সববাংলায়

২২ নভেম্বর ।। ৫ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রুক্মা বাঈয়ের জন্মদিন। ব্রিটিশ-শাসিত ভারতের প্রথম অনুশীলনকারী মহিলা ডাক্তারদের মধ্যে একজন হলেন রুক্মা বাঈ রাউত। রুক্মা বাঈ ছিলেন এমন এক সাহসী নারী যাঁর উদ্যমেই বাল্যবিবাহ এবং বাধ্যতামূলক বৈধব্য গ্রহণের বিরুদ্ধে ব্রিটিশ সরকার ১৮৯১ সালে ‘সম্মতি বয়সের আইন’ জারি করতে বাধ্য হয়। দৃষ্টান্তমূলক ‘বিবাহ অধিকার পুনঃস্থাপন’ মামলার সঙ্গে আজও রুক্মা বাঈয়ের নাম স্মরণ করা হয়। রুক্মা বাঈ এক অর্থে ব্রিটিশ ভারতের প্রথম নারীবাদী সাহসিনী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rukhmabai-raut/
  • আজ বাংলার অগ্নিকন্যা শান্তি ঘোষের জন্মদিন। মাত্র চোদ্দ বছর বয়সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন অত্যাচারী ব্রিটিশ শাসক সিজিবি স্টিভেন্সকে। অকথ্য শারীরিক নিপীড়নেও তাঁর দল সম্পর্কে তাঁর মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি ব্রিটিশ পুলিশ। ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শুনে তিনি ভরা আদালতে চিৎকার করে বলেছিলেন,“আমাদের দেশের জন্য শহীদ হওয়া থেকে বঞ্চিত করা হল।’’ তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shanti-ghosh/
  • আজ ঝলকারী বাঈয়ের জন্মদিন। তিনি ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের মহিলা সেনায় দায়িত্বে ছিলেন। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় রানি লক্ষ্মীবাঈয়ের দূর্গ ব্রিটিশ সৈন্য আক্রমণ করলে ঝলকারী বাঈ রানি লক্ষ্মীবাঈকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhalkari-bai/
  • আজ অসীমা চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় রসায়নবিদ। অসীমা চট্টোপাধ্যায়ই প্রথম ভারতীয় মহিলা যিনি কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী (D.Sc.) লাভ করেছিলেন। তিনি ম্যালেরিয়া এবং মৃগীরোগের ঔষধ তৈরি করেছিলেন। তাঁর সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে এই লিঙ্কে দেখুন https://sobbanglay.com/sob/asima-chatterjee
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-22

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জগদ্ধাত্রী পূজার মহা দশমী। এই পূজা এবং দেবীর কাহিনী নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জগদ্ধাত্রী পূজা বলতেই চন্দননগরের কথা মনে পড়লেও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা অন্য মাহাত্ম্য বহন করে। বলা হয়ে থাকে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রই বাংলার নদীয়ায় প্রথম জগদ্ধাত্রী পূজা চালু করেন। আসুন এই সুযোগে একবার জেনে নেওয়া যাক কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা সম্পর্কে নানান অজানা তথ্য এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja-krishnanagar/
  • জগদ্ধাত্রী পূজায় চন্দননগর ও কৃষ্ণনগর যতটা কৌলীন্য বহন করে গুপ্তিপাড়া তার সিকিভাগও বহন করে না।গুপ্তিপাড়ার খ্যাতি তার অধুনা লুপ্তপ্রায় ‘গুপো সন্দেশ’ ও গুপ্তিপাড়ার রথযাত্রায়।কিন্তু খুব কম মানুষই জানেন এই গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী হল বাংলায় সর্বপ্রথম বারোয়ারি পূজার পথিকৃৎ। এটাই অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি দুর্গা পুজো। যদিও মায়ের জগদ্ধাত্রী রূপেরই পুজো হয় এখানে। বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guptipara-jagadhatri/

আজ ইউটিউবে কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বুনো রামনাথ অষ্টাদশ শতাব্দীর একজন প্রখ্যাত পন্ডিত ছিলেন। বনের মধ্যে তাঁর টোল ছিল বলে তাঁকে অনেকে ‘বুনো রামনাথ’ নামেও ডাকত। তবে কোনো কোনো গবেষক মনে করেন যে তাঁর বাড়ি সহজপুর গ্রামে ছিল এবং তাঁর বাড়ির পাশে বুনো নামক একটি পুকুর ছিল। সেই পুকুরের নামে নিজেকে তিনি বুনো রামনাথ বলে আখ্যা দিয়েছেন। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকার রামনাথ তর্কসিদ্ধান্তের টোলকে নবদ্বীপের অন্যতম ঐতিহ্যশালী স্থান হিসাবে ঘোষণা করে। তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/SKDE5MRGOsg
  • শান্তিনিকেতন এবং বাউল যেন সমার্থক। শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে সেখানের বাউলদের গান শোনার অভিজ্ঞতা যাদের হয়েছে তারা নিশ্চয়ই বুঝবেন এর অনুভূতি। সেই অনুভুতিই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি এখানে। শান্তিনিকেতনের বাউলদের অসাধারণ একটি বাউলসঙ্গীত শুনুন এখানে https://youtu.be/eOUk2uhvxuc

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading