পাশ করেছিলেন তিনি। রাজনীতিতে আসার আগে পোস্টমাস্টার, স্টোরকিপার ছাড়াও আরও বিভিন্নরকম কাজ করেছিলেন লিঙ্কন। আমৃত্যু আমেরিকার রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। মার্কিন অর্থনীতির আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পছন্দ করতেন বায়রনের কবিতা। দাসদের ভোটাধিকারের পক্ষে সওয়াল করার ফলে তাঁকে খুন হতে হয়েছিল এক অভিনেতার গুলিতে। এই ইতিহাসখ্যাত বিশ্ববন্দিত রাজনীতিবিদ আব্রাহাম লিঙ্কন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abraham-lincoln/
আজ খগেন্দ্রনাথ মিত্রের মৃত্যুদিন। তিনি একাধারে শিশুসাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী। তিনি ১৯৪৮ সালে প্রকাশ করেন এশিয়ার সর্বপ্রথম দৈনিক শিশুসাহিত্য পত্রিকা ‘কিশোর’। শতাধিক বই লিখেছেন ছোটদের জন্য। লিখেছেন ভারতবর্ষ প্রবাসী মহিলা প্রভৃতি পত্রিকায়। তিনি প্রথম ভারতীয় শিশু সাহিত্যিক যার বই বিদেশী ভাষায় অনূদিত হয়েছে। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/khagendranath-mitra/
আজ ইমানুয়েল কান্টের মৃত্যুদিন। রেনেসাঁর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ইউরোপীয় বৌদ্ধিক আন্দোলন ‘এনলাইটেনমেন্টে’র একজন অগ্রগণ্য চিন্তাবিদ ছিলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিশাস্ত্র, রাজনৈতিক দর্শন ইত্যাদি নানা ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে রয়েছে। হিউমের সংশয়বাদের বিরোধিতা করে নিজস্ব দার্শনিক মতের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। যুক্তিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে এক সমন্বয় স্থাপন করেছিলেন। তাঁর নৈতিক দর্শন সংক্রান্ত গ্রন্থগুলি অত্যন্ত জনপ্রিয়। মহান দার্শনিক ইমানুয়েল কান্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/immanuel-kant/
আধুনিককালের বাবা-মায়েরাও কি লিঙ্কনের লেখা চিঠিটির সঙ্গে একমত হবেন? ছেলের স্কুলের প্রধান শিক্ষককে আব্রাহাম লিংকনের লেখা চিঠিটির অনুবাদ পড়ুন এখানে https://sobbanglay.com/sob/letter-from-lincoln
বাংলা প্রবাদের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রবাদ- অতি লোভে তাঁতি নষ্ট । কিন্তু তাঁতির লোভ টাই বা কি আর তাঁতি নষ্টই বা হল তাতে কিভাবে আমরা কিন্তু তা অনেকেই জানিনা। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-oti-lobhe-tati-nosto
পাখিটির নাম “পিকাথারটেস”। এই ভিন দেশীয় পাখিটির বাস সুদূর মধ্য আফ্রিকার কঙ্গোতে। এরা কঙ্গোতে বসবাস করছে প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ বছর ধরে। প্রধানত বৃষ্টিবহুল অঞ্চলই এই পাখির বেঁচে থাকার একমাত্র নিরাপদ স্থান। পাখিটি তাঁর জীবনের একমাত্র সঙ্গীকে নিয়ে জীবন অতিবাহিত করে। বছরের মাঝে প্রেম নিবেদন পর্যায়ের সমাপ্তি ঘটলে শুরু হয় বাসা নির্মানের কাজ। এরা কাদা মাটি সমুদ্রতট থেকে ঠোঁটে করে সংগ্রহ করে বাসা নির্মান করে দীর্ঘ ১ মাস ধরে। এই পাখি নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/picathartes-bird/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
১২ ফেব্রুয়ারি আব্রাহাম লিঙ্কনের জন্মদিন। আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি, যিনি আমেরিকাতে দাসপ্রথার অবলুপ্তি ঘটিয়েছিলেন। তিনি তাঁর ছেলেকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন। তবে এই চিঠিটি লিঙ্কনেরই লেখা কিনা, আমরা তার সত্যতা যাচাই করে দেখিনি। কিন্তু একজন শিক্ষকের কাছে চিঠিটি অনুপ্রেরনাদায়ক হওয়ার কারণে চিঠিটির বঙ্গানুবাদ করেছে সববাংলায়। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/FCPYX4a7kuY
ভারতীয় ইতিহাস ও হিন্দু ধর্মীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঋষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস শুধু মহাভারতের রচয়িতা নন, বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সংকলকও ছিলেন। বেদকে চার ভাগে বিভক্ত করার কৃতিত্ব তাঁর নামে প্রচলিত। ব্যাসদেবের আগে বৈদিক জ্ঞান কেবলমাত্র কথ্যরূপেই বিদ্যমান ছিল। এছাড়া অষ্টাদশ মহাপুরাণ ও ব্রহ্মসূত্রও তাঁর নামে যুক্ত। ই ভিডিওতে আমরা জানব রহস্যময় জীবনী সম্পর্কে https://youtu.be/GWlIiwNdBWU
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান