সববাংলায়

২৫ ফেব্রুয়ারি ।। ১২ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৫ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শঙ্খ চৌধুরীর জন্মদিন। বিখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর রামকিঙ্কর বেইজের কৃতী ছাত্র এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ভাস্কর শঙ্খ চৌধুরী ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধিতার জন্য কারাবাসও করেছিলেন। ভাস্কর্য শিল্পে অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছিল। কেবলমাত্র ভাস্করই নন, বিভিন্ন শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেছিলেন তিনি। বিদেশের শিল্প সম্মেলন বা অধিবেশনে ভারতবর্ষের তরফে প্রতিনিধিত্বও করেছেন শঙ্খ চৌধুরী। বিংশ শতাব্দীর এই প্রতিভাবান ভাস্কর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sankho-chaudhuri/
  • আজ সুনির্মল বসুর মৃত্যুদিন। আজীবন লেখালিখির মাধ্যমেই জীবিকা নির্বাহ করেছেন তিনি। শিশু সাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতি সমগ্র বাংলায় বিস্তৃত। প্রায় একশোটিরও বেশি কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। শুধুই ছড়া নয়, গল্প-উপন্যাস এমনকি নাটকও লিখেছেন তিনি। মণিমেলার আসর হোক কিংবা সব পেয়েছির আসর সর্বত্র তাঁর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যেত। সুনির্মল বসুর জীবনের না জানা অনেক তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sunirmal-basu/
  • আজ ডন ব্র্যাডম্যানের মৃত্যুদিন। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের মুকুটহীন সম্রাট। তাঁর অবিশ্বাস্য টেস্ট ব্যাটিং গড় আজ প্রবাদে পরিণত হয়েছে। তাঁকে থামাতেই ইংল্যান্ড অধিনায়ক ডগলাস জার্ডিন আবিষ্কার করেন ‘বডিলাইন’। তিনি ক্রিকেটের ডন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/donald-george-bradman/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-25

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজকের রাত পবিত্র শবেবরাতের রাত। এই রাত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/shab-e-barat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আর্জেন্টিনা দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবল দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশ হিসেবে।আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলে ব্রাজিল-এর মতই একটি ফুটবল পাগল দেশ কেবল নয় সারা বিশ্বের নিরিখে ব্রাজিল এর পরই সবথেকে জনপ্রিয় ফুটবল খেলিয়ে দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠার পেছনে সবথেকে বড় ভুমিকা যিনি পালন করেছেন তিনি ডিয়েগো আরমান্দো মারাদোনা এবং বর্তমানে লিওনেল মেসি।কিন্তু ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে চেনার বাইরেও আর্জেন্টিনাকে দেশ হিসেবে আজ আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/argentina/
  • বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার সর্বত্র বরাক উপত্যকা বাংলাভাষা আন্দোলনে গুলিবর্ষণের পর স্টেশন চত্বরে ৯ টি লাশ পাওয়া গিয়েছিল। পরদিন ২০ মে এই লাশ কাঁধে বহন করে বিরাট শোক মিছিল সারা শিলচর শহর প্রদক্ষিণ করে। গুলি বর্ষণের পরদিন আরো দুটি লাশ পাওয়া যায়। এই নিয়ে লাশের সংখ্যা দাঁড়ায় এগারোতে। বরাক উপত্যকার ভাষাশহীদদের সম্বন্ধে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/martyr-of-barak-valley-bengali-language-movement
  • ২০১৩ সালে যোধপুরে এক ১৬ বছর বয়সী নাবালিকাকে এবং আহমেদাবাদের আশ্রমে একজন আশ্রমিক মহিলাকে ধর্ষণের অভিযোগে এই আসারাম বাপুর বিরুদ্ধে রুজু হয় ধর্ষণ মামলা। তাঁর গ্রেপ্তারিকে কেন্দ্র করে তাঁর ভক্তরা তান্ডব চালায়। এর সাথে এই মামলার সাথে জড়িত অভিযোগকারীরা, আদালতের উকিল, বিচারক, সাক্ষীরা নিয়মিত প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন। অনেককে তো হত্যাও করা হয়েছে। ভারত কাঁপানো এই আসারাম বাপু ধর্ষণ মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/asaram-bapu-rape-case/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দেবী দুর্গার হাতে থাকে দশটি অস্ত্র। হিন্দু পুরাণগুলিতে এই অস্ত্রগুলির বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। কোন অস্ত্রের কী তাৎপর্য দেখে নিন এই ভিডিওতে https://youtu.be/TaSwaRdWhpc
  • সূর্যের আলো মুখে পরতে ঘুম ভেঙে যায় অনিমিখের। ধড়ফড় করে ওঠে। কালকের ব্যাপারটা কি স্বপ্ন ছিল? মুখ ধুয়ে, ভয়ে ভয়ে লাইট জ্বালায়। আবার সেই এক ব্যাপার, যদিও বাইরে সূর্যের আলোর জন্য কম বোঝা যাচ্ছে, তবু সেই শো। ঝট করে ফোন বের করে, Tambourine constructions এ ফোন করতে হবে। কিন্তু করতে গিয়েও থেমে যায়। ভাবে আগে কৌষিকীকে বলা দরকার। অনিমিখ প্রথমে কৌষিকীকে ফোন করে পুরো ব্যাপারটা বলে।কৌষিকী বলে সে এখুনি ওদের না জানাতে, বিকেল করে চারটে নাগাদ আসবে, তারপরে ব্যাপারটা কি সে নিজের চোখে দেখতে চায়। কৌষিকী ঠিক সময়ে এসে যায়। সন্ধ্যে হলে অনিমিখ ভয়ে লাইট জ্বালায়। কৌষিকীও পুরো আতঙ্কে অস্থির হয়ে যায়। এ ঘর ও ঘর ছোটা ছুটি করতে থাকে আর লাইট জ্বালাতে থাকে। ওরা দুজন প্রায় দেড়- দুই ঘণ্টা ধরে পুরো ব্যাপারটা দেখতে থাকে। কিসের আতঙ্কে অনিমিখ আর কৌষিকী ছোটাছুটি করতে থাকে? কি রহস্য লুকিয়ে আছে তাদের বাড়ির দেওয়ালে? জানতে হলে শুনুন ইন্দ্রনীল চক্রবর্তীর কলমে অসাধারণ এক কল্পবিজ্ঞানের গল্প দেয়ালhttps://youtu.be/lYmgoLJD1rA

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading