সববাংলায়

৮ ফেব্রুয়ারি ।। ২৪ মাঘ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৮ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেনের জন্মদিন। তিনি ভারতের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতিত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই কর্মস্থলে মারা যান৷ তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zakir-husain/
  • আজ জগজিৎ সিং-এর জন্মদিন। ভারতে গজলের রাজা বলা হয় তাঁকে। বোলপ্রধান গায়কীতে তাঁর সমকক্ষ আজও বোধহয় কেউ নেই। কেমন ছিল জগজিৎ সিংয়ের শুরুর দিনগুলি? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/jagjit-singh/
  • আজ জুল ভার্নের জন্মদিন। ‘টোয়েন্টি থাউজ্যাণ্ড লীগস আণ্ডার দ্য সী’, ‘জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ’ কিংবা ‘অ্যারাউণ্ড দ্য মুন’ ইত্যাদি উপন্যাসের নাম শুনেছেন নিশ্চয়! অনেকে এ নিয়ে বহু সিনেমাও দেখে থাকবেন। কল্পবিজ্ঞানের গল্পের জনক তিনি। বহু বহু বছর আগে বিমান, সাবমেরিন ইত্যাদিতে চড়ে রোমাঞ্চকর সব অভিযানের কাহিনী লিখে জনপ্রিয় হয়েছিলেন জুল ভার্ন। আগাথা ক্রিস্টির পরে তাঁর লেখাই সবথেকে বেশি অনূদিত হয়েছে নানা ভাষায়। উপন্যাস ছাড়াও বহু ছোটগল্প, কবিতা এবং নাটক লিখেছেন তিনি। জুল ভার্নের সাহিত্যজীবনের হদিশ পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jules-verne/
  • আজ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা কল্পনা দত্তের মৃত্যুদিন। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিপ্লবের একজন অন্যতম বিপ্লবী নেত্রী ছিলেন । তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kalpana-datta
  • আজ ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা গিরিশচন্দ্র ঘোষের মৃত্যুদিন। তাঁকে বলা হয় বাংলা থিয়েটারের জনক তথা প্রাণপুরুষ। আমৃত্যু প্রিয়জনের বিয়োগ-ব্যথা লাঞ্ছনা অপমান সব সয়েছেন আর ভেতরে ভেতরে টুকরো হয়েছেন। তারপরও থিয়েটার-ই ছিল তাঁর সব প্রতিবন্ধকতা জয়ের একমাত্র চাবিকাঠি। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/girish-chandra-ghosh/
  • আজ স্বামী প্রণবানন্দের মৃত্যুদিন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত হয়ে আছেন স্বামী প্রণবানন্দ। হিন্দু ধর্মের পুনঃ জাগরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যার ত্রাণ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রদান, বস্ত্র বিনিময় এবং আরো নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের সেবা করে থাকে। স্বামী প্রণবানন্দ সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/swami-pranavananda/
  • আজ জন ভন নিউম্যানের মৃত্যুদিন। একসময় পারমাণবিক অস্ত্রের উপর দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিজ্ঞানী হিসেবে বিবেচিত হয়েছিলেন গণিতবিদ তিনি। সারাজীবনে প্রায় ১৫০টি গবেষণাপত্র রচনা করেছিলেন তিনি। হাইড্রোজেন বোমা তৈরিতেও সহায়তা করেছিলেন। ডিএনএ আবিষ্কারের আগে স্ব-প্রতিলিপি গঠনের বিষয়ে আলোচনা করেছিলেন নিউম্যান। হার্ড-ওয়্যার্ড এনিয়াক কম্পিউটারের বিকাশের গুরুত্বপূর্ণ ধারণাগুলি গড়ে তোলায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে মূল্যবান গবেষণা রয়েছে তাঁর। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/john-von-neumann/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-08

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • একসময় কামরূপ রাজ্যের অংশ ছিল মৌলভীবাজার জেলা। এখানে ১১ শতকের এক রাজার তামার ফলক পাওয়া গিয়েছিল, যা থেকে এই জেলার প্রাচীনত্ব টের পাওয়া যায়। খিলাফত আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছিল এই মৌলভীবাজার। বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলীর জন্মস্থান ছিল এই জেলা। বহু প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে রয়েছে মৌলভীবাজারের আশেপাশে। এই জেলার মধ্যে দিয়ে প্রবাহিত জুরি নদীটি ভারত থেকে প্রবাহিত হয়ে আসা একটি নদী। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের অন্তর্গত এই মৌলভীবাজার জেলা সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/moulvibazar
  • মারের নাম ধনঞ্জয় এই প্রবাদের উৎপত্তি কোথায় জেনে নেওয়া যাক। এক ব্রাহ্মণের চার জামাই ছিল। তাদের নাম-  হরি মাধব পুণ্ডরীকাক্ষ ও ধনঞ্জয়। শ্বশুরবাড়িতে  ঘর জামাই হয়ে  দীর্ঘদিন ধরে বাস করছিল তারা। বিনা পরিশ্রমে আদর-যত্নে তাদের দিন কেটে যাচ্ছিল ভালই। কিন্তু শ্যালকেরা ভগ্নিপতিদের অত্যাচার আর সহ্য করতে পারছিল না। নানা কৌশলেও বাড়িছাড়া করা যাচ্ছিল না জামাইদের। ফন্দি আঁটতে থাকে শ্যালকেরা। তারপর? সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে https://sobbanglay.com/sob/bengali-proverb-marer-naam-dhananjay
  • লক্ষ্মীপুজোও থিমের উপর? তিন দিন ধরে লক্ষ্মীপুজো কখনো ভেবেছেন? কিন্তু এটাই সত্যি। হাওড়ার খালনা গ্রামে দুর্গাপুজোর মত বিরাট আয়োজন করে লক্ষ্মীপূজা হয়ে আসছে প্রায় দুশো-তিনশো বছর ধরে। শুধুমাত্র লক্ষ্মীপুজোর এই খ্যাতির কারণেই এই গ্রামের নাম লোকমুখে হয়ে গেছে লক্ষ্মীগ্রাম। খালনার লক্ষ্মীপুজো সম্পর্কে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/khalna-laxmi-puja/

ইউটিউবে আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কল্পনা দত্তের মৃত্যুদিন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত এক অগ্নিকন্যা হলেন কল্পনা দত্ত। তাঁকে নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/wuSt9YiJszk

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • সারস্বত দে’র কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘ওগো তোমার প্রেমে পড়েছি রে’ শুনুন এখানে https://youtu.be/K9-Fa9xohBk

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading