সববাংলায়

২৭ ফাল্গুন | ১২ মার্চ | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২৭ ফাল্গুন এবং ইংরাজি ২০২৬ সালের ১২ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৭ ফাল্গুন | ১২ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ইংরাজি মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার কিডনিজনিত রোগ প্রতিরোধ এবং এর ঝুঁকি বিষয়ক সচেতনতা সম্পর্কে জনগণকে শিক্ষিত এবং অধিক সচেতন করবার জন্যই বিশ্বজুড়ে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়। এই দিবস সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-kidney-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সমরেশ বসুর মৃত্যুদিন। তিনি বাংলা সাহিত্যের এক অন্যতম কথাশিল্পী। তাঁর বহু উপন্যাস ও গল্প নিয়ে বিখ্যাত চিত্রপরিচালকরা তৈরী করেছেন সিনেমা। তাঁর নিজের জীবনই ছিল এক গল্পের পটভূমি। তাঁকে নিয়ে বির্তকও কম ছিল না। বির্তকের কেন্দ্রবিন্দুতে কখনও তাঁর ব্যক্তিগত জীবন আবার কখনও তাঁর সৃষ্টি। কেমন ছিল সমরেশ বসুর জীবনকাহিনী? আসুন জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/samaresh-basu/
  • আজ চিত্রশিল্পী গণেশ পাইনের মৃত্যুদিন। রঙ কেনবার মতো আর্থিক সম্বল না থাকার কারণে একসময় কালি ও কলম দিয়ে স্কেচ করতেন তিনি। বেঙ্গল স্কুল অফ আর্ট আন্দোলনের একজন অগ্রগণ্য শিল্পী ছিলেন তিনি। অবনীন্দ্রনাথের ছবির দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। জওহরলাল নেহেরু তাঁর ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন এবং লেডি রাণু মুখার্জির মধ্যস্থতায় নেহেরুর সঙ্গে পরিচিত হয়েছিলেন গণেশ পাইন। ছেচল্লিশের দাঙ্গায় পরিবারসমেত বাস্তুহারা হয়ে কলকাতা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছিলেন। একসময় অ্যানিমেশন স্টুডিওতে কাজ করেছেন, এমনকি কটন মিলের ডিজাইনার হিসেবেও কিছুদিন কাজ করতে হয় তাঁকে। দেশে-বিদেশে তাঁর ছবির প্রদর্শনী হলেও একক প্রদর্শনী তিনি খুব বেশি করেননি। এই মহান চিত্রশিল্পী গণেশ পাইন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ganesh-pyne/
  • আজ মশিউর রহমানের মৃত্যুদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় গিয়ে আহত সেনাদের সেবা করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের আগেই ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন৷ সরকারের বিরোধিতার করার জন্য কারাদণ্ডও ভোগ করতে হয় তাঁকে। জিয়াউর রহমানের আমলে প্রধানমন্ত্রী পদমর্যাদার সিনিয়র একজন মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। এমনই একজন নির্ভীক ও প্রতিভাবান রাজনীতিবিদ মশিউর রহমান ওরফে যাদু মিয়ার জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/mashiur-rahman
  • আজ সান ইয়াত সেন এর মৃত্যুদিন। কিং-সাম্রাজ্যের দুর্নীতি এবং স্বৈরাচার দেখে ডাক্তারী ছেড়ে বিপ্লবের পথ বেছে নেন তিনি। একের পর এক বিদ্রোহে ব্যর্থ হন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান-সহ বিভিন্ন দেশে ঘোরেন সেখানকার চীনাদের সমর্থনলাভের উদ্দেশ্যে এবং অর্থ সংগ্রহ করতে থাকেন। কখনও আমেরিকায় বন্দী করা হয় তাঁকে, কখনও ফিলিপাইনদের যুদ্ধে সাহায্য করেও আশানুরূপ ফল পাননি। এত সংগ্রামের পরে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে তার প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন সান। সাধারণ এক মানুষ থেকে বিপ্লবী হয়ে ওঠা এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া ছাড়াও সান ইয়াত সেনের জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sun-yat-sen/
  • ১৯৩০ সালের ১২ মার্চ সবরমতী আশ্রম থেকে ৭৮ জন অনুগামীদের সঙ্গে নিয়ে গান্ধীজি ডান্ডি অভিযান করেন। এই আন্দোলন নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/civil-disobedience-movement/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-12

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হিসেবে বিখ্যাত কামারপুকুর পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। শ্রীরামকৃষ্ণের বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই স্থানে। সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। কামারপুকুর ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/trip-to-kamarpukur
  • রামধনু বা ইন্দ্রধনু বা রঙধনু ধনুরাকৃতি রঙিন আলোর রেখা যা সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে দেখা যায়। রামধনুতে সাতটি রঙ দেখা যায়। তবে একথা জেনে রাখা ভাল রামধনু একটি আলোক বিভ্রম (Optical Illusion) এবং এর কোনও বাস্তব অস্তিত্ব নেই। রামধনু তৈরি হয় কিভাবে – জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-are-rainbows-formed/
  • মহাভারতের উদ্যোগপর্বে দেখতে পাওয়া যায় নারদমুনি দুর্যোধনকে অতিরিক্ত আগ্রহী বা জেদি হওয়া কেন ভালো নয় তা বোঝাতে গালবের কাহিনী বলছিল। গালবের কাহিনীতেই উঠে আসে যযাতির কন্যা মাধবীর কথা। আপনিও জানতে চাইলে পড়তে পারেন এখানে https://sobbanglay.com/sob/madhavi-daughter-of-yayati/
  • সাধারণ জীবনে বারে বারে ধনুর ভাঙা পণ বা ধনুর্ভঙ্গ পণ প্রবাদটির ব্যবহার আমরা করে থাকি। ধনুর্ভঙ্গ পণ এর অর্থ হল সাঙ্ঘাতিক কোন পণ বা প্রতিজ্ঞা। এই প্রবাদের উৎস সন্ধান করতে হলে আমাদের উঁকি দিতে হবে রামায়ণের সময় কালে৷ মিথিলার রাজা জনক যজ্ঞের উদ্দেশ্যে ভূমি কর্ষনকালে এক ভূমি কন্যা পান যিনি সীতা নামে প্রতিপালিত হয়৷ বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-dhanur-bhanga-pon/

২৭ ফাল্গুন | ১২ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সমরেশ বসুর মৃত্যুদিন। তাঁর কলম থেকে বেরিয়ে এসেছে বাংলা সাহিত্যের অন্যতম সেরা গোয়েন্দা চরিত্র গোগোল, আবার তিনিই ‘কালকূট’ ও ‘ভ্রমর’ ছদ্মনামে সৃষ্টি করেছেন দার্শনিক গভীরতার অসংখ্য লেখা। পরিবারের চোখে ছিলেন ‘প্রবলেম চাইল্ড’। জীবিকার জন্য কখনো ডিম বিক্রি করেছেন, কখনো চটকলে করেছেন দিনমজুরের কাজ। কিন্তু এই বাউন্ডুলে জীবনই তাঁকে দিয়েছিল সমাজের গভীরতম স্তরকে চেনার বিরল অভিজ্ঞতা। সেই অসাধারণ লেখকের এক অসাধারণ জীবনী শুনুন এখানে

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • স্কুল জীবনে কে সি নাগের অঙ্কের বই ছাত্রছাত্রীদের কাছে যেমন ভয়ের, আবার অঙ্ক শেখার চাবিকাঠিও কিন্তু এই বই। সেই তৈলাক্ত বাঁশ বেয়ে বাঁদরের ওঠা-নামা আর পিতা-পুত্রের বয়স নির্ণয় করতে করতে অঙ্ক সম্পর্কে জাগতিক ভীতি দূর করেছিলেন কেশব চন্দ্র নাগ। তাঁর অঙ্কের বইয়ের কথা নিয়ে ব্যাপক আলোচনা হলেও তাঁর বর্ণময় জীবনকাহিনী আমাদের কাছে অজানাই রয়ে গেছে। আজ জেনে নেব অংক স্যার কেশব চন্দ্র নাগের জীবনী https://youtu.be/sMjRuIdZ-D0
  • আজ তামিলনাড়ুতে কারাদাইয়ান ননবু উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে রাজকন্যা সাবিত্রীর অসাধারণ স্বামীভক্তির কাহিনী, যা উত্তর ভারতে সাবিত্রী চতুর্দশী ব্রত হিসেবে পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/Ya0G5E-2dK8

২৭ ফাল্গুন | ১২ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৭ ফাল্গুন | ১২ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।