আজ বাংলা ১৪৩১ সালের ১৩ মাঘ এবং ইংরাজি ২০২৫ সালের ২৭ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্রায় ৬০ লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে গ্যাস চেম্বারে ঢুকিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে মেরে ফেলেছিল হিটলার এবং তাঁর নাৎসি দল। উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে ইহুদি-বিরোধী মনোভাব থেকে এই নৃশংস গণহত্যা আজও ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় যাকে ঐতিহাসিকরা ‘হলোকাস্ট’ বলে থাকেন। এই হলোকাস্টে মৃতদের স্মরণেই প্রতি বছর ২৭ জানুয়ারি পালিত হয় আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস। কীভাবে পালিত হয় এই দিনটি, কবে থেকেই বা এই দিনটি পালন করা শুরু হয় সেসব বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/international-holocaust-remembrance-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের জন্মদিন। তিনি ওয়াহাবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ভূ-স্বামী, জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর আমরণ লড়াই এবং তাঁর বিখ্যাত বাঁশের কেল্লার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/titumir/
আজ রাধাবিনোদ পালের জন্মদিন। তিনি একজন বাঙালি বিচারপতি যিনি বাঙালিদের থেকে জাপানিদের স্মৃতিতে বেশি স্মরণীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে অক্ষশক্তির পরাজয়ে মিত্রবাহিনীর এগারো জন বিচারপতির মধ্যে তিনিই ছিলেন একমাত্র বিচারপতি যিনি জাপানের যুদ্ধকালীন শীর্ষনেতাদের পক্ষে রায় দিয়েছিলেন। বিশ্বের দরবারে ভারতের গর্ব রাধাবিনোদ পাল এর একমাত্র দৃষ্টান্ত। আজ তাঁর জন্মদিনে তাঁর সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/radhabinod-pal/
আজ অনুকূল ঠাকুরের জন্মদিন। ধর্মগুরু হিসেবে অনুকূল ঠাকুর বিখ্যাত হলেও একাধারে তিনি ছিলেন একজন চিকিৎসক, দার্শনিক ও বিজ্ঞান অনুসন্ধিৎসু। বিপথগামী মানুষকে সঠিক দিশা দেখানোর উদ্দেশ্যে ও তাঁর মনে সেবাধর্মের প্রতি অনুরাগ জাগাতে তৈরী করেছিলেন সৎসঙ্গ আশ্রম। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anukul-thakur/
আজ লুই ক্যারলের জন্মদিন। শিশুসাহিত্যের জগতের অন্যতম জনপ্রিয় গ্রন্থ ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গ্রন্থের লেখক হলেন লুই ক্যারল। এই গ্রন্থটি স্বয়ং রাণী ভিক্টোরিয়াও ভীষণ উপভোগ করেছিলেন। একাধারে লুই ক্যারল ছিলেন একজন প্রখর যুক্তিবাদী এবং গণিতবিদ। গণিতবিদ্যা বিষয়ো একাধিক গ্রন্থও রচনা করেছিলেন তিনি। পাশাপাশি করতেন ফোটোগ্রাফির চর্চাও। প্রায় তিন হাজার ছবি তুলেছিলেন তিনি এবং তার মধ্যে অ্যালফ্রেড লর্ড টেনিসনের মতো বিখ্যাত মানুষদের ছবিও রয়েছে। বহুমুখী প্রতিভাধর ব্রিটিশ সাহিত্যিক লুই ক্যারল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lewis-carroll/
আজ মোৎসার্টের জন্মদিন। মাত্র পাঁচ বছর বয়স থেকেই সুর কম্পোজ করতে পারতেন। সেই বিস্ময় বালক পরবর্তীকালে ৬০০ এর উপর সুর কম্পোজ করেছিলেন। অথচ তাঁর ব্যক্তিজীবন খুব একটা সুখের ছিল না। এমনকি তাঁর মৃত্যুও রহস্যে ঘেরা। জানা অজানা সেই সমস্ত তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mozart
আজ বেগম সামরুর মৃত্যুদিন। আজকের ভারতে দিল্লির চাঁদনি চকের ভগীরথ প্যালেসই একমাত্র বহন করছে বেগম সামরুর স্মৃতি। সামান্য এক কোঠাবাড়ির নৃত্যশিল্পী থেকে চার হাজার সৈন্যের এক বাহিনীর নেতৃত্বে আসীন হন বেগম সামরু। অষ্টাদশ শতাব্দীর ভারতের রাজনৈতিক ইতিহাসে তাঁর মত শক্তিশালী ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন নারী আর দ্বিতীয় ছিল না। ক্যাথলিক ধর্মে দীক্ষিত হলেও মুঘল পুরুষদের মতো মাথায় পাগড়ি আর হাতে লম্বা নলওয়ালা হুঁকো নিয়েই আদালতে বসতেন তিনি। বেগম সামরুর অনালোচিত জীবনের আরো অজস্র কাহিনী জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/begum-samru/
আজ নেলি ব্লি-এর মৃত্যুদিন। মহিলাদের মেন্টাল অ্যাসাইলামের ভিতরকার বর্বরতা, অবহেলার খবর তুলে আনতে কীভাবে ছদ্ম উন্মাদ সেজে সেই পাগলাগারদে প্রবেশ করেছিলেন আমেরিকান সাংবাদিক নেলি ব্লি, সে-এক রোমাঞ্চকর ঘটনা। তদন্তমূলক সাংবাদিকতার ঘরানাটির উদ্ভাবক তিনিই। জুলেভার্নের কাল্পনিক গল্পের মতো মাত্র ৭২ দিনে বিশ্বভ্রমণের রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। তাঁকে আমেরিকার সেরা রিপোর্টারের আখ্যা দেওয়া হয়েছিল সেইসময়। দুঃসাহসিক এই সাংবাদিক নেলি ব্লি-এর রোমাঞ্চকর সব কর্মকাণ্ড এবং তাঁর জীবনের আরও নানারকম তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/nellie-bly
আজকের দিনে চন্দননগরের স্যাক্রেড হার্ট ক্যাথলিক চার্চটির উদ্বোধন হয়েছিল। উনবিংশ শতকে তৈরি হওয়া এই গির্জা আজও প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এই চার্চের ইতিহাস, স্থাপত্যশৈলী ইত্যাদি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sacred-heart-churh/
আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
শীতকালে আঙুলে সামান্য একটু ঠোকা লাগলে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার মত ব্যথা করে! অথচ অন্য সময় সেই রকম ঠোকা প্রায়ই লেগে থাকে সামান্য একটু হয়ত ব্যথা লাগে – কিন্তু আমল দেওয়ার মত না। বয়স্ক মানুষের বাতের ব্যথা যেন শীতকালে বাড়ে বেশি পুরনো ব্যথাও এই সময়ে বাড়ে! কেন জানেন কি? না জানলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-it-pains-more-in-winter/
শীতকাল মানেই পিকনিকের মরশুম। এই শীতে আপনার বাড়ির কাছাকাছি কোন পিকনিক স্পটটি ভাল, সেখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না তার সমস্ত তথ্যসেমত পশ্চিমবঙ্গের সব পিকনিক স্পটগুলো নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-picnic-spots/
বিদ্যুতের ঝলকানির সঙ্গে প্রচণ্ড শব্দ সহযোগে বজ্রপাত ঘটলে ভয় পায় না এমন মানুষ বিরল। ভয় পাওয়াটাই স্বাভাবিক। ভূপৃষ্ঠ থেকে তিন মাইল উচ্চতায় অবস্থিত বজ্র-বিদ্যুতের মধ্যে তিরিশ হাজার ভোল্ট তড়িৎ থাকে। বজ্রপাত হয়ে কত দুর্ঘটনা ও প্রাণনাশ যে হয় তা বলাই বাহুল্য। তাই নিশ্চয় জানতে ইচ্ছে করে বজ্রপাত আসলে কেন হয়? এই প্রশ্নের উত্তর পেতে হলে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/reason-behind-thunder
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ বাঙালি স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের জন্মদিন। তিনি ওয়াহাবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। বারাসাতের কাছে নারিকেলবাড়িয়ায় তিতুমীর ও তাঁর দল বাঁশ ও কাদামাটি দিয়ে একটি কেল্লা নির্মাণ করেন যা বাঁশের কেল্লা নামে বিখ্যাত। তিতুমীরের নেতৃত্বে জমিদার ও ব্রিটিশ বিরোধী এই আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে খ্যাত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/titumir/
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান