সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ উল্লাসকর দত্তের জন্মদিন। ফাঁসির সাজা পেয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই উল্লাসকর দত্ত গেয়ে উঠেছিলেন ‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে’। কিন্তু শেষমেশ ফাঁসি হয়নি তাঁর, বদলে আন্দামানের সেলুলার জেলে দ্বীপান্তরের সাজা পান তিনি। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে আন্দামানে অকথ্য অত্যাচার সহ্য করতে করতে ইলেকট্রিক শকের প্রভাবে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন উল্লাসকর। তাঁর বিপ্লবী জীবনের এমনই সব তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ullaskar-dutta/
আজ চার্লি চ্যাপলিনের জন্মদিন। তাঁর মাথার টুপি আর নাকের নিচের ছোট্ট গোঁফটাই যথেষ্ট তাঁর পরিচয়ের জন্য। নির্বাক সিনেমার যুগে একটা কথা না বলেও তিনি দমফাটা হাসিতে মাতিয়ে দিয়েছেন সারা পৃথিবীর অগনিত মানুষকে। সেই তিনিই ব্যক্তিগত জীবনে ছিলেন চরম অসুখী। গলি থেকে রাজপথে উত্তরনের মহাকব্যিক গল্পের নায়ক তিনি। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charlie-chaplin/
আজ নন্দলাল বসুর মৃত্যুদিন। নন্দলাল বসু একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী যাঁর হাত ধরে বিংশ শতাব্দীর শুরুতে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নব্য শিল্প-চেতনার প্রতিশ্রুতি ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে। নেহরুর অনুরোধে দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্নে’র অশ্বত্থপাতা, নক্সাসহ পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণের মানপত্রের সচিত্রকরণ তাঁরই কৃতিত্ব। ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপিটিও নন্দলাল ও তাঁর ছাত্র রামমনোহর সিংহের হাতেই অলঙ্কৃত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nandalal-bose/
আজ কাঙাল হরিনাথের মৃত্যুদিন। গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশের জন্য দেউলিয়া হয়ে গিয়েছিলেন হরিনাথ মজুমদার আর সেই থেকেই তিনি পরিচিত হন কাঙাল হরিনাথ নামে। জমিদারদের উৎপীড়নের সংবাদ পত্রিকায় প্রকাশের জন্য জমিদারের লাঠিয়াল বাহিনী তাঁর বাড়িতে আক্রমণও করেছিল। তবু এত অর্থাভাব ও প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ বাইশ বছর এই পত্রিকা প্রকাশ করে গিয়েছেন হরিনাথ। তাঁর অনালোচিত জীবন ও সাহিত্যকর্ম, সমাজসেবার সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kangal-harinath/
আজ অদ্বৈত মল্লবর্মণের মৃত্যুদিন। প্রখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন অদ্বৈত মল্লবর্মণ। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তঃদৃষ্টি এই উপন্যাসটিতে ধীবর সমাজের নিষ্ঠুর জীবনসংগ্রামের সাধারণ কাহিনীকে দিয়েছে এক অনন্য রুপ। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adwaita-mallabarman
আজ মেরি তুসোর মৃত্যুদিন। মাদাম তুসোর মিউজিয়ামের কথা নিশ্চয় সবাই জানেন? বিখ্যাত সব মনীষী এবং জনপ্রিয় ব্যক্তিদের মোমের প্রতিকৃতি নির্মাণ করে এখানেই প্রদর্শনী করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এর শাখা রয়েছে, ভারতেও আছে। কিন্তু জানেন কী কে ছিলেন এই মাদাম তুসো? আসলে যার নাম ছিল মেরি তুসো, পেশায় তিনি ছিলেন সেকালের বিখ্যাত মোমের মূর্তি নির্মাণকারী। কীভাবে গড়ে উঠলো এই মিউজিয়াম আর কীভাবেই বা বিখ্যাত হয়ে উঠলেন মেরি তুসো জানতে গেলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marie-tussaud/
আমাদের দেহ জুড়ে প্রতি মুহূর্তে যে কোটি কোটি তথ্যস্রোত বয়ে চলেছে স্নায়ু থেকে স্নায়ুতে সেই তথ্যসমুদ্র থেকে এক সেকেন্ডেরও কম সময়ে বিশ্লেষণ করে মস্তিষ্ক আমাদের জানান দিয়ে দেয় ঘুমের মধ্যেই মশাটা আমাদের বাঁ কানের নিচে গান গেয়ে চলেছে এবং এরকম জরুরি অবস্থায় বাঁ হাতের চেটোর দ্রুত এবং সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন।এটাই প্রোপ্রিওসেপশন। এই নিয়ে আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/proprioception/
কালী মায়ের পূজায় দেওয়া হয় নুডলস। না ভুল পড়েননি ট্যাংরায় চৈনিক কালী মন্দিরে এভাবেই পুজো দেওয়া হয়। ট্যাংরা নামটা শুনলেই তেলে ঝালে মাখামাখি ট্যাংরা মাছের কথা বাঙলীর জিভে থুড়ি মনে এসে যায়। তবে পূর্ব কলকাতার প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই জায়গাটির নাম মোটেই ট্যাংরা মাছের নাম থেকে আসেনি৷ এর নাম এর পিছনেও রয়েছে নানা মত। এই ট্যাংরাতেই রয়েছে চাইনা টাউন যা সস্তা ও সুস্বাদু চাইনিজ খাবা্রের জন্যে বিখ্যাত… এই সব কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tangra/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। তিনি কেবল একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি একাধারে রাজনীতিবিদ ও সেনানায়কও ছিলেন। তাঁর সম্পর্কে কোন ভূমিকাই যথেষ্ট নয়। তাঁর জীবনী যে কোন গল্পকেই হার মানাবে। ভারতবর্ষ তাঁকে চেনে নেতাজী নামে আর বাঙালী চেনে সুভাষ নামে। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে
.
.
.
.
.
রাজীব চক্রবর্ত্তীর কলমে ও কণ্ঠে “পুনর্জন্ম” কবিতাটি ভিডিও আকারে দেখুন এখানে
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান