আজ বাংলা ১৪৩৩ সালের ২৪ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ৮ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ নিমাই ঘোষের জন্মদিন। কেউ একজন তাঁর ক্যামেরা ফেলে গেলেন ট্যাক্সিতে, আর সেই ক্যামেরা হাতে পেয়ে কালেকালে আরেকজন হয়ে উঠলেন দেশের প্রথমসারির আলোকচিত্রশিল্পী, সত্যজিৎ রায়ের কথায়, “ক্যামেরা হাতে বসওয়েল”। এমনটা তো গল্পেই মানায় ভাল, তাই দিয়ে যে আস্ত একটা জীবন তৈরি করা যায়, নিমাই ঘোষ না থাকলে জানাই যেতনা। তাঁকে দেখলেই জানা যায়, যে শুধু একটা ক্যামেরা পেলেই হয়না, তাঁর সঙ্গে থাকতে হয় নিষ্ঠা, অধ্যবসায় আর নতুন কিছু করার জেদ। নিমাই ঘোষ সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nemai-ghosh/
- আজ সুইশ ব্যবসায়ী ও সমাজকর্মী – জন হেনরি ডুনান্টের জন্মদিন। একটি যুদ্ধের স্মৃতি বদলে দিয়েছিল তাঁর জীবন। সলফারিনোর সেই বিধ্বংসী যুদ্ধে আহত সৈনিকদের সেবাকর্মে এগিয়ে এসেছিলেন তিনি। সেই থেকেই ধীরে ধীরে তাঁর উদ্যীগে তৈরি হয় বিখ্যাত আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। রেড ক্রসের জনক বলা হয় তাঁকে। তাঁর কর্মব্যাপ্ত জীবনে সেবাধর্মই ছিল একমাত্র লক্ষ্য। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/jean-henry-dunant/
- আজ ইন্দুমাধব মল্লিকের মৃত্যুদিন। উনবিংশ শতাব্দীতে বাড়ির হেঁসেলে কাঠ, কয়লা আর গুল দিয়ে উনুনে রান্না করার কষ্ট থেকে মুক্তি দিতে ইকমিক কুকার উদ্ভাবন করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। জনশ্রুতি অনুযায়ী , দেওঘরে বোমা বিস্ফোরণে আহত বিপ্লবী উল্লাসকর দত্তকে তিনিই চিকিৎসা করেছিলেন। একাধারে ডাক্তার, আইনবিশেষজ্ঞ, সমাজসেবী এবং দেশপ্রেমিক ইন্দুমাধব মল্লিক বাঙালি উদ্ভাবকের ইতিহাসে এক বিস্মৃতপ্রায় নাম। তাঁকে নিয়ে জানুন এখানে https://sobbanglay.com/sob/indumadhab-mallick/
- আজ পল গোগাঁর মৃত্যুদিন। তিনি ছিলেন একজন ‘পোস্টইম্প্রেসনিষ্ট’ দিকপাল ফ্রেঞ্চ চিত্রশিল্পী। চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ ভাস্কর, নামী প্রিন্ট মেকার, স্বনামধন্য মৃৎশিল্পী ও বিখ্যাত লেখক। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paul-gauguin/
- ১৯৫৭ সালের ৮ মে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচন নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-legislative-assembly/#assembly-election-2
- ১৯৬২ সালের ৮ মে পশ্চিমবঙ্গের তৃতীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচন নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-legislative-assembly/#assembly-election-3
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-08
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব রক্তদানের পর সেই রক্ত কীভাবে সংরক্ষণ করা হয় আর রক্ত সংরক্ষণ করতেই বা কি কি লাগে https://sobbanglay.com/sob/how-blood-is-preserved/
- আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব রক্তদাতা নির্বাচন করা হয় কীভাবে https://sobbanglay.com/sob/how-to-select-blood-donor
- আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব বিভিন্ন রোগব্যাধি রক্তদান প্রক্রিয়াকে প্রভাবিত করে কীভাবে https://sobbanglay.com/sob/disease-affecting-blood-donation/
- আমরা তো সকলে ABO গ্রুপ এর রক্তের কথা জানি আর জানি পজিটিভ নেগেটিভ। কিন্তু জানেন কি ৩৫ রকমের ব্লাড গ্রুপিং সিস্টেম আছে? আর এর মধ্যে এমন একটি ব্লাড গ্রুপ আছে যা নাকি গোটা বিশ্বে ৫০ জনেরও কম লোকের আছে। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব সেই বিরল গোল্ডেন ব্লাড গ্রুপ সম্বন্ধে। জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/golden-blood-group

আজ কী দেখবেন :
- আজ ইন্দুমাধব মল্লিকের মৃত্যুদিন। উনবিংশ শতাব্দীর বাঙালি উদ্ভাবক, চিকিৎসক ও সমাজসেবী ইন্দুমাধব মল্লিক ছিলেন এমন এক প্রতিভা, যাঁর আবিষ্কার বদলে দিয়েছিল ভারতীয় উপমহাদেশের রান্নাঘর। কাঠ‑কয়লার কষ্ট থেকে মুক্তি দিতে তিনি উদ্ভাবন করেন ইকমিক কুকার, যা আধুনিক প্রেশার কুকারের পূর্বসূরি হিসেবে পরিচিত। ডাক্তারি পেশায় থেকেও তিনি ছিলেন আইন, দর্শন ও বিজ্ঞানের ছাত্র – একাধারে চিকিৎসক, উদ্ভাবক, সমাজসেবী ও দেশপ্রেমিক। দেশপ্রেমিক ইন্দুমাধব মল্লিক জনস্বাস্থ্য, পুষ্টি ও ডায়াবেটিস নিয়ে গবেষণা করেন নিজের ল্যাবেই। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/k1K2CjfHuno
- হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা। রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল, কে এর প্রচলন করেছিলেন, কোন সালে রথযাত্রা স্থগিত ছিল এবং কেন, এই সমস্ত বিবরণ দেখুন এই ভিডিওতে https://youtu.be/kNcd81eLguI

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান