আজ বাংলা ১৪৩২ সালের ১১ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ২৬ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন সামরিক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তান সেনাবাহিনী নিরীহ বাংলাদেশীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চলে নির্বিচারে গণহত্যা। এই ঘটনা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। হত্যা চালানোর পর মাঝরাতেই শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানী বাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তার হবার একটু আগে ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের ঘোষণা করেন। ২৬ মার্চ দিনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/bangladesh-independence-day/
- আজ বাসন্তী পূজার অষ্টমী। রাজা সুরথ বসন্তকালে প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন তাই এর আরেক নাম বাসন্তী পূজা। মর্ত্যে দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চন্ডীতে রাজা সুরথের গল্প উল্লেখ করা আছে। বাসন্তী পূজা নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/basanti-puja/
- আজ অন্নপূর্ণা পূজা। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই দিন গৃহে অন্নপূর্ণা পূজা করা হলে অন্নের অভাব হয় না। দেবী পার্বতী ভিক্ষুক শিবকে অন্নপ্রদান করে এই নাম প্রাপ্ত হন। এই পূজা নিয়ে জেনে নেওয়া যাক প্রচলিত কিছু কাহিনী – https://sobbanglay.com/sob/annapurna/
- আজ চৈত্র মাসের লক্ষ্মীপূজা। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/laxmi-puja-in-chaitra/

আজ কী দেখবেন :
- চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার চৈত্র মাসের লক্ষ্মীপূজা ব্রত পালন করা হয়। বলা হয় এই ব্রত করলে তার সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতে দেখুন এখানে https://youtu.be/pc2Ku2SuXVc
- আজ অন্নপূর্ণা পূজায় আসুন সোনার অন্নপূর্ণা মন্দিরের ব্যাপারে জেনে নিই। দক্ষিণেশ্বর মন্দির থেকে মাত্র পনেরো কিলোমিটারের মধ্যে, বর্তমান ব্যারাকপুর – টিটাগড় অঞ্চলে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মত দেখতে একটি মন্দির রয়েছে। রানী রাসমণির ছোট মেয়ে এই মন্দির গড়েছিলেন। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/G908meiFz2M

অন্যান্য আরও যা পড়বেন :
- মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
- মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
- মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান