সববাংলায়

২৫ আষাঢ় | ১০ জুলাই | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ২৫ আষাঢ় এবং ইংরাজি ২০২৬ সালের ১০ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৫ আষাঢ় | ১০ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সুনীল গাভাস্কারের জন্মদিন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তিনি একজন প্রবাদ প্রতিম ব্যাটসম্যান৷ আজ অবধি একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি একই টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি করেছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করার বিরল কৃতিত্ব তাঁর। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunil-gavaskar/
  • আজ কেশব চন্দ্র নাগের জন্মদিন। মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে কারাবাস করেছিলেন মিত্র ইন্সটিটিউশনের এই বিখ্যাত গণিত শিক্ষক। একদিকে উত্তম-সুচিত্রার চলচ্চিত্রের প্রতি প্রেম, অন্যদিকে ফুটবলে মোহনবাগান-প্রীতি, সর্বোপরি মা সারদার ভক্ত তিনি বাঙালি গণিত-ভীরু পড়ুয়াদের মনে চিরস্মরণীয়। তাঁর বর্ণময় জীবনের নানা তথ্য বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/keshab-chandra-nag/
  • আজ মতি নন্দীর জন্মদিন। ‘ফাইট কোনি, ফাইট!’ এই একটা সংলাপই ক্রীড়াসাহিত্যিক হিসেবে অমর করে রেখেছে তাঁকে। কোনি তাঁর অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস যা নিয়ে পরবর্তীকালে নির্মিত হয়েছে চলচ্চিত্র। তবে শুধুই আনন্দবাজার পত্রিকার ক্রীড়াসাংবাদিকতা কিংবা শিশু-কিশোরদের উপযোগী ক্রীড়াসাহিত্য রচনা নয়, বাংলা আধুনিক কথাসাহিত্যে বিংশ শতাব্দীর ভাঙা সমাজের-ফাঁপা মানুষের অস্তিত্বের সংকট ফুটে উঠেছিল তাঁর লেখায়। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/moti-nandi/
  • আজ মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন। বাংলাদেশের ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। সুপন্ডিত এই ব্যক্তির অনায়াস বিচরণ ছিল দেশি-বিদেশি সাহিত্যের আঁকেবাঁকে। ২৪টি ভাষা জানতেন তিনি। ভারতীয় মুসলিম সমাজের মধ্যে তিনিই প্রথম ‘ডক্টরেট’ উপাধি পেয়েছিলেন। রক্ষণশীল পরিবারের সন্তান হয়েও ছিলেন অত্যন্ত উদার ও পরধর্ম সহিষ্ণু। নিজের জাতি ও মাতৃভাষার প্রতি ছিল তাঁর অগাধ ভালবাসা। তিনি মনে করতেন, মাতৃভাষাকে অবহেলা করে কোনো জাতি বড় হতে পারে না। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/muhammad-shahidullah/
  • আজ নিকোলা টেসলার জন্মদিন। তিনি একা হাতেই পারতপক্ষে বিংশ শতাব্দীর খোল বদলে দিয়েছেন। অথচ সাধারণ মানুষ থেকে বিজ্ঞানের পাঠ্যপুস্তক – কোন আলোচনাতেই তিনি প্রায় নেই। আজকের অল্টারনেটিং কারেন্টকে তিনিই জনপ্রিয় ও সহজলভ্য করেন। রেডিও কন্ট্রোল, ওয়ারল্যেস পাওয়ার ট্রান্সফার, ওয়ার্ল্ড ওয়ারল্যেস সিস্টেম, টেসলা কয়েল, ইন্ডাক্সন মোটর যুগান্তকারী সব আবিষ্কার তাঁর হাত ধরেই হয়েছে। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nikola-tesla/
  • আজ ভারতের প্রথম পেশাদার কোচ অমল দত্তের মৃত্যুদিন। তিনি ছিলেন এমন একজন কোচ, যিনি বাঙালিকে বিশ্ব ফুটবলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। জানুন কলকাতার ময়দানে ‘ডায়মন্ড কোচ’ নামে পরিচিত ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ অমল দত্তের জীবনী – https://sobbanglay.com/sob/amal-duatta/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-10

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯৯০ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। এই বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখনো অবধি একমাত্র বিশ্বকাপ যেখানে সব থেকে কম গোল হয়েছিল। এছাড়াও এযাবৎ একমাত্র বিশ্বকাপ এটি যেখানে সমগ্র টুর্নামেন্টে মোট ১৬টি লাল কার্ড দেখানো হয়। এই বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fifa-world-cup-1990/
  • পোশাক দেখে কোন মানুষের বৈশিষ্টের অনেকটাই জানা যায়। বিভিন্ন সমাজ ও স্থানে আবার বিভিন্ন রকম পোশাক বা তার আদব কায়দা আছে। আবার পোশাকের উপর পরিবেশের একটা প্রভাব ছিল এবং আছেও। সেই সব মিলিয়ে পোশাকের একটা সংস্কৃতিও গড়ে উঠেছে। সময়ের সাথে সাথে সেই পোশাকের সংস্কৃতিও বদলেছে – বাঙালির পোশাকের বিবর্তন কী রকম ভাবে হয়েছে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/transformation-of-bengali-dress/
  • পরমাণু বিস্ফোরণের দুদিন পর ম্যানহাটন প্রকল্পের চিকিৎসক হ্যারল্ড জ্যাকবসন ঘোষণা করেন আগামী ৭০ বছর হিরোশিমাতে কোন উদ্ভিদ জন্মাবে না। মাটি এখানকার এতই তেজস্ক্রিয় হয়ে আছে যে সবুজের লেশ পর্যন্ত থাকবে না হিরোশিমাতে । জ্যাকবসনের এই বক্তব্যের ঠিক একমাসের মধ্যে বিস্ফোরণস্থলের এক কিলোমিটারের মধ্যে যেখানে অবস্থিত সবকিছু বিস্ফোরণের সাথে সাথে ধ্বংস হয়ে গেছিল ঠিক সেখানেই দেখা যায় ওই তপ্ত মাটি ভেদ করে একটি লাল ক্যানা ইন্ডিকা(Canna Indica) ফুলের চারা মাটি ভেদ করে জন্ম নিয়েছে। বাকিটা পড়তে জানুন এখানে https://sobbanglay.com/sob/hibakujumoku/

২৫ আষাঢ় | ১০ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কেশব চন্দ্র নাগের জন্মদিন। তিনি একজন ভারতীয় বাঙালি গণিতবিদ যিনি ‘নব পাটীগণিত’ নামক পাঠ্যবইটি রচনার কারণে বাঙালি ছাত্র সমাজে অমর হয়ে আছেন। অঙ্কের বই বলতেই কেশব চন্দ্র নাগের ‘নবগণিত’-এর কথা সকলের মনে পড়ে। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/sMjRuIdZ-D0
  • আজ অমল দত্তের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় ফুটবলার, জনপ্রিয় কোচ ও বিশিষ্ট ক্রীড়াবিদ। ফুটবল মাঠে তিনি একজন মিডফিল্ডার খেলোয়াড় হিসাবে জনপ্রিয়তা অর্জন করলেও ভারতের ফুটবল ইতিহাসে তিনি মূলত একজন সুদক্ষ কোচ হিসেবে অমর হয়ে আছেন। ভারতের ফুটবল ইতিহাসে তিনিই প্রথম লাইসেন্সপ্রাপ্ত পেশাদার কোচ হিসেবে স্বীকৃত। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/YZCDQw61258

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • তিনি ছিলেন জনতার রাষ্ট্রপতি। সারা বিশ্বে বিশেষ করে ভারতে আব্দুল কালাম বিখ্যাত কেবল মাত্র ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগে তাঁর অসামান্য অবদানের জন্যই নয় তাঁর চরিত্রে অতুলনীয় বিনম্রতা এবং অপরিমেয় সারল্যের এক অভূতপূর্ব প্রদর্শনীর জন্যও বটে। বিনম্রতার ক্ষেত্রে তিনি প্রায় কিংবদন্তি হয়ে আছেন। আব্দুল কালামের এই বিনম্রতার নিদর্শন দিতে গেলে একটি আস্ত গ্রন্থ হয়ে যাবে। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন https://youtu.be/gYeLwkSqKTU

২৫ আষাঢ় | ১০ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৫ আষাঢ় | ১০ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading