সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
সাম্প্রতিক পোস্ট
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিন। হিন্দি ও ঊর্দু ভাষার একজন কালজয়ী সাহিত্যিক তিনি। তাঁকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়। ভারতবর্ষকে তিনি ধর্ম আর সম্প্রদায়ের বাইরে এক সীমাহীন পরিসরে দেখতে চেয়েছিলেন। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/munshi-premchand/
- আজ নবারুণ ভট্টাচার্যের মৃত্যুদিন। বাংলা সাহিত্যের এক প্রথাবিরোধী লেখক হিসেবে বিখ্যাত হয়ে আছেন তিনি। রাষ্ট্রের নীতি ও আদর্শের বিরুদ্ধে তাঁর ক্ষুরধার কলম তাঁকে প্রতিষ্ঠান বিরোধী তকমা এনে দিয়েছে। বাংলা সাহিত্যে তাঁর অমর সৃষ্টি ‘ফ্যাতাড়ু’ চরিত্রটি এক নতুন ধারার সৃষ্টি করেছে। তাঁর জীবন নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nabarun-bhattacharya/
- আজ মহম্মদ রফির মৃত্যুদিন। তাঁর সম্পর্কে বলা হয় ‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটি গানের মাধ্যমে প্রকাশ করার ১০১টি পদ্ধতি থাকলে তিনি এর সবকয়টিই জানতেন। কিশোর রোম্যান্সের তীব্রতা, অপ্রত্যাশিত প্রেমের দর্শন, হৃদয়বিদারক যন্ত্রণা – তাঁর কণ্ঠে প্রাণ প্রতিষ্ঠা পেত। সম্ভবত ভারতের একমাত্র গায়ক তিনি যাঁকে নিয়ে একাধিক মিউজিয়াম আছে সারা ভারত জুড়ে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mohammed-rafi/
- আজ উধম সিং-এর মৃত্যুদিন। তিনি ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একুশ বছর পর এই হত্যাকাণ্ডের মূল কাণ্ডারী মাইকেল ও’ডায়ারকে লন্ডনে গুলি করে হত্যা করার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/udham-singh/
- আজ বেলা মিত্রের মৃত্যুদিন। সম্পর্কে তিনি নেতাজি সুভাষের ভাইজি। তাঁর স্মৃতির উদ্দেশ্যে ১৯৫৮ সালে ভারতীয় রেল নতুন স্টেশন তৈরী করে যার নাম ‘বেলানগর’ রেলওয়ে স্টেশন। এটাই প্রথম ভারতীয় কোনো নারীর নামে নামাঙ্কিত স্টেশন। তাঁর পুত্র অমিত মিত্র একদা পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ও প্রাক্তন সেক্রেটারি জেনারেল ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bela-mitra/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩১ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-31
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ শ্রাবণ মাসের সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
- এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- এক দিকে আদিগন্ত সমুদ্রের আহ্বান অন্যদিকে স্বাধীনতা সংগ্রামীদের রক্তে রাঙানো মাটি। তমলুকের গয়না বড়ির না হাউরের মুগের জিলিপির মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে এখানে লড়াই লেগেই থাকে। এই হল পূর্ব মেদিনীপুর। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/purba-medinipur/
- হিন্দু বাঙালি বিবাহে যে বহুবিধ লোকাচার দেখা যায় তার অর্থ কিন্তু আমরা অনেকেই জানিনা। আসুন আজ বরং জেনে নিই হিন্দু বিবাহের বিভিন্ন লোকাচার সম্বন্ধে https://sobbanglay.com/sob/hindu-marriage-rituals/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিন। হিন্দি ও ঊর্দু ভাষার একজন কালজয়ী সাহিত্যিক হলেন মুন্সী প্রেমচাঁদ। তাঁর প্রকৃত নাম ধনপত রায় শ্রীবাস্তব, তবে তিনি সাহিত্য জগতে মুন্সী প্রেমচাঁদ নামেই খ্যাত হয়ে আছেন৷ ভারতবর্ষকে তিনি ধর্ম আর সম্প্রদায়ের বাইরে এক সীমাহীন পরিসরে দেখতে চেয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে দেখুন
.
.
.
.
.
.
ধর্মীয় অনুষ্ঠান :
আজ শ্রাবণ মাসের সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান