আজ বাংলা ১৪৩৩ সালের ১৪ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ২৮ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ হুমায়ুন আজাদের জন্মদিন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক হিসেবে চিহ্নিত৷ বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা লেখক তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/humayun-azad/
আজ ফেরুচ্চিও ল্যাম্বরগিনির জন্মদিন। স্পেনের জাতীয় খেলা ষাঁড়ের লড়াই দেখতে ভালোবাসতেন তিনি। আর তাই ষাঁড়ের প্রতি আকর্ষণবশতই তাঁর প্রথম গাড়ি নির্মাণ কোম্পানির প্রতীক হিসেবে দেখা যায় ষাঁড়ের ছবি। ইসলেরো, মিউরা, এস্পাডা ইত্যাদি বিখ্যাত স্পোর্টস কারের পাশাপাশি তাঁর ব্র্যাণ্ড হিসেবে বিশ্বের অন্যতম দ্রুতগামী গাড়ি ‘ল্যাম্বরগিনি’র নাম জুড়ে আছে। সামান্য এক ট্র্যাক্টর নির্মাতা থেকে কীভাবে তিনি ইতালির অন্যতম ধনী হয়ে উঠলেন এবং ল্যাম্বরগিনি গাড়ির নির্মাণের সঙ্গে তাঁর নাম কীভাবে জুড়ে গেল তা জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/ferruccio-lamborghini/
আজ বেনিতো মুসোলিনির মৃত্যুদিন। ইতিহাসে তিনি ফ্যাসিবাদের জনক নামে পরিচিত। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালির সর্বাধিনায়ক ছিলেন।। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mussolini/
২০০৭ সালের ২৮ এপ্রিল একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের নবম আসর শেষ হয়। শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ বার চ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপ ক্রিকেটের নবম আসর নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/2007-cricket-world-cup
এই বছর মে মাসের শুরুতেই টানা ৩ দিনের ছুটি। ১ মে থেকে ৩ মে – perfect time একটা short trip-এর জন্য! কম সময়ে পৌঁছানো যায়, গরমও এড়ানো যায় – এমন কিছু জায়গার আইডিয়াই থাকছে এই পোস্টে https://sobbanglay.com/sob/where-to-go-from-1-to-3-may-2026/
প্রয়াগের বিখ্যাত কুম্ভমেলার নাম নিশ্চয়ই শুনেছেন। কিন্তু জানেন কি এই প্রয়াগেই রয়েছে একটি বিখ্যাত সতীপীঠ। একটি কাঠের পালকিকে এখানে দেবী রূপে পূজা করা হয়। একান্ন সতীপীঠের মধ্যে এখানেই দেবীর আঙুল পড়েছিল। এই বিখ্যাত সতীপীঠ আসলে প্রয়াগ সতীপীঠ। প্রয়াগ সতীপীঠের সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/satipith-prayag/
তর্জনীর প্রথম গাঁটটা থেকে নখ অবধি লাগানো লম্বা কালচে রঙের কালিটা দেখিয়ে অনেক সেলফি তোলে অনেকে।এই কালিটাই যদি আপনার রাজনৈতিক অধিকারের অব্যর্থ ট্যাগমার্ক হয় তাহলে এই কালিটা নিয়ে তো দু’এক কথা না জানলেই নয়! যতই হোক আমার আপনার রাজনৈতিক অধিকারের পরিচায়কের সি.ভি বলে কথা। এই ভোটের কালিটিকে বাংলায় বলে ‘অমোচনীয় কালি’ আর ইংরাজীতে ‘Indelible Ink’।কর্ণাটকের মহীশূরের ‘মাইসোর পেইন্টস অ্যান্ড বার্ণিশ লিমিটেড’ হল ভারতের একমাত্র সংস্থা যাদের এই ভোটের কালি তৈরী করার অনুমতি আছে। মহীশূররাজ নলবদি কৃষ্ণরাজ ওদেয়ার প্রথমে এই কোম্পানি টি যখন স্থাপন করেন তখন এর নাম ছিল ‘মাইসোর ল্যাক অ্যান্ড পেইন্টস লিমিটেড’।সেটা প্রায় ১৯৩৭ সালের কথা। ভোটের কালি নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/voting_ink/
জানবাজার এলাকার প্রধান দর্শনীয় স্থান রানি রাসমণির বাসভবন।জানবাজার বলতে আরেকটি বৈশিষ্ট্যও বোঝায়- ফোটো বাঁধাইয়ের দোকান সারি সারি।এই জানবাজার নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/history/janbazar/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
ভারতের অন্যতম সফল শিল্পপতি এবং মানবহিতৈষী রতন টাটার জীবন ও সংগ্রামের গল্প নিয়ে আমাদের আজকের এই ভিডিও। সাধারণ জীবনযাপন এবং অসাধারণ চিন্তাধারার মাধ্যমে তিনি কীভাবে টাটা গ্রুপকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে – https://youtu.be/BoyEQT2FXWU
২০২২ সালের ১৪ জুন লেখালিখির দ্বিতীয় বর্ষ পূর্তিতে সকল সাহিত্যপ্রেমী মানুষদের দিয়েছিলাম এক অনন্য উপহার – লেখালিখি ওয়েবজিন, সূচনা সংখ্যা। সববাংলায় লেখালিখি পরিবারের প্রতিষ্ঠাতা, সদস্য, শুভানুধ্যায়ী ও লেখকদের নিয়ে লেখালিখি ওয়েবজিনের সূচনা সংখ্যাকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল এক আড্ডার। জমাটি সেই আড্ডায় উঠে এল নানা বিষয়। সরাসরি আড্ডায় যোগ দিতে না পারলেও আপনিও শুনে নিতে পারেন সেই আড্ডার আলোচনা এখানে https://youtu.be/nUNS_elvi8E
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান