সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
সাম্প্রতিক পোস্ট
আজ কী পড়বেন :
- আজ আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন। বাঙালি বিদ্যায়, নম্রতায়, স্থিরতায়, দৃঢ়তায়, নেতৃত্বে ঠিক কোন উচ্চতায় যেতে পারে তার মূর্ত প্রতীক ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে দুটি ডিগ্রি অর্জনকারী প্রথম ছাত্র ছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজাবাজার সায়েন্স কলেজ প্রতিষ্ঠায় তাঁর বিশেষ অবদান ছিল। সমগ্র বাঙালি জাতি তাঁকে ‘বাংলার বাঘ’ নামে চেনে। তাঁর অসামান্য জীবন সম্পর্কে জানতে পড়ুন। https://sobbanglay.com/sob/sir-ashutosh-mukhopadhyay/
- আজ প্রশান্ত চন্দ্র মহলানবীশের জন্মদিন। তাঁকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাও তিনি। পরিসংখ্যানবিদ হিসেবে তাঁর অন্যতম কৃতিত্ব হল মহালানোবীশ দূরত্বের আবিষ্কার। ১৯৫০ সালে ভারতে প্রথম ডিজিটাল কম্পিউটার আনার প্রচেষ্টায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prasanta-chandra-mahalanobis/
- আজ বুদ্ধদেব গুহ-এর জন্মদিন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও অত্যন্ত সাফল্যের সঙ্গে বাংলা সাহিত্য জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। সাহিত্যসাধনার পাশাপাশি তিনি সাঙ্গীতিক জগতেও অত্যন্ত দক্ষ। মাধুকরী- তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি বলা যায়। বাঙালীকে অরণ্যপ্রেমী করে তোলায় বড় অবদান তাঁর অমর সৃষ্টি- ঋজুদা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/buddhadeb-guha/
- আজ মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুদিন। বাংলা কাব্য সাহিত্যে তাঁর হাত ধরেই ‘অমিত্রাক্ষর ছন্দের’ আগমন ঘটে। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে তাঁকে গণ্য করা হয়। আধুনিক ভারতীয় নাটকের জনক বলা হয়ে থাকে তাঁকে। মেঘনাদবধ কাব্য- তাঁরই অমর সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/michael-madhusudan-dutt/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-29
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ হজের তৃতীয় দিন। হজ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hajj/
- আজ ইদুজ্জোহা। একে কোরবানির (বলিদান) ঈদ বলেও অভিহিত করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/eid-ul-adha/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- জীবনে কখনও হাঁচি হয়নি এমন মানুষ বোধ হয় নেই। ঠান্ডা লেগে হোক ধুলো-পরাগ ইত্যাদিতে বা এলার্জির কারণে হোক আমাদের হাঁচি হয় বিভিন্ন সময়। কিন্তু হাঁচি হয় কেন সে বিষয়ে কি কখনও ভেবে দেখেছেন? শুধু হাঁচি কেন হয় নয় হাঁচি কেন প্রয়োজনীয় সেটিও জেনে নিতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/why-do-we-sneeze/
- অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী জেলার অন্যতম বৈশিষ্ট্য এখানকার কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের কারণে পটুয়াখালী “সাগরকন্যা” নামেও পরিচিত। কেবল সৌন্দর্য নয়,পটুয়াখালী বিখ্যাত তার মোষের দুধের দই এবং দেশের একমাত্র জলের মিউজিয়ামের কারণেও। এই জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/patuakhali/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ ইদুজ্জোহা। এটি সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। এই দিনটির অন্যান্য আরও নাম আছে। ঈদুল আজহা বা ঈদুল আধহা বা বকরি ঈদ। অনেক সময় একে কোরবানির (বলিদান) ঈদ বলেও অভিহিত করা হয়। ঈদ শব্দের আক্ষরিক অর্থ হল উৎসব। আধহা শব্দটির অর্থ ত্যাগ। ঈদুল আজহা বা ঈদুল আধহা শব্দটি আরবি শব্দ, যার অর্থ ‘ত্যাগের উৎসব’। বিস্তারিত দেখুন এখানে
আজ হজের তৃতীয় দিন।। হজ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য অন্যতম প্রয়োজনীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। বলা হয় প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকেই তার জীবনে একবার হলেও হজ করা উচিত। তবে শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম হলে তবেই হজযাত্রা আবশ্যিক বলে বিবেচিত হয়। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
- জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান