সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। অল্প বয়সে সন্ন্যাস নিয়ে ভারবর্ষের নানা জায়গায় ঘুরে বেড়ান। পরে আবার সংসারে ফিরে আসেন। ১৯০৭ সালে আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ বারীন্দ্রকুমার ঘোষ ও আরও কিছু বিপ্লবীর সঙ্গে উনিও ধরা পড়েন। ১২ বছর কারাদণ্ড ভোগের পর উনি মুক্তি পান এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ‘নারায়ণ’ পত্রিকার সঙ্গে যুক্ত হন। দেশ-বিরোধী লেখার জন্য ইংরেজ সরকার আবার ওঁকে ৩ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করে। মুক্তিলাভের পর বিভিন্ন সময়ে তিনি লিবার্টি অমৃতবাজার পত্রিকা দৈনিক বসুমতী ইত্যাদি সংবাদপত্রের সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত ছিলেন। তাঁকে নিয়ে অজানা আরও তথ্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/upendranath-bandyopadhyay/
- আজ যোগেশচন্দ্র ঘোষের মৃত্যুদিন। ‘সাধনা ঔষধালয়’ প্রতিষ্ঠানটির সাথে অপরিচিত এমন মানুষের সংখ্যা নগন্য। ভারতের একটি বিখ্যাত আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে সাধনার নাম সর্বাগ্রে যার প্রতিষ্ঠাতা ‘যোগেশচন্দ্র ঘোষ’। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jogesh-chandra-ghosh/
- আজ সুন্দরী মোহন দাসের মৃত্যুদিন। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে আমরা যে প্রতিষ্ঠানকে চিনি তা আগে পরিচিত ছিল বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট নামে। স্বদেশি আন্দোলনের জোয়ারে দেশীয় জাতীয় শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে এই প্রতিষ্ঠা গড়ে উঠেছিল ডা. সুন্দরী মোহন দাসের অনুপ্রেরণায় ও উদ্যোগে। এছাড়াও ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষও ছিলেন তিনি। দেশীয় প্রক্রিয়ায় ঔষধি গাছ থেকে ওষুধ প্রস্তুত করার লক্ষ্যে দেশীয় কারখানা গড়ে তোলার স্বপ্নে নিজের পুত্রকে বিদেশে পাঠিয়েছিলেন তিনি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়তে। আজীবন ব্রাহ্মধর্মে বিশ্বাসী ও স্বদেশি ভাবনায় উদ্দীপিত সুন্দরী মোহন দাসের কর্মজীবন ও অবদান সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sundari-mohan-das/
- আজ ভৈরব দত্ত পাণ্ডের মৃত্যুদিন। পশ্চিমবঙ্গের দশম রাজ্যপাল হিসেবে রাজভবনে প্রবেশের সময় দরজা খুলে দেওয়া পরিচারকের সঙ্গে করমর্দন করে সকলকে অবাক করে দিয়েছিলেন ভৈরব দত্ত পাণ্ডে। রাষ্ট্রপতি শাসন জারি থাকাকালীন পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন তিনি। ভারতীয় সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় কাজ করেছেন বি. ডি. পাণ্ডে। বিহারের ফুড কমিশনার হিসেবে খাদ্যশস্যের বরাদ্দ বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি। সামাজিক ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ এবং ‘পদ্মবিভূষণ’ পুরস্কারে সম্মানিত করে। এমন মানবদরদী ভারতীয় রাজনীতিবিদ ভৈরব দত্ত পাণ্ডে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bhairab-dutt-pande/
- আজ ঝলকারী বাঈয়ের মৃত্যুদিন। তিনি ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের মহিলা সেনায় দায়িত্বে ছিলেন। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় রানি লক্ষ্মীবাঈয়ের দূর্গ ব্রিটিশ সৈন্য আক্রমণ করলে ঝলকারী বাঈ রানি লক্ষ্মীবাঈকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jhalkari-bai/
- আজ মার্টিন লুথার কিং জুনিয়রের মৃত্যুদিন। গান্ধীজীর অহিংস আন্দোলনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গদের ওপর জাতিগত অত্যাচার ও বর্ণবৈষম্যের অবসানের জন্য বহু শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন তিনি। নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন লড়াই করেছিলেন তেমনি আফ্রিকান-আমেরিকানদের ভোটাধিকারের জন্যেও সংগ্রাম করছিলেন তিনি। অবশেষে আততায়ীর গুলিতে তিনি নিহত হয়েছিলেন। এই সংগ্রামী মহান ব্যক্তিত্ত্ব মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/martin-luther-king-jr
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-04
ধর্মীয় অনুষ্ঠান :
- আজকের রাতটি হতে পারে কদরের রাত। ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের কাছে বছরের শ্রেষ্ঠ একটি রাত হল শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতকে ও বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী এই রাতে পবিত্র কোরান নাজিল হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lailatul-qadr/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বৈকুন্ঠপুরের জঙ্গলের মাঝে ত্রিস্রোতা সতীপীঠ। মন্দিরকে অনেকটা সাপের মতো পেঁচিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এটি একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর বাঁ পা পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী ভ্রামরী এবং ভৈরবের নাম ঈশ্বর। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tristrota-shakti-peetha/
- ভারত হল মানবজাতির আঁতুড়ঘর মানুষের মুখের ভাষার জন্মভূমি ইতিহাসের জন্মদাত্রী স্বরূপ কিংবদন্তির মাতামহ এবং ঐতিহ্যের প্রমাতামহী স্বরূপা।” বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েনের ভারত সম্পর্কে এই উক্তিই বলে দেয় ভারতের অবদান পৃথিবীর ইতিহাসে। ভারত নিয়ে অনেক অজানা তথ্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/india/
- “Cothae zao? – Barite zai.
Tomar bari cothae?”
যদি বলি এটি আজকালকার মেসেজিং অ্যাপে লেখা মেসেজ নয় বরং প্রায় তিনশ বছর আগে লেখা বাংলা; তাহলে কি ভাববেন? হ্যাঁ উপরের অংশটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের থেকে নেওয়া। কি সেই বই কোথায় ছাপা হল এই সব জানতে পড়ুন এখানে- https://sobbanglay.com/sob/first-book-published-in-bengli/
ইউটিউবে আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজকের রাতটি হতে পারে কদরের রাত বা শবে কদর বা লাইলাতুল কদর। ইসলামের বর্ণনা অনুযায়ী এই রাতে পবিত্র কোরান নাজিল হয়েছে। রমজান মাসের শেষ দশ দিনের যেকোনো বিজোড় রাত শবে কদর হতে পারে। তবে রমজানের সাতাশতম রাতকেই অনেকে কদরের রাত মনে করেন। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/8Rr_Tj7dSHo
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- সাড়ে পাঁচ ফুট লম্বা, রোগা চেহারা। মুখটা লম্বাটে আর মাথায় কোঁচকানো চুল। বড় গোল গোল চোখ দুটো যেন গরুর গাড়ির হেডলাইট। কুড়ি বছর আগে আমরা যখন সদ্য বিশের কোঠায়, পাড়ার দাদাদের কথায় হাবু তখন পুরো বিষ মাল। সর্বক্ষণের সঙ্গী বিড়ি তো ছিলই এছাড়া আরও নানা শুকনো নিষিদ্ধ বস্তুর সাথে ওর সখ্যতা ছিল। বন্ধুরা ওকে দেখলেই বলে উঠত, এসে গেছেন নেশার জগতের বেতাজ বাদশা। চিমসে শরীরে বুকের সব ক’টা হাড় গোনা যেত। পাড়ার ব্যানার্জী ডাক্তার মজা করে বলত, তোর বুকের এক্স-রে করার দরকার নেই। ফটো তুলে ফিল্মের নেগেটিভ দেখলেই সব বোঝা যাবে। হাবুও ছাড়ার পাত্র নয়। সঙ্গে সঙ্গে উত্তর, সাবান খরচাও কম লাগে ডাক্তারবাবু। বুকে মাখলে পিঠ দিয়ে ফেনা বেরোয়। হাবুর হরেকরকমের অভিজ্ঞতা নিয়ে রাজীব চক্রবর্ত্তীর কলমে হাবুকথা সিরিজের প্রথম গল্প “যদি ভালবাসা নাই থাকে” পড়ুন এখানে https://youtu.be/63CCCPlFkTA
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান