সববাংলায়

১৭ ডিসেম্বর ।। ৩০ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সুন্দরী মোহন দাসের জন্মদিন। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে আমরা যে প্রতিষ্ঠানকে চিনি তা আগে পরিচিত ছিল বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট নামে। স্বদেশি আন্দোলনের জোয়ারে দেশীয় জাতীয় শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে এই প্রতিষ্ঠা গড়ে উঠেছিল ডা. সুন্দরী মোহন দাসের অনুপ্রেরণায় ও উদ্যোগে। এছাড়াও ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষও ছিলেন তিনি। দেশীয় প্রক্রিয়ায় ঔষধি গাছ থেকে ওষুধ প্রস্তুত করার লক্ষ্যে দেশীয় কারখানা গড়ে তোলার স্বপ্নে নিজের পুত্রকে বিদেশে পাঠিয়েছিলেন তিনি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়তে। আজীবন ব্রাহ্মধর্মে বিশ্বাসী ও স্বদেশি ভাবনায় উদ্দীপিত সুন্দরী মোহন দাসের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sundari-mohan-das/
  • আজ লুডভিগ ফান বেটোফেনের জন্মদিন। তিনি একজন ক্ষণজন্মা কিংবদন্তি জার্মান সুরকার তথা পিয়ানোবাদক যিনি বিশ্ব সঙ্গীতের মোড় বদলে দিয়েছিলেন তাঁর সুরের মাধ্যমে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ludwig-van-beethoven/
  • আজ জালালউদ্দিন রুমির মৃত্যুদিন। তাঁর কবিতার ইংরেজি অনুবাদ অবলম্বনে মার্কিন পপ সঙ্গীতশিল্পী ম্যাডোনা গান তৈরি করেছিলেন। সুফি দার্শনিক তথা কবি হয়েও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এক জনপ্রিয় কবির মর্যাদা পেয়েছিলেন। রুশ, জার্মান, ফরাসি, ইংরেজি ইত্যাদি বহু ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে। তাঁর লেখা প্রেমের কবিতাগুলি আজও রসিক পাঠকদের মধ্যে জনপ্রিয়। জালালউদ্দিন রুমির জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jalal-ad-din-muhammad-rumi/
  • আজ লর্ড কেলভিনেরমৃত্যুদিন। তাঁর নামেই তাপমাত্রা মাপার SI এককের নাম রাখা হয়েছে কেলভিন। তাঁর জীবনী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lord-kelvin
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-17

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ নাটাই চন্ডীর পূজা। বিস্তারিত ব্রতকথা জানুন এখানে https://sobbanglay.com/sob/natai-chandi-vrat/
  • আজ ইতু পূজার সমাপন ও বিসর্জন। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/itu-puja-vrat/
  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
  • আজ ষটপঞ্চমী ব্রত। এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এবং ব্রতের মাহাত্ম্য বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/shath-panchami-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • তাপমাত্রা ষোলো-সতেরো ডিগ্রিতে নেমে এলেই কলকাতায় আমরা লেপ-কম্বল বের করে ফেলি। ওরে বাবা কি শীত! কিন্তু ভেবে দেখেছেন তাপমাত্রা যদি –২৭৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতো কী হতো? হ্যাঁ ওইটেই তো পরম শূন্য তাপমাত্রা – ০ কেলভিন। ওখানে পৌঁছালে নাকি গ্যাসের কোনো আয়তনই থাকে না। বিজ্ঞানীরা কি পেরেছেন পরম শূন্য তাপমাত্রায় পৌঁছাতে? আদৌ কী পরীক্ষাগারে ঐ তাপমাত্রা তৈরি করা সম্ভব? এরকম আরো অজস্র প্রশ্নের সমাধান পেতে এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/how-absolute-zero-temperature-achieved/
  • ১৯৯৪ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। মূলত দিয়েগো মারাদোনা এবং আন্দ্রে এস্কোবার এই দুটি নাম এই বিশ্বকাপের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। মারাদোনা এই বিশ্বকাপে এফিড্রিন নামক নিষিদ্ধ মাদক ব্যবহার করে বিশ্বকাপ থেকে নির্বাসিত হন। অন্যদিকে কলম্বিয়ার ফুটবলার আন্দ্রে এস্কোবার আমেরিকার সাথে ম্যাচ চলাকালীন আত্মঘাতী গোল করায় দেশে ফেরার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই বিশ্বকাপ সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1994/
  • ১৯৯৮ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। বত্রিশ দিন ধরে চলা এই বিশ্বকাপ এখনো অবধি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দীর্ঘ টুর্নামেন্ট। এই বিশ্বকাপ থেকেই ২৪টি দলের নির্ধারিত সীমা বাড়িয়ে ফিফা বিশ্বকাপ খেলার জন্য ৩২টি দলকে অংশগ্রহণের অনুমতি দেয়। এই বিশ্বকাপ সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1998/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ইতু পূজার বিসর্জন। এই পূজা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পুজো শেষ হয়। কুমারী, সধবা, বিধবা সবাই এই ব্রত করতে পারে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/8K2mMi2rMw4
  • আজ নাটাই চণ্ডী পূজা। এই ব্রতের কাহিনী দেখুন এখানে https://youtu.be/KexT1rmV2kk
  • আজ ষটপঞ্চমী ব্রত। ষটপঞ্চমী ব্রত সমস্ত বিবাহিতা নারীরা পালন করে থাকে। ব্রত পালনকারীরা বিশ্বাস করে এই ব্রত পালন করলে তার ঘরে সুখের অভাব থাকে না। আষাঢ় মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে এই ব্রত পালন করতে হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/C2tUEOhEFss
  • আজ সত্যনারায়ণ পূজা। ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading