সববাংলায়

১১ কার্ত্তিক | ২৮ অক্টোবর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১১ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৪ সালের ২৮ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১১ কার্ত্তিক | ২৮ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর বিশ্বজুড়ে ২৮ অক্টোবর আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস পালন করা হয় মানুষকে অ্যানিমেশনের প্রতি আরও আকৃষ্ট করে তোলার উদ্দেশ্যে এবং বিশ্বব্যাপী অ্যানিমেশন প্রস্তুতকারীদের একে অপরের সঙ্গে সংযুক্ত করে এই শিল্পকে মানুষের আরও কাছে নিয়ে আসার উদ্দেশ্যে। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-animation-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভগিনী নিবেদিতার জন্মদিন। তিনি একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sister-nivedita
  • আজ জোনাস সাল্কের জন্মদিন। পোলিও ভাইরাসের টিকা আবিষ্কার করেই সমগ্র বিশ্বে বিখ্যাত হয়ে আছেন তিনি। মানব সমাজের কল্যাণার্থে তাঁর এই যুগান্তকারী কাজের জন্য কোনো পেটেন্টও নেননি তিনি। তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ ১৯৬৩ সালে তাঁর নামে স্থাপিত হয় ‘সাল্ক ইনস্টিটিউট’। মহান এই জীব বিজ্ঞানীর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jonas-salk/
  • আজ বিল গেটসের জন্মদিন। প্রথাগত পড়াশোনা তাঁর ভালো লাগতো না, সারাদিন কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ভালোবাসতেন তিনি আর সেই আগ্রহ থেকেই মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠা করেন তিনি। ক্রমে এই মাইক্রোসফট বিশ্বের সকল কম্পিউটারের উপযুক্ত সফটওয়্যার নির্মাণ শুরু করে। ১৯৮৭ সালে ‘ফোর্বস পত্রিকা’ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসের নাম অন্তর্ভুক্ত করে। তাঁর জীবন ও মাইক্রোসফটের সৃষ্টি সম্পর্কে জানতে গেলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/bill-gates/
  • আজ অন্নদাশঙ্কর রায়ের মৃত্যুদিন। আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি এবং ওড়িশার প্রথম আইসিএস অফিসারও নির্বাচিত হন তিনি। ওড়িয়া, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা জানলেও বাংলা ভাষাকেই তিনি সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর অমর সৃষ্টি ‘তেলের শিশি ভাঙল বলে’ বাংলা সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/annada-shankar-ray/
  • আজ ম্যাক্স মুলারের মৃত্যুদিন। জার্মান ভাষায় ঋগ্বেদের অনুবাদ করে সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়েছেন তিনি। একইসঙ্গে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বের চর্চাও করেছেন আবার প্রাচীন ধর্মতত্ত্ব বিষয়েও তাঁর পাণ্ডিত্য ছিল সন্দেহাতীত। ভারতীয় সংস্কৃতি, ধর্ম ও দর্শনচিন্তা বিষয়ে তাঁর মতো গবেষণা ও সুগভীর চর্চা কোনো ভারতীয় করেছেন কিনা সন্দেহ। ম্যাক্স মুলারের কর্মব্যাপ্ত জীবনের নানা তথ্য জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/max-muller/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ অক্টোবর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-28

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ভগিনী নিবেদিতা একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী লেখিকা শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান আমরা সকলেই জানি। এখানে আমরা ভগিনী নিবেদিতা রচিত গ্রন্থাবলী নিয়ে আলোচনা করব এখানে https://sobbanglay.com/sob/books-of-sister-nivedita/
  • ১৮৯৮ সালে কলকাতা শহর ভয়াবহ প্লেগ মহামারীতে আক্রান্ত হয়। এই মহামারীতে প্রথমবার ত্রাণের কাজ করেছিল তখনকার সদ্যগঠিত রামকৃষ্ণ মিশন এবং এই সেবার কাজে যেসমস্ত মানুষ এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে স্মরণীয় হলেন ভগিনী নিবেদিতা। জানুন আর্তের সেবায় ভগিনী নিবেদিতার সেই অবিস্মরণীয় ভূমিকা। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kolkata-plague-and-sister-nivedita/
  • শরৎচন্দ্র এবং নিরুপমা দেবী দুজনের  সম্পর্ক ছিল তাদের লেখার মধ্যে দিয়ে।  কিন্তু তৎকালীন বাংলার সাহিত্য মহলে এই দু’জনের সম্পর্ক নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। নিরুপমার ব্যক্তিজীবন এতই বিষিয়ে উঠেছিল যে শেষে তিনি বাধ্য হয়েছিলেন শরৎচন্দ্রকে চিঠি লিখে জানাতে “আর এখানে আসিবেন না। আমাকে এ’ভাবে নষ্ট করিবেন না।” আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/saratchandra-and-nirupama-devi/

১১ কার্ত্তিক | ২৮ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভগিনী নিবেদিতার জন্মদিন। ভগিনী নিবেদিতা ছিলেন একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ১৮৯৫ সালে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং ১৮৯৮ সালে ভারতে চলে আসেন। একই বছর ২৫ মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন “নিবেদিতা”। ভগিনী নিবেদিতা ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলাদের মধ্যে অন্যতম। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে শুনুন এখানে https://youtu.be/uA637oxZhhM

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে https://youtu.be/bKzPWgYdYN4

১১ কার্ত্তিক | ২৮ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১১ কার্ত্তিক | ২৮ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading