সববাংলায়

২৮ চৈত্র | ১২ এপ্রিল | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২৮ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ১২ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৮ চৈত্র | ১২ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন মহেঞ্জাদারোর আবিষ্কর্তা হিসাবে। তিনিই প্রথম যিনি মুদ্রাসম্বন্ধীয় বিষয়ে বাংলাতে গ্রন্থ রচনা করেছিলেন। বিশ্ব ইতিহাসে তিনি তিনি আর.ডি ব্যানার্জি নামে পরিচিত হলেও বাঙালি তাঁকে চেনে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rakhaldas-bandyopadhyay/
  • আজ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের জন্মদিন। ঐতিহাসিক নাটকের মধ্যে দিয়ে জনগণকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার চেষ্টা করায় ব্রিটিশ সরকার একসময় দুটি নাটক বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করেছিল যেগুলির রচয়িতা ছিলেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। কেবল সাহিত্য রচনা নয়, তিনি ‘অলৌকিক রহস্য’ নামের একটি পত্রিকাও সম্পাদনা করতেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kshirode-prasad-vidyavinode/
  • আজ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের মৃত্যুদিন। পক্ষাঘাতে পঙ্গু হয়েও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। মার্কিন মুলুকের ভয়ঙ্কর অর্থনৈতিক মহামন্দার সময়ে বেশ কয়েকটি ত্রাণ এবং পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে হাল ধরেছিলেন তিনি দেশের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানি ইতালি জাপানের অক্ষশক্তির বিরুদ্ধে এক মহাজোট গঠনে অগ্রসর হয়েছিলেন তিনি। বেকারত্ব বীমা, দরিদ্র ও বৃদ্ধদের অর্থনৈতিক নিরাপত্তা, শিশু শ্রমের অবসান, ব্যাঙ্কিং পরিষেবার সংস্কার ইত্যাদি জনহিতকর কর্মকান্ডের প্রধান কান্ডারি এই মহান এবং প্রতিভাশালী রাজনীতিবিদ ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/franklin-d-roosevelt/
  • ১৯০১ সালের ১২ এপ্রিল বাঙালি রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি গড়ে উঠেছিল। বাঙালিকে ব্রিটিশের চাকরির বদলে একটি বিকল্প পথ দেখানোর জন্যই এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ বিখ্যাত সেই বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি কোভিড মহামারীর সময়ে গুরুত্বপূর্ণ ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরি করেছিল। ব্যবসার ক্ষেত্রে বাঙালির প্রথম বড় কৃতিত্ব এই বেঙ্গল কেমিক্যালস কোম্পানি তৈরির নেপথ্যের ঘটনা এবং এ-সম্পর্কে খুঁটিনাটি আরও তথ্য বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/bengal-chemicals-pharmaceuticals
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-12

ধর্মীয় অনুষ্ঠান :

  • হিন্দুদের একটি জনপ্রিয় উৎসব হল গাজন। চৈত্রমাসের ‘গাজন’ উৎসবটি মূলত ভগবান শিবের উৎসব ৷ চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে সন্ন্যাসী ও শিব ভক্তদের নিয়ে গাজন অনুষ্ঠিত হয়। অবশেষে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজোর পরে এই উৎসবের সমাপ্তি হয়। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/gajan/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আর্টিকেল ৩৫এ ভারতীয় সংবিধানের একটি বিতর্কিত ধারা। এই অনুচ্ছেদ নিয়ে সঠিক তথ্য জানতে সববাংলায় এর পাতায় চোখ রাখুন । আমরা তুলে ধরছি সংবিধানে লেখা লাইনগুলি – বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/article-35a-indian-constitution
  • পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্যতম একটি জেলা হল হাওড়া। দক্ষিণবঙ্গের পলল সমভূমির উপর অবস্থিত এই জেলার অন্যতম আকর্ষণ ‘আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন’। শাটল কক ও পোলো বলের প্রাপ্তিস্থলও এই জেলাই।প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। হাওড়া জেলা নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/howrah-district/
  • মধ্যবিত্ত এক ভারতীয় পরিবার। যে পরিবারে একটা স্কুটার কেনার জন্য তিনবছর অপেক্ষা করতে হত। সেই পরিবারের বড় ছেলে আজ বিশ্বের সবথেকে নামী সার্চ ইঞ্জিনের কর্ণধার। গল্প হলেও এই উত্থান সত্যিই। কথা হচ্ছে সুন্দর পিচাইকে নিয়ে। সুন্দর পিচাইকে নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sundar-pichai/

২৮ চৈত্র | ১২ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের সবার প্রিয় ‘দাদামনি’ অশোক কুমার। আজকের ভিডিওতে আমরা কিংবদন্তি এই অভিনেতার জীবনের অজানা গল্প, অভিনয় জগতে তাঁর পদার্পণ এবং পর্দার পেছনের মানুষটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে থাকছে তাঁর ব্যক্তিগত জীবন, শখ এবং চলচ্চিত্র জগতে তাঁর অসামান্য অবদানের কথা – https://youtu.be/0GpWdla1IVg
  • ১৯০১ সালের ১২ এপ্রিল বাঙালি রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি গড়ে উঠেছিল। এটি ছিল ভারতবর্ষের প্রথম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি। ব্যবসার ক্ষেত্রে বাঙালির প্রথম বড় কৃতিত্ব এই বেঙ্গল কেমিক্যালস কোম্পানি তৈরির নেপথ্যের ইতিহাস নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/0iulWuoFGjQ

২৮ চৈত্র | ১২ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৮ চৈত্র | ১২ এপ্রিল | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading