সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৫ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- সারা বিশ্ব জুড়ে ১৫ মার্চ দিনটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জন.এফ কেনেডি ১৯৬২ সালে ১৫ মার্চ ভোক্তাদের অধিকার ,তাদের নিরাপত্তা ও স্বার্থরক্ষার বিষয়ে ভাষণ দিয়েছিলেন। যেখানে নিরাপত্তার অধিকার, তথ্যপ্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার ও অভিযোগ প্রদানের অধিকার এই চারটি বিষয়কে তিনি ভোক্তাদের মৌলিক অধিকার বলে দাবি করেন। ১৫ মার্চ দিনটিকে মার্কিন প্রেসিডেন্ট কেনেডির বক্তব্যকে সম্মান জানিয়ে সারা বিশ্বে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ পালন করা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-consumer-rights-day
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ অন্নদাশঙ্কর রায়ের জন্মদিন। আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি এবং ওড়িশার প্রথম আইসিএস অফিসারও নির্বাচিত হন তিনি। ওড়িয়া, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা জানলেও বাংলা ভাষাকেই তিনি সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর অমর সৃষ্টি ‘তেলের শিশি ভাঙল বলে’ বাংলা সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/annada-shankar-ray/
- আজ সরলা থাকরাল-এর মৃত্যুদিন। ভারতের প্রথম মহিলা বিমানচালক ছিলেন তিনি। শিখেছেন চিত্রকলাও। একাধারে বিমান চালনার পাশাপাশি একজন দক্ষ পোশাক সজ্জা-বিন্যাসকারক এবং অলঙ্কার বিন্যাসকারক তিনি। মাত্র ২১ বছর বয়সে জিপসি মথ নামের বিমান চালিয়ে আশ্চর্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sarala-thukral/
- আজ জুলিয়াস সিজারের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত রোমান রাজনীতিবিদ, সেনাপতি ও জনপ্রিয় রোমান সম্রাট। রোম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ও রোম সাম্রাজ্যের বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/julius-caesar/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-15
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- কালনেমির লঙ্কাভাগ প্রবাদটির কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু এর পিছনের গল্পটি সকলের হয়ত জানা নেই। আসুন রামায়ণের এই গল্পটি জেনে নেওয়া যাক যেখান থেকে আজও বাংলায় এই প্রবাদটি মুখে মুখে ফেরে – https://sobbanglay.com/sob/bengali-proverb-kalnemir-lankabhag
- যযাতির বংশধরদের মধ্যে পুরু রাজা হয়ে ভারতের যে অংশে রাজত্ব করতেন, তখন তার নাম ছিল প্রতিষ্ঠান। রামচন্দ্রের পূর্বপুরুষ মান্ধাতার আমল থেকে পুরুর বংশধরদের রমরমা কমতে থাকে। পুরুর বংশেই জন্মগ্রহণ করেন রাজা দুষ্মন্ত। পুরুবংশের হৃতগৌরব পুনরুদ্ধার করেন তিনি। তাঁর সম্বন্ধে জানুন চাইলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dushyanta/
- বিখ্যাত গাড়ির কোম্পানি রোলস রয়েস ২০২০ সালে রোলস রয়েস ঘোস্ট নামে তাদের একটি নতুন মডেলের গাড়ি বাজারে আনে। অন্যান্য নানা বৈশিষ্ট্যসহ সেই গাড়ির অন্যতম একটি বিশেষত্ব ছিল যে, এই গাড়িতে এমনই উন্নতমানের টেকনোলজি ব্যবহার করা হয়, যাতে গাড়ির ভিতরে একটি নৈঃশব্দ্য বিরাজ করে গাড়ি চলার সময়েও। ইঞ্জিনের কর্কশ যান্ত্রিক ধ্বনি গাড়ির ভিতরে প্রবেশ করে যাতে যাত্রীদের বিরক্ত করতে না পারে, সেই কারণে এই গাড়ির অভ্যন্তর শব্দহীন করতে কয়েকজন সাউন্ড ইঞ্জিনিয়ার কাজ করেছিলেন এবং শব্দহীন নয়, বরং নানারকম শব্দের সমন্বয় সাধন ঘটিয়ে এক শ্রুতিমধুর ফিসফিসে আবহশব্দ নির্মাণে সফল হয়েছিলেন তারা। কিভাবে এই অভাবনীয় ব্যবস্থাটি তারা তৈরী করলো জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/rolls-royce-ghost-the-most-silent-car/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি, যিনি আমেরিকাতে দাসপ্রথার অবলুপ্তি ঘটিয়েছিলেন। তিনি তাঁর ছেলেকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন। তবে এই চিঠিটি লিঙ্কনেরই লেখা কিনা, আমরা তার সত্যতা যাচাই করে দেখিনি। কিন্তু একজন শিক্ষকের কাছে চিঠিটি অনুপ্রেরনাদায়ক হওয়ার কারণে চিঠিটির বঙ্গানুবাদ করেছে সববাংলায়। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/FCPYX4a7kuY
- সিনেমা বা বিভিন্ন তথ্যচিত্র দেখে আমরা প্রায় সকলেই জানি যে অ্যানাকোন্ডা পৃথিবীর সব থেকে বড় প্রজাতির সাপগুলির মধ্যে একটি। এই অ্যানাকোন্ডারও আকারের তারতম্য হয়। তাছাড়া কিছু গল্পকথা অনুযায়ী অ্যানাকোন্ডার থেকেও অনেক বড় সাপ এই পৃথিবীতে পাওয়া যায়। পৃথিবীতে সব থেকে বড় কিছু সাপের কথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/tjHHjbcmIEk
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান