সববাংলায়

৫ কার্ত্তিক | ২২ অক্টোবর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৫ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৪ সালের ২২ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৫ কার্ত্তিক | ২২ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর বিশ্ব জুড়ে ২২ অক্টোবর আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে। বিশ্বের একাংশ মানুষের ভীষণ সাবলীলভাবে কথা বলতে অসুবিধা হয়। কথা বলবার সময় তাদের তোতলামি লক্ষ্য করা যায়। এই সমস্যার কারণে তাদের অনেকসময় হাসির খোরাক হতে হয়। তারা নিজেদেরকে কোনঠাসা করে ফেলে, মনোবল ভেঙে যায় তাদের। সেইসব মানুষের কথা মাথায় রেখেই তোতলামি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে৷ এই দিবসটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-stuttering-awareness-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতীয় বিপ্লবী আসফাকউল্লা খানের জন্মদিন। কাকোরি ষড়যন্ত্র মামলায় ট্রেন লুঠ করার অপরাধে ফাঁসি দেওয়া হয় তাঁকে। তাঁকেই ভারতের প্রথম মুসলিম শহীদ বলা হয়। ‘হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ বিপ্লবী সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আসফাকউল্লা খান চেয়েছিলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন করতে। একইসঙ্গে তিনি চেয়েছিলেন ভারতের স্বাধীনতার পাশাপাশি সাম্প্রদায়িক এবং আর্থ-সামাজিক সকল প্রকার বৈষম্য দূর করতে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী আসফাকউল্লা খানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ashfaqulla-khan/
  • আজ লেভ ইয়াসিনের জন্মদিন। মাকড়সার মতো আটটি হাতে সব গোল বাঁচিয়ে দিতেন বলে তাঁর নাম হয়েছিল ব্ল্যাক স্পাইডার। বিশ্বরর সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক তিনি। ফুটবলের ইতিহাসে একমাত্র তিনিই ১৫০টি পেনাল্টি কিক বাঁচিয়ে রেকর্ড করেন। পোড়া-ইঁটের মতো কালচে একটা টুপি মাথায় দিয়ে তাঁকে মাঠে দেখা যেত সবসময়। ব্যালন ডি’অর পুরস্কার জয়ী একমাত্র গোলরক্ষক লেভ ইয়াসিনের জীবনের আরো নানা তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/lev-yashin/
  • আজ জীবনানন্দ দাশের মৃত্যুদিন। বাংলা কবিতার নির্জনতম নিভৃত কবি তিনি। বাংলা ভাষার অলৌলিক-অপার্থিব শব্দসম্ভার তাঁর হাতের ছোঁয়ায় প্রাণ পেত। তাঁর সাত কেজি ওজনের অগ্রন্থিত কবিতার পাণ্ডুলিপি কলেজ স্ট্রিটের এক মুদি কিনে নিয়েছিলেন সাড়ে ১২ টাকায় ঠোঙা তৈরি করবেন বলে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jibanananda-das/
  • আজ পরিতোষ সেনের মৃত্যুদিন। ভারতীয় চিত্রকলার জগতে এক অবিস্মরণীয় নাম পরিতোষ সেন। ভারতীয় চিত্রকলায় আধুনিকতাবাদের অন্যতম উদ্যোক্তা তিনিই। তাঁর ছবিতেই ধরা পড়ে ভারতীয় নব্য আধুনিকতা রীতির সঙ্গে পাশ্চাত্য কিউবিজম কিংবা ইম্প্রেশনিজমের অনবদ্য মিশেল। কখনো কলকাতার দুর্ভিক্ষ, কখনো সত্তর দশকের উত্তাল সময়, কখনো আবার শ্রীরামকৃষ্ণের কথামৃত সবই বিষয় হিসেবে উঠে এসেছে তাঁর ছবিতে। পরিতোষ সেনের ছবি এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paritosh-sen/
  • আজ ত্রিভুবনদাস কিশিভাই পটেলের মৃত্যুদিন। ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর অন্যতম কাণ্ডারি তিনি। তাঁকে বলা হয়ে থাকে ‘মিল্কম্যান অফ ইণ্ডিয়া’। দুগ্ধ-উৎপাদন ও সরবরাহের জন্য বিখ্যাত ‘আমূল’ সংস্থার প্রতিষ্ঠাতাও তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tribhubandas-kishibhai-patel/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-22

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আবহাওয়া অফিস থেকে ঝড় আসছে বললেই তৎক্ষণাৎ সেটা ব্রেকিং নিউজ। কিন্তু কীভাবে এত নির্ভুল হিসেব করেন আবহাওয়া বিজ্ঞানীরা যে কত বেগে, কোন দিক থেকে, কবে কোথায় সেই ঝড় আছড়ে পড়বে তা মিলিয়ে দেন? সেটাই জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/how-does-cyclone-forecast/
  • ঘূর্ণিঝড় ‘দানা’ আসছে । নতুন ঘূর্ণিঝড়ের নাম এটাই, দানা। এই ঘূর্ণিঝড়ের নাম নির্দিষ্ট নিয়ম মেনে ঠিক হয়। একবার হিসেব টা বুঝতে পারলে আপনিও নিখুঁতভাবে বলতে পারবেন পরের ঘূর্ণিঝড় কী নামে আসছে। জেনে নিন সেই সূত্রটা এখানে https://sobbanglay.com/sob/list-of-cyclone-names/
  • প্রায় ২০০ বছর পেরিয়ে গিয়েছে ছয়টি প্রজন্ম অতিক্রান্ত তবুও বদলায়নি কিছুই। কালের নিয়মে পারিপার্শ্বিক জীবনধারা হয়ত পাল্টেছে। অনেক কিছু আধুনিক হয়েছে। কিন্তু একই রয়ে গিয়েছে জনাইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গোৎসব। এই মুখোপাধ্যায় পরিবারের দেবী দুর্গার আরাধনায় এখনো শামিল হন এলাকার মানুষজন। কেবলমাত্র স্থানীয়রাই নন দূর-দূরান্ত হইতে ভক্তরা আসেন দেবী প্রতিমা দর্শন করতে অঞ্জলি দিতে প্রসাদ খেতে। হুগলী জেলার জনাইয়ের মুখোপাধ্যায় রাজবাড়ীর ২০০ বছরের দুর্গাপুজায়  মা দুর্গা পূজিত হন শ্মশানের ভূমিতে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/durgapuja-in-crematorium
  • “আফগানে যে বোরখা পরে, / হিজাব মিশর দেশে; / সেই নারীকেও ছুঁড়তে পাথর / তৈরি সদাই হাত!” — কবি ঋক ঋকমন্ত্র-এর লেখা কবিতা “দুর্গরূপেণ” পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/poems/durgarupeno/

৫ কার্ত্তিক | ২২ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আথিরাপল্লি জলপ্রপাতে যাওয়ার সুন্দর রাস্তার দৃশ্য দেখুন এখানে https://youtu.be/E4SOtKAH7PQ

৫ কার্ত্তিক | ২২ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৫ কার্ত্তিক | ২২ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading