সববাংলায়

২৩ জুন ।। ৭ আষাঢ় ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নবারুণ ভট্টাচার্যের জন্মদিন। বাংলা সাহিত্যের এক প্রথাবিরোধী লেখক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। রাষ্ট্রের নীতি ও আদর্শের বিরুদ্ধে তাঁর ক্ষুরধার কলম তাঁকে প্রতিষ্ঠান বিরোধী তকমা এনে দিয়েছে। বাংলা সাহিত্যে তাঁর অমর সৃষ্টি ‘ফ্যাতাড়ু’ চরিত্রটি এক নতুন ধারার সৃষ্টি করেছে। তাঁর জীবন নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nabarun-bhattacharya/
  • আজ পি কে ব্যানার্জীর জন্মদিন। ১৯৭৫ সালে আই এফ এ শিল্ডে মোহনবাগানকে ৫ গোলে চূর্ণ করা তাঁর কোচিং জীবনের সেরা মুহূর্ত। ফুটবলারদের তাতানোর জন্য তাঁর ভোকাল টনিক তাঁকে অন্যান্য ফুটবল কোচদের থেকে স্বতন্ত্র করে তুলেছিল। মাঠে নামার আগে খেলোয়াড়দের একটাই কথা বলতেন তিনি – “কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়।কীভাবে জিতল, সেটাই আসল।” কিংবদন্তি ফুটবল কোচ তথা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ফুটবলার পিকে ব্যানার্জির জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pk-banerjee
  • আজ সফিউদ্দীন আহমেদের জন্মদিন। বাংলাদেশের এক খ্যাতনামা চিত্রশিল্পী তিনি। কালো রং-কে তিনি মনে করতেন ‘রংয়ের রাজা’। চোখ তাঁর ছবিতে বিশেষ প্রতীক হিসেবে উঠে আসে। ওয়াশিংটন, বেলগ্রেড, জাপান, ঢাকার জাদুঘর ও শিল্প আ্যকাডেমিসহ দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তাঁর শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/safiuddin-ahmed/
  • আজ হরিচরণ বন্দোপাধ্যায়ের জন্মদিন। আধুনিক বাঙালি তাঁকে চেনেনা বললেই চলে। তাঁর অবিশ্বাস্য কীর্তিও বিস্মৃতির অন্তরালেই রয়ে গেছে। তাঁর ৪০ বছরের অক্লান্ত নিরলস সাধনার ফসল ‘বঙ্গীয় শব্দকোষ’। বাংলা ভাষায় এর থেকে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং বিশদ অভিধান আর একটিও নেই। তাঁর সারাজীবনের কাজের স্বীকৃতি স্বরূপ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (ডিলিট) উপাধিতে ভূষিত করে। এই অসামান্য বাঙালির জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/haricharan-bandopadhayaya/
  • আজ রাজেন্দ্রনাথ মুখার্জীর জন্মদিন। তিনি একজন প্রখ্যাত বাঙালি শিল্পপতি তথা স্থপতি ছিলেন। মার্টিন অ্যান্ড কোং এর ডিরেক্টর হিসেবে রাজেন্দ্রনাথ ভিক্টোরিয়া মেমোরিয়াল, এসপ্ল্যানেড ম্যানসন, সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন, ত্রিপুরা প্যালেস, মাইসোর মেমোরিয়াল সহ আধুনিক হাওড়া ব্রিজের নক্সা তৈরি ও রূপায়ণের দায়িত্বে ছিলেন। বিখ্যাত এই বাঙালি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajendranath-mukherjee/
  • আজ অ্যালান টুরিং-এর জন্মদিন। সমকামিতার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন কম্পিউটার বিজ্ঞানের অন্যতম প্রতিভা এই গণিতবিদ । কারাবাস করার বদলে যাতে ঘরে বসে গণিতের গবেষণা চালিয়ে যেতে পারেন তিনি, সে জন্য যন্ত্রণাদায়ক হরমোনাল কাস্ট্রেশনের পথ বেছে নিয়েছিলেন নিজেই । কিন্তু তাতেও শান্তি পাননি টুরিং। নিজের বাড়িতেই পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন অবশেষে। অ্যালান টুরিং সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alan-turing/
  • আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র তিনি বাবার মতোই মেধাবী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য তিনি তাঁর কর্মকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় বক্তব্য রাখতে বলেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেই প্রথমবার কোন দেশীয় ভাষায় সমাবর্তনে বক্তব্য রাখা হয়। স্বাধীন ভারতের প্রথম বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি। ভারত কেশরী নামে পরিচিত তিনি হিন্দু মহাসভার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shyama-prasad-mukhopadhyay/
  • আজ জোনাস সাল্কের মৃত্যুদিন। পোলিও ভাইরাসের টিকা আবিষ্কার করেই সমগ্র বিশ্বে বিখ্যাত হয়ে আছেন তিনি। মানব সমাজের কল্যাণার্থে তাঁর এই যুগান্তকারী কাজের জন্য কোনো পেটেন্টও নেননি তিনি। তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ ১৯৬৩ সালে তাঁর নামে স্থাপিত হয় ‘সাল্ক ইনস্টিটিউট’। মহান এই জীব বিজ্ঞানীর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jonas-salk/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-23

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ষটপঞ্চমী ব্রত। এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এবং ব্রতের মাহাত্ম্য বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/shath-panchami-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজকের দিনে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সঞ্জয় গান্ধীর। দুর্ঘটনা নাকি চক্রান্ত? শোনা যায় সেদিনের দুর্ঘটনার আগে সঞ্জয়কে নাকি তিন তিনবার গুলি করে হত্যার প্রচেষ্টা হয়েছিল। ভারতের ইতিহাসে আজও অমীমাংসিত থেকে যাওয়া সঞ্জয় গান্ধী মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sanjay-gandhi-death-mystery/
  • আষাঢ়ে গল্প বাঙালি জীবনে বহুল ব্যবহৃত একটি প্রবাদ। এই প্রবাদটি মূলত ব্যবহার হয় কল্পনামূলক আজব বা অবাস্তব গল্প বোঝাতে যা বাস্তবে কোনোভাবে ঘটা সম্ভব না। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে https://sobbanglay.com/sob/ashade-golpo/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ ষটপঞ্চমী ব্রত। ষটপঞ্চমী ব্রত সমস্ত বিবাহিতা নারীরা পালন করে থাকে। ব্রত পালনকারীরা বিশ্বাস করে এই ব্রত পালন করলে তার ঘরে সুখের অভাব থাকে না। আষাঢ় মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে এই ব্রত পালন করতে হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

ডাক্তার হিসেবে ডাঃ রায় যে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছিলেন সেই তিনিই আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর পশ্চিমবাংলার ভোল পাল্টে দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী হিসেবে বিধান রায় যে কাজগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম হল, স্যাটেলাইট টাউন সল্টলেক এবং কল্যাণী। ৮ খণ্ডে মেট্রো রেলের প্রাথমিক রিপোর্ট তৈরি। বোস ইনস্টিটিউটে আমেরিকার ৫ বিজ্ঞানীকে এনে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা। পঙ্গপাল যাতে শস্যের ক্ষতি না করে তার জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি। আধুনিক পদ্ধতিতে মাছ ধরার জন্য বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ এবং জাপান থেকে ট্রলার আমদানি। গরিবদের জন্য প্রথম আবাসন পরিকল্পনা বিধান রায়ের। এইরকম মুখ্যমন্ত্রী বিধান রায়ের সমস্ত কিংবদন্তী গুলো নিয়ে জানুন এই ভিডিওতে

অন্যান্য আরও যা পড়বেন :

জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading