সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন মহেঞ্জাদারোর আবিষ্কর্তা হিসাবে। তিনিই প্রথম যিনি মুদ্রাসম্বন্ধীয় বিষয়ে বাংলাতে গ্রন্থ রচনা করেছিলেন। বিশ্ব ইতিহাসে তিনি তিনি আর.ডি ব্যানার্জি নামে পরিচিত হলেও বাঙালি তাঁকে চেনে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rakhaldas-bandyopadhyay/
- আজ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের জন্মদিন। ঐতিহাসিক নাটকের মধ্যে দিয়ে জনগণকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার চেষ্টা করায় ব্রিটিশ সরকার একসময় দুটি নাটক বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করেছিল যেগুলির রচয়িতা ছিলেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। কেবল সাহিত্য রচনা নয়, তিনি ‘অলৌকিক রহস্য’ নামের একটি পত্রিকাও সম্পাদনা করতেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kshirode-prasad-vidyavinode/
- আজ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের মৃত্যুদিন। পক্ষাঘাতে পঙ্গু হয়েও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। মার্কিন মুলুকের ভয়ঙ্কর অর্থনৈতিক মহামন্দার সময়ে বেশ কয়েকটি ত্রাণ এবং পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে হাল ধরেছিলেন তিনি দেশের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানি ইতালি জাপানের অক্ষশক্তির বিরুদ্ধে এক মহাজোট গঠনে অগ্রসর হয়েছিলেন তিনি। বেকারত্ব বীমা, দরিদ্র ও বৃদ্ধদের অর্থনৈতিক নিরাপত্তা, শিশু শ্রমের অবসান, ব্যাঙ্কিং পরিষেবার সংস্কার ইত্যাদি জনহিতকর কর্মকান্ডের প্রধান কান্ডারি এই মহান এবং প্রতিভাশালী রাজনীতিবিদ ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/franklin-d-roosevelt/
- ১৯০১ সালের ১২ এপ্রিল বাঙালি রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি গড়ে উঠেছিল। বাঙালিকে ব্রিটিশের চাকরির বদলে একটি বিকল্প পথ দেখানোর জন্যই এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ বিখ্যাত সেই বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি কোভিড মহামারীর সময়ে গুরুত্বপূর্ণ ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরি করেছিল। ব্যবসার ক্ষেত্রে বাঙালির প্রথম বড় কৃতিত্ব এই বেঙ্গল কেমিক্যালস কোম্পানি তৈরির নেপথ্যের ঘটনা এবং এ-সম্পর্কে খুঁটিনাটি আরও তথ্য বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/bengal-chemicals-pharmaceuticals
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-12
ধর্মীয় অনুষ্ঠান :
- হিন্দুদের একটি জনপ্রিয় উৎসব হল গাজন। চৈত্রমাসের ‘গাজন’ উৎসবটি মূলত ভগবান শিবের উৎসব ৷ চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে সন্ন্যাসী ও শিব ভক্তদের নিয়ে গাজন অনুষ্ঠিত হয়। অবশেষে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজোর পরে এই উৎসবের সমাপ্তি হয়। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/gajan/
- আজ নীলষষ্ঠী। এই পুজার ব্রতের পিছনের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nil_sasthi/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আর্টিকেল ৩৫এ ভারতীয় সংবিধানের একটি বিতর্কিত ধারা। এই অনুচ্ছেদ নিয়ে সঠিক তথ্য জানতে সববাংলায় এর পাতায় চোখ রাখুন । আমরা তুলে ধরছি সংবিধানে লেখা লাইনগুলি – বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/article-35a-indian-constitution
- পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্যতম একটি জেলা হল হাওড়া। দক্ষিণবঙ্গের পলল সমভূমির উপর অবস্থিত এই জেলার অন্যতম আকর্ষণ ‘আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন’। শাটল কক ও পোলো বলের প্রাপ্তিস্থলও এই জেলাই।প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। হাওড়া জেলা নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/howrah-district/
- মধ্যবিত্ত এক ভারতীয় পরিবার। যে পরিবারে একটা স্কুটার কেনার জন্য তিনবছর অপেক্ষা করতে হত। সেই পরিবারের বড় ছেলে আজ বিশ্বের সবথেকে নামী সার্চ ইঞ্জিনের কর্ণধার। গল্প হলেও এই উত্থান সত্যিই। কথা হচ্ছে সুন্দর পিচাইকে নিয়ে। সুন্দর পিচাইকে নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sundar-pichai/
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- ১৯০১ সালের ১২ এপ্রিল বাঙালি রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি গড়ে উঠেছিল। এটি ছিল ভারতবর্ষের প্রথম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি। ব্যবসার ক্ষেত্রে বাঙালির প্রথম বড় কৃতিত্ব এই বেঙ্গল কেমিক্যালস কোম্পানি তৈরির নেপথ্যের ইতিহাস নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/0iulWuoFGjQ
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ নীলষষ্ঠী। বাঙালি গৃহিণীরা নিজের সন্তান এর মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জেনে নেওয়া যাক এখানে https://youtu.be/hQOOuagrYTQ
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান