সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ সালমান রুশদির জন্মদিন। ১৯৪৫ সালের পরে ইংল্যান্ডের সেরা ৫০ জন সাহিত্যিকের তালিকায় ১৩ তম স্থানে রয়েছেন তিনি। উপন্যাস লেখার জন্য প্রাণনাশের হুমকিও পেয়েছেন। তার মধ্যেই ছদ্মনামে লিখে গেছেন একের পর এক উপন্যাস। সম্প্রতি আততায়ীর আক্রমণে ছুরি বিদ্ধ হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। পৃথিবী বিখ্যাত এই ঔপন্যাসিক সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/salman-rushdie/
আজ অক্ষয়কুমার বড়ালের মৃত্যুদিন। স্ত্রীকে হারানোর শোক থেকে ‘এষা’ নামের একটি শোককাব্য লিখেছিলেন উনিশ শতকের বিখ্যাত গীতিকবি অক্ষয়কুমার বড়াল। এই কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের শোককাব্যের ধারায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অক্ষয়কুমার বড়ালের কবিতায় বিহারীলাল কিংবা রবীন্দ্রনাথের প্রভাব থাকলেও তিনি নিজের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠায় সমর্থ হয়েছিলেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/akshay-kumar-boral/
আজ ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় বাঙালি চিকিৎসাবিজ্ঞানী যিনি পৃথিবীর দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্টটিউব বেবি দুর্গার জন্মদানের কৃতিত্বের অধিকারী। দুর্ভাগ্যবশত নানা দিক থেকে প্রতিবন্ধকতায়-অসম্মানে-অন্তর্ঘাতে যোগ্য স্বীকৃতি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন এই বাঙালি চিকিৎসাবিজ্ঞানী। বাঙালির বিজ্ঞানচর্চার ক্ষেত্রে ডাঃ সুভাষ মুখোপাধ্যায় এক ট্র্যাজিক ইতিহাসের স্রষ্টা। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/subhash-mukhopadhyay/
আজ উমেশচন্দ্র দত্তের মৃত্যুদিন। হরিনাভিতে প্রথম ব্রাহ্মসমাজের শাখা গড়ে তোলেন উমেশচন্দ্র দত্ত। সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। এর আগে বহু স্কুলে শিক্ষকতাও করেছেন। নারীশিক্ষার বিস্তারে তাঁর সম্পাদিত বামাবোধিনী পত্রিকার কথা আজও ইতিহাসে স্মরণীয়। ব্রাহ্ম-সংস্কার আন্দোলনের অন্যতম পথিকৃৎ উমেশচন্দ্র দত্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/umesh-chandra-dutta/
আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বাংলাদেশের ইতিহাসে ঊনসত্তরের গণ অভ্যুত্থান এক বিরাট ভূমিকা রাখে। এই আন্দোলনের ফলেই পাকিস্তানের আইয়ুব খানের সরকারের পতন ঘটে, ধীরে ধীরে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। এই গণ অভ্যুত্থানের কারণ ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা। আজকের দিনেই শুরু হওয়া এই মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/agartala-conspiracy-case/
আগামীকাল রথযাত্রা। জগন্নাথ দর্শনের পর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একজন ভক্তের তা হল মহাপ্রসাদ গ্রহণ। জগন্নাথের এই মহাপ্রসাদ নিয়ে আসুন বিস্তারিত জানা যাক এখানে https://sobbanglay.com/sob/jagannath-mahaprasadam/
আগামীকাল রথযাত্রা। পুরীর রথযাত্রার কথা বিশ্ববিদিত। কিন্তু আমরা অনেকেই জানিনা এমন অনেক রথযাত্রা এই বাংলার জেলায় জেলায় হয় যারা নামে অত বিখ্যাত না হলেও আড়ম্বরে নজর কাড়েই। জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lesser-known-rathyatra/
রথযাত্রার সময় পুরীর গুন্ডিচা মন্দির, যাকে জগন্নাথের মাসির বাড়িও বলা হয়, সেখানে জগন্নাথের রথ এসে থামে এবং সাতদিন এই গুণ্ডিচা মন্দিরেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আরাধনা করা হয়। উল্টোরথে জগন্নাথেরা আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/gundicha-temple/
আগামীকাল রথযাত্রা। জগন্নাথের সাথে রথযাত্রা আর রথযাত্রার সাথে ওড়িশার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত । কিন্তু ওড়িশার এই সুপ্রাচীন ঐতিহ্যশালী রথযাত্রাটি কিভাবে বাংলার সংস্কৃতিতে ঢুকে পড়ল সেটা আমরা অনেকেই জানিনা। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/history-of-rathyatra-in-bengal
আজ মনোরথ দ্বিতীয়া ব্রত। এই ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয়। নারী পুরুষ উভয় এই ব্রত পালন করতে পারেন। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান