সববাংলায়

৭ সেপ্টেম্বর ।। ২০ ভাদ্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তিনি একজন বাঙালি সাহিত্যিক তথা কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক এবং আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunil-gangopadhyay/
  • আজ রাজনারায়ণ বসুর জন্মদিন। মদ্যপান বন্ধ করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রথম ‘সুরাপান নিবারণী সভা’ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দেবেন্দ্রনাথের আদি ব্রাহ্মসমাজের একজন পুরোধা ব্যক্তি ছিলেন তিনি। জাতীয়তাবাদী চেতনার বিস্তারের জন্য ‘জাতীয় গৌরব সম্পাদনী সভা’ গঠন করেন। মেদিনীপুরের জেলা স্কুলের দায়িত্ব নিয়ে সেখানকার শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন। কৃষক, শ্রমিকদের জন্য যেমন নৈশ বিদ্যালয় স্থাপন করেন তেমনি নারীশিক্ষার জন্য গড়ে তোলেন বালিকা বিদ্যালয়।উনিশ শতকের এই উচ্চমেধাসম্পন্ন বুদ্ধিজীবী রাজনারায়ণ বসু সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajnarayan-basu/
  • আজ পুলক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। সুরের ওপর গান লেখার এক অবিশ্বাস্য ক্ষমতা ছিল তাঁর। কখনও গান লিখছেন আলি আকবরের সুরে, কখনও বা উত্তমকুমারের জন্য। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pulak-bandyopadhyay/
  • আজ নঈম চৌধুরীর মৃত্যুদিন। বাংলাদেশি এই অধ্যাপক বিখ্যাত ছিলেন পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা নিয়ে গবেষণার কারণে। একইসাথে একাধিক শিক্ষায়তনে অধ্যাপনা করেছিলেন তিনি। বিজ্ঞানমূলক বিভিন্ন বৈঠক ও কর্মশালার জন্য ভ্রমণ করেছিলেন বিশ্বের বহু দেশ। আসুন জেনে নিই তাঁর জীবনকাহিনী https://sobbanglay.com/sob/naiyyum-chaudhury/
  • আজ এলিজাবেথ কার্নের মৃত্যুদিন। রয়্যাল জিওলজিকাল সোসাইটি অফ কর্নওয়েলের প্রথম মহিলা সদস্য ছিলেন তিনি। তাঁর সমস্ত গ্রন্থেই প্রায় তিনি আধুনিক সভ্যতার বুকের ওপরে দারিদ্র্য, অস্বাস্থ্যকর পরিবেশ, যথাযথ শিক্ষার অভাব ইত্যাদি ক্ষতগুলি নিয়ে আলোচনা করেছেন। বেনামে রাজনৈতিক ও ধর্মীয় গ্রন্থও রচনা করেছিলেন তিনি। কবিতা লেখাতেও ছিলেন সিদ্ধহস্ত। জনদরদী নারী, ভূতাত্ত্বিক এবং লেখিকা এলিজাবেথ কার্ন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/elizabeth-catherine-thomas-carne/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-7

ধর্মীয় অনুষ্ঠান:

  • আজ জন্মাষ্টমী। এই উৎসবটি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/janmashtami/
  • আজ জন্মাষ্টমীর পুণ্যলগ্নে বাবা লোকনাথের জন্ম হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lokenath

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ জন্মাষ্টমীর পুণ্যলগ্নে বাবা লোকনাথের জন্ম হয়। বাবা লোকনাথ বা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী তথা সিদ্ধপুরুষ। বাঙালি হিন্দুদের কাছে তিনি অত্যন্ত পূজনীয়। তাঁর জন্মস্থান নিয়ে একাধিক মতভেদ রয়েছে। কারও মতে তিনি চাকলা ধামে জন্মেছিলেন, তো কারও মতে তিনি কচুয়া ধামে জন্মেছিলেন। তবে ভক্তেরা এই তর্কে না গিয়ে দুই স্থানেই তীর্থ করতে যান। চাকলা ধাম তীর্থে কীভাবে যাবেন, কী করবেন সেই সমস্ত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-chakla-dham
  • নিজের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হয়েছিল। আবার তিনি বেঁচেও গিয়েছিলেন নিজের স্ত্রীর সাহায্যে। মহাভারত তথা বিভিন্ন পৌরাণিক গল্পগুলোতে জন্ম মৃত্যু এগুলো অনেকক্ষেত্রেই অলৌকিক ভাবে সম্পন্ন হয়েছে। তাই অর্জুনের মৃত্যুর পর তাঁর বেঁচে ওঠা খুব একটা আশ্চর্যের কিছু নয়। অর্জুনের মৃত্যু আসলে কুরুক্ষেত্রে তাঁর কৃত পাপের ফল হিসেবেই তিনি পেয়েছিলেন। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/arjuna-was-killed-by-his-own-son

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আধুনিক বাংলা কবিতার দিগ্‌বলয়ে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি। তিনি একাধারে কবি তথা ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক এবং সাংবাদিক ছিলেন। জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি ছিলেন তিনি। তাঁর জীবনী নিয়ে এই তথ্যচিত্রটি দেখুন এখানে

.

.

.

.

.

ধর্মীয় অনুষ্ঠান:

আজ জন্মাষ্টমী। বিভিন্ন পুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণের রাসলীলা, দোলযাত্রা ইত্যাদি ঘটনার পাশাপাশি শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে জন্মাষ্টমী পালন করে থাকেন আপামর হিন্দু ধর্মবিশ্বাসীরা। বিশেষভাবে মথুরা আর বৃন্দাবনে পালিত হলেও পৃথক পৃথক স্থানে যেখানে কৃষ্ণভজনা হয়, সেখানে ধুমধাম করে পালিত হয় এই জন্মাষ্টমী। জন্মাষ্টমী নিয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখুন

.

.

.

.

.

.

আজ জন্মাষ্টমীর পুণ্যলগ্নে বাবা লোকনাথের জন্ম হয়। ভারতবর্ষের অধ্যাত্ম জগতে আজ অবধি যে কজন সিদ্ধ পুরুষ তথা যোগ সাধক আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাঁদের মধ্যে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। বাবা লোকনাথ এমনই এক মহাযোগী যিনি অপার আশীর্বাদ ও অনন্ত ভরসা হিসেবে সাধারণ থেকে অতি সাধারণ মানুষের কাছে বারংবার দেখা দিয়েছেন। প্রায় মিথ হয়ে যাওয়া তাঁর সেই বাণী ”রনে,বনে,জলে,জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও,,আমি রক্ষা করিব”- কত যে আর্ত, অসহায় প্রাণে এক অক্ষয় ভরসা হয়ে দেখা দিয়েছে তার ইয়ত্তা নেই। তাঁর অসাধারণ জীবনকাহিনী দেখুন এখানে

.

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/

  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading