সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের জন্মদিন। মাত্র ১৯ বছর বয়সেই জাহাজে বসে জীবনের সেরা কাজটি করে ফেলেন তিনি, যার সূত্র ধরেই তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন আর তাঁর নামে প্রচলিত হয়ে আছে ‘চন্দ্রশেখর সীমা’। এই মহান ভারতীয় বিজ্ঞানী সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/subrahmanyan-chandrasekhar
- আজ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি। কবিতা ছাড়াও, প্রবন্ধ, উপন্যাস, ছড়া লেখার পাশাপাশি তিনি দীর্ঘকাল ধরে পত্রিকা সম্পাদনার কাজও করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nirendranath-chakraborty/
- আজ মাতঙ্গিনী হাজরার জন্মদিন। মাতঙ্গিনী হাজরা একজন স্বনামধন্যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি তাঁর অকুতোভয় সাহস ও অসামান্য দেশপ্রেমের বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে তাঁকে “গান্ধী বুড়ি” নামেও ডাকা হত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/matangini-hazra/
- আজ আর্নেস্ট রাদারফোর্ডের মৃত্যুদিন। তিনিই ছিলেন তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণার মূল কান্ডারী। রাদারফোর্ডই নিউক্লীয় পদার্থবিদ্যার নানান দিক অনুসন্ধান করার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর আবিষ্কৃত পরমাণুর মডেল বিজ্ঞানে অন্য দিশা দিয়েছিল। বিশ্ব বিখ্যাত এই বিজ্ঞানী সম্বন্ধে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/ernest-rutherford
- আজ লু সুনের মৃত্যুদিন। নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন প্রত্যাখ্যান করেছিলেন চীনা সাহিত্যিক লু সুন। কমিউনিস্ট পার্টি তাঁকে চীনের কমিউনিস্ট বিপ্লব নিয়ে উপন্যাস লিখতে বললেও সেই প্রস্তাবে সম্মত হননি। ছিলেন মাও-সে-তুং-এর পছন্দের লেখক-তালিকায়। নাতিদীর্ঘ জীবনে ছুটে বেড়িয়েছেন এপ্রান্ত থেকে ওপ্রান্তে। লু সুনের সেই উত্থানপতনময় ব্যক্তিজীবন ও সাহিত্যিক জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lu-xun
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-19
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ নবরাত্রির পঞ্চম দিন। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri
- আজ থেকে যমপুকুর ব্রত শুরু। কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
- আজ ষটপঞ্চমী ব্রত। এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এবং ব্রতের মাহাত্ম্য বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/shath-panchami-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শ্যামবাজার থেকে ট্রাম ধরে টুকটুক করে পৌঁছে যাবেন যখন ঠনঠনিয়া কালীবাড়ি, নেমে পড়বেন তক্ষুণি। কালীবাড়ির সামনে গিয়ে দাঁড়াবেন আর ঠিক তখনই উল্টোদিকের লাল পাথরের বাড়িটার নেমপ্লেটে চোখ যাবে আপনার। পুজোর সময় হলে এই বাড়িতে আপনাকে ঢুকে পড়তেই হবে। হ্যাঁ, এটাই সেই সুপ্রাচীন লাহাবাড়ি। কলকাতার বনেদি পুজোর ইতিহাসের সঙ্গে জড়িত আরেক দৃষ্টান্ত। এখানে শিবের কোলে দুর্গার এমন মোহনীয় রূপ কলকাতার আর কোথাও দেখা যায় না। এই লাহাবাড়ির পুজো নিয়ে আরো কিছু তথ্য জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/lahabari-pujo/
- আমরা দুর্গার যে রূপ দেখি তাতে সিংহবাহিনী দেবী মহিষ নামের অসুররাজকে নিধনে রত। কিন্তু যখন বাংলায় দুর্গাপূজা চালু হয় তখন বাংলার মৃৎশিল্পীদের মধ্যে সিংহকে দেবীর বাহন করবার ধারণা ছিল না। কারণ তখনকার বাংলার মৃৎশিল্পীরা সিংহ দেখেননি। মহিষাসুরমর্দিনীর বাহন রূপে সিংহের আবির্ভাব একেবারে আধুনিক কালে মানে একশো থেকে দেড়শো বছরের মধ্যে। দেবীর বাহন হিসাবে এখন সিংহকে দেখতে পেলেও সেটা অনেক বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vahana-of-durga/
- কলকাতার সার্বজনীন দুর্গাপুজোর ইতিহাসে প্রথম পাঁচচালার প্রতিমা নির্মাণের কৃতিত্ব জড়িয়ে আছে কুমোরটুলী দুর্গাপূজার সঙ্গে। কুমোরটুলী সার্বজনীন দুর্গোৎসব। নেতাজী স্বয়ং যেখানে সভাপতি হিসেবে ছিলেন। পঞ্চমীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একচালার দেবীমূর্তির বদলে তাঁর যুক্তিতেই প্রথম পাঁচচালার মূর্তি নির্মাণ করেন মৃৎশিল্পী গোপেশ্বর পাল। সমাজে তা নিয়ে কম জলঘোলা হয়নি। কুমোরটুলীর দুর্গাপুজোর সেই সব সোনাঝরা ইতিহাসের তথ্য জেনে নিতে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/kumortulir-pujo/
- বহুমূল্য অলঙ্কার সমেত গঙ্গায় দেবী প্রতিমা বিসর্জন দিতেন দ্বারকানাথ ঠাকুর। কিন্তু এত বৈভব বেশিদিন থাকেনি। ব্রাহ্ম দেবেন্দ্রনাথ যোগ দিতেন না বাড়ির দুর্গাপুজোয়। নীলমণি ঠাকুরের হাত ধরে যে পুজো সাড়ম্বরে শুরু হয়েছিল ১৭৮৪ সালে, দেবেন্দ্রনাথের ভাই নগেন্দ্রনাথ মারা যাবার পরে ১৮৫৮ সালেই বন্ধ হয়ে যায় ঠাকুরবাড়ির দুর্গাপুজো। এই বিশেষ পুজো সম্পর্কে আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/thakurbari-puja/
- কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গাপুজোকে সার্বজনীন পুজোর রূপ দিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র স্বয়ং। সিংহবাহিনী দুর্গা এখানে রাজরাজেশ্বরীর যোদ্ধৃবেশে পূজিতা। সিংহের আদল অনেকটাই ঘোড়ার মতো। সন্ধিপুজোয় এখনও কৃষ্ণনগরের রাজবাড়িতে জ্বলে ওঠে একশো আটটি প্রদীপ আর সঙ্গে থাকে একশো আটটি পদ্ম। এমন মোহনীয় বনেদিয়ানার পুজোর ইতিহাস ও নানা আশ্চর্য রকমের আচার-উপাচার সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/krishnanagar-rajbari-pujo/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ থেকে যমপুকুর ব্রত শুরু। যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে
.
.
.
.
.
.
আজ ষটপঞ্চমী ব্রত। ষটপঞ্চমী ব্রত সমস্ত বিবাহিতা নারীরা পালন করে থাকে। ব্রত পালনকারীরা বিশ্বাস করে এই ব্রত পালন করলে তার ঘরে সুখের অভাব থাকে না। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা, জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান