সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৯ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ কথাসাহিত্যিক বনফুলের মৃত্যুদিন। স্কুলের প্রধানশিক্ষক একেবারেই তাঁর সাহিত্যচর্চা, কবিতা লেখা পছন্দ করতেন না আর তাই শিক্ষকমশাইয়ের চোখকে ফাঁকি দিতে একপ্রকার বাধ্য হয়েই বলাইচাঁদ মুখোপাধ্যায় থেকে বনফুল ছদ্মনাম ব্যবহার করতে শুরু করেন তিনি। অরণ্যপ্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে তাঁর এই ছদ্মনামে। ডাক্তারির ফাঁকে পাখি দেখার শখ ছিল তাঁর আর এই বিষয়টিই উপজীব্য হয়ে উঠেছিল তাঁর লেখা বিখ্যাত ‘ডানা’ উপন্যাসটিতে। মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও প্রায় এক হাজার কবিতা লিখেছিলেন বনফুল। তাঁর জীবনের এমন সব আশ্চর্য তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/balai-chand-mukhopadhyay/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-09
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মৌনী অমাবস্যা ব্রত। এই তিথিতে সাধকেরা মৌনব্রত পালন করে থাকেন ৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে স্বর্গের দেবতারা প্রয়াগরাজের গঙ্গা-যমুনা-স্বরস্বতীর মিলনস্থল ত্রিবেনীসঙ্গমে স্নান করেন ৷ বলা হয় এই দিন সমস্ত নদীর এতটাই পবিত্র হয়ে ওঠে যে অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য করা সম্ভব, এইদিন নদীতে স্নান করলেই সেই পুণ্যলাভ হয়৷ https://sobbanglay.com/sob/mouni-amavasya-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ চকলেট দিবস। চকলেট তো আমাদের সকলের ভালো লাগে। কিন্তু কেন? ভেবে দেখেছেন কি? উত্তর রইল এখানে https://sobbanglay.com/sob/why-we-love-chocolate/
- ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর শুরু হয়। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ডের জিম্বাবুয়েতে এবং নিউজিল্যান্ডের কেনিয়াতে খেলতে যেতে অস্বীকার, নিষিদ্ধ ড্রাগ গ্রহণের জন্য শেন ওয়ার্নকে বিশ্বকাপ থেকে বাতিল ঘোষণা, সৌরভ গাঙ্গুলির একটি বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি,শচীন তেন্ডুলকরের অবিস্মরণীয় পারফর্ম্যান্স ইত্যাদি নানাবিধ নাটকীয় ঘটনার সাক্ষী ছিল ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপ। সেইসব ঘটনার বিস্তারিত বিবরণ এবং সেই বিশ্বকাপের খুঁটিনাটি আরও নানান তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/2003-cricket-world-cup
- অবিরাম বহমান নদী আমাদের জিওড আকৃতির পৃথিবীকে জালকের মতো ঘিরে রেখেছে চতুর্দিক দিয়ে। নদীর কখনো শান্ত চোখ জুড়ানো সৌন্দর্য আবার কখনও ক্ষিপ্র ভয়াবহ রূপ। পৃথিবীতে এমন নদীও আছে যে নদীর জলে স্নান করলে কঙ্কাল হয়ে যাবে শরীর। তাই এই নদীতে কেউ স্নান করে না। রিও টিন্টো স্পেনের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত আন্দালুসিয়া প্রদেশ দিয়ে বয়ে চলা এমনই এক নদী। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rio-tinto/
- মহাভারতের মহারণ্যে লুকিয়ে থাকা অনবদ্য প্রেমকথাগুলির মধ্যে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছে নল আর দময়ন্তীর প্রেমকাহিনী। নিষধরাজ নল আর দময়ন্তীর প্রেম-বিবাহের মাঝে একদিন কিভাবে বিচ্ছেদ ঘটলো, দেবতা কলির চক্রান্তে নল হারালেন সব রাজ্যপাট, হারালেন তাঁর প্রিয়তম দময়ন্তীকেও। কিন্তু শেষে আবার মিলিত হয়েছিলেন তাঁরা, সুখের দিনে নল-দময়ন্তীর প্রেম হয়ে উঠেছিল আরো মধুর। কিন্তু কীভাবে ঘটল এতকিছু? কী কারণেই বা নল হারালেন দময়ন্তীকে? জানতে হলে পড়ুন https://sobbanglay.com/sob/love-story-of-nal-and-damayanti/
ইউটিউবে আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মৌনী অমাবস্যা ব্রত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলে। শিবরাত্রির আগের শেষ অমাবস্যা মৌনী অমাবস্যা ৷ আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://youtu.be/ePZUddhfgzE
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- চিরঞ্জিত সাহার কণ্ঠে তাঁর স্বরচিত প্রবন্ধ ‘বাহুল্যের বাহারি বুদবুদের ধাক্কায় দুর্গোৎসব কি হারাতে বসেছে তার স্বীয় সাবেকিয়ানা’ শুনুন এখানে https://youtu.be/U4bbKtMibKs
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান