সববাংলায়

২৯ মার্চ ।। ১৫ চৈত্র ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৯ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ উৎপল দত্তের জন্মদিন। নিজের সম্পর্কে বলেন- ‘আমি শিল্পী নই। নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে। তবে আমি মনে করি আমি প্রপাগাণ্ডিস্ট। এটাই আমার মূল পরিচয়।’ উৎপল দত্তের বেড়ে ওঠা এমন এক বিক্ষুব্ধ সময় যখন সমগ্র বিশ্ব এবং বিশেষ করে পাক-ভারতীয় উপমহাদেশে তখন প্রতিদিনের নতুন সকাল সম্পর্কে মন্তব্য করা কঠিন ছিল। যে কারণে সে সময়ের বৈচিত্র্যসংযাত এবং রাজনৈতিক রসায়ন উৎপল দত্তের নাটকের প্রধান মনোযোগ। তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/utpal-dutt/
  • আজ আবু সাদাত মোহাম্মদ সায়েমের জন্মদিন। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এবং ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম। ১৯৭৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের পাল্টা অভ্যুত্থানের পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/abu-sadat-mohammad-sayem/
  • আজ চারুসীতা চক্রবর্তীর মৃত্যুদিন। তাত্ত্বিক রসায়ন এবং জল ও অন্যান্য তরলের গতিবিদ্যা বিষয়ে চারুসীতা চক্রবর্তী তাঁর মূল্যবান গবেষণার জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে সম্মানিত হন। অণু-পরমাণুর ক্লাস্টার বিষয়েও তিনি বহু গবেষণা করেছেন। অথচ পিএইচডি থাকা সত্ত্বেও একসময় শুধুমাত্র মাস্টার্স ডিগ্রি না থাকায় ভারতের কোনো আইআইটি-তে তাঁর চাকরি হচ্ছিল না। খুব অল্প বয়সেই ব্রেস্ট ক্যান্সারে মারা যাওয়ায় তাঁর অনেক কাজ অপূর্ণই থেকে যায়। রসায়নবিদ চারুসীতা চক্রবর্তীর জীবন ও গবেষণার সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/charusita-chakrabarty/
  • আজ দুঃসাহসিক অভিযানের বীর ফ্যালকন স্কটের মৃত্যুদিন। সামনে নিশ্চিত মৃত্যু জেনেও সম্পূর্ণ বরফে ঢাকা আন্টার্টিকার দক্ষিণ মেরু জয় করতে অগ্রসর হন। বরফে ঢাকা তাঁবুর মধ্যে ১১ দিন আটকে পড়ে থাকা এই যোদ্ধার কাহিনী অনুপ্রেরণা যোগাবে যুবসমাজকে। তাঁর সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/falcon-scott
  • ২০১৫ সালের ২৯ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে একাদশতম ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে নেয়। ক্রিস গেইল এবং মার্টিন গাপতিলের ডবল সেঞ্চুরি, পরপর চারটি ম্যাচে কুমার সঙ্গেকারার সেঞ্চুরি, ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোহিত শর্মার আউট নিয়ে বিতর্ক, পঞ্চমবারের জন্য অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়—ইত্যাদী নাটকীয় ঘটনায় ভরপুর ছিল এই ক্রিকেট বিশ্বকাপ। এইসব ঘটনা ও এই বিশ্বকাপের আরও খুঁটিনাটি নানা তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/2015-cricket-world-cup/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-29

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ গুড ফ্রাইডে। এই দিন খ্রিষ্টানদের কাছে পালনীয় একটি পবিত্র ছুটির দিন। এই দিনটি মুলত গলগথায় যীশু খ্রিষ্টকে ক্রুসবিদ্ধ করে হত্যা করার পর সমাধিমন্দির থেকে তাঁর পুনর্জীবন লাভ করাকে কেন্দ্র করেই পালিত হয়। খ্রিস্ট ধর্ম অনুযায়ী পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের ঠিক আগের শুক্রবারটিতে এই উৎসব পালন করা হয়। এখন প্রশ্ন কেউ করতেই পারে এ দিন তো চরম শোকের দিন। খ্রিষ্ট ধর্মের মুল ভিত্তিটাই যার ওপর দাঁড়িয়ে আছে তার মৃত্যুর দিন কি করে ‘গুড’ হতে পারে! গুড ফ্রাইডের এই ‘গুড’ শব্দটি নিয়ে নানা মুনির নানা মত। সম্পূর্ণ জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/good_friday/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • দক্ষিণেশ্বর মন্দির থেকে মাত্র পনেরো কিলোমিটারের মধ্যেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। এই মন্দির দেখতে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতই। এই মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা। অন্নপূর্ণা মন্দির ভ্রমণের খুঁটিনাটি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sonar-annapurna-mondir-trip/
  • সিনেমা বা অন্য বিভিন্ন প্রফেশনাল ভিডিও শুটিঙে ক্ল্যাপারবোর্ড একটি গুরুত্বপূর্ণ বস্তু। ভিডিও তোলার সময় সিন নাম্বার টেক নাম্বার এই শব্দগুলো বলে বলে ক্যামেরার সামনে এই বোর্ডটি বাজিয়ে দেওয়া হয়। কিন্তু শুটিঙের সময় ঐ সাদা কালো ক্ল্যাপারবোর্ড বাজানো হয় কেন? চট করে একবার পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/why-do-they-click-clapperboard/
  • আমরা সকলেই স্বতন্ত্র কণ্ঠস্বরের অধিকারী। আমাদের আঙুলের ছাপের মতোই কণ্ঠস্বরও স্বতন্ত্র হয়। মানুষের কারো গলার স্বর অন্য কারো সঙ্গে মেলে না। প্রত্যেক মানুষই আলাদা আলাদা কণ্ঠস্বরের অধিকারী। কিন্তু কেন হয় এরকম? কেন সবার কণ্ঠস্বর এক রকম হয় না? মানুষের গলার স্বর আলাদা হয় কীভাবে তা জানতে গেলে এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/how-does-human-voice-differ/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • গুহার দেওয়ালে আঁকা ছবির কথা মনে আছে? কিংবা পাহাড়ের গায়ে খোদাই করে আঁকা বিভিন্ন শিল্পগুণান্বিত ছবি? পেট্রোগ্লিফ হল সেই ধরনেরই এক বিশেষ চিত্রাঙ্কন রীতি। সারা বিশ্বের নানা জায়গায় এই পেট্রোগ্লিফগুলি পাওয়া যায়।কখনও হরিণ, কখনও অন্য পশু, কখনও আবার বিভিন্ন প্রতীকী চিত্র দেখা যায় এই পেট্রোগ্লিফগুলিতে। কিন্তু কেন গুহাবাসী মানুষেরা এগুলো আঁকত? কী ছিল তাঁদের উদ্দেশ্য? কোথায় পাওয়া গেছে সবচেয়ে পুরনো পেট্রোগ্লিফ? কত হাজার বছর আগে সেটা আঁকা হয়েছিল? সমস্তকিছু দেখুন এই ভিডিওতে https://youtu.be/GEm-4pYcjSI
  • মন্দারমনিতে অন্যতম জনপ্রিয় হোটেল ক্যান্ডেলউড পার্ক বীচ রিসর্ট। এখানে বেশ কয়েকটি সী ফেসিং রুম আছে যা আপনার মন্দারমনি ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে। মন্দারমনির অন্যতম জনপ্রিয় হোটেল এটি। তবে বুকিং করার আগে কোন রুম পাচ্ছেন আগে থেকে কথা বলে নেবেন। খাবারের মান বিশেষ ভালো নয়, তবে আপনি আগে থেকে বলে রাখলে ভালো খাবার পেতে পারেন। এই হোটেলের অন্যান্য খুঁটিনাটি জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/2uj3N0Vn-94

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading