সববাংলায়

আজকের দিনে ।। ১১ ডিসেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১১ ডিসেম্বর।

বিশেষ দিবসঃ

আন্তর্জাতিক পর্বত দিবস

আজকের দিনে ভারতঃ

১৬৮৭ সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।

১৮২৩ সালের আজকের দিনে ইংরেজী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।

১৮৫১ সালের আজকের দিনে স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯২২ সালের আজকের দিনে পাকিস্তানী বংশোদ্ভুত অভিনেতা দিলীপ কুমার ওরফে ইউসুফের জন্ম হয়।

১৯২৪ সালের আজকের দিনে কথাসাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) জন্ম হয়।

১৯৩৫ সালের আজকের দিনে প্রণব মুখোপাধ্যায়ের জন্ম হয়। তিনি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।

১৯৬১ সালের আজকের দিনে তুলসী চক্রবর্তীর মৃত্যু হয়। তিনি এমন একজন গুণী শিল্পী যে মাত্র কয়েকমিনিটের জন্য পর্দায় এসেও যে কোন ক্ষুদ্র চরিত্রকেও জীবন্ত করে দেওয়ার ক্ষমতা রাখতেন।

১৯৬৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশ্বনাথন আনন্দ, তিনি ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার।

১৯৮২ সালের আজকের দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ ড. প্রিয়দারঞ্জন রায় পরলোক গমন করেন।

১৯৮৪ সালের আজকের দিনে ওস্তাদ মীর কাশেম খান পরলোক গমন করেন।

১৯৮৪ সালের আজকের দিনে বাঙালি পক্ষীবিদ সত্যচরণ লাহার মৃত্যু হয়।

২০১২ সালের আজকের দিনে সেতার যন্ত্রবাদক পণ্ডিত রবিশঙ্করের মৃত্যু হয়।

২০১৯ সালের আজকের দিনে বাংলার তথা ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদারের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ

১৯২৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন খান আতাউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৭১ সালের আজকের দিনে পরলোক গমন করেন আ. ন. ম. গোলাম মোস্তফা, তিনি ছিলেন বাংলাদেশী সাংবাদিক।

১৯৮০ সালের আজকের দিনে সাংবাদিক জহুর হোসেন চৌধুরী পরলোক গমন করেন।

১৯৮৩ সালের আজকের দিনে লে.জে. এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

২০১২ সালের আজকের দিনে মৃত্যুবরণ মুফতি ফজলুল হক আমিনী, তিনি ছিলেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ।

আজকের দিনে বিশ্ব

০৩৬১ সালের আজকের দিনে জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।

০৯৬৯ সালের আজকের দিনে বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।

১৭৯২ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।

১৮১০ সালের আজকের দিনে উনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড দুমুসে প্যারিসে জন্মগ্রহণ করেন।

১৮১৬ সালের আজকের দিনে ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।

১৮৪৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রবার্ট কখ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী।

১৮৬২ সালের আজকের দিনে কানাডায় সর্বশেষ ফাঁসি কার্যকর করা হয় আসামি আর্থার লুকাসকে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল।

১৮৮২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যাক্স বর্ন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও গণিতবিদ।

১৮৯৪ সালের আজকের দিনে সারে পারিতে প্রথম মোটর গাড়ি প্রদর্শনী শুরু হয়।

১৯০৭ সালের আজকের দিনে নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।

১৯১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নাগিব মাহফুজ, তিনি ছিলেন নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক।

১৯১৭ সালের আজকের দিনে ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে মার্শাল ল’ ঘোষণা করেন।

১৯১৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলেক্সান্দ্র্ সলজেনিৎসিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান সৈন্য ও লেখক।

১৯২৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পল গ্রীনগারড, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও একাডেমিক।

১৯২৭ সালের আজকের দিনে সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।

১৯৫৪ সালের আজকের দিনে জ্যাকসন ৫-এর সদস্য ও মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসন জন্মগ্রহণ করেন।

১৯৬৪ সালের আজকের দিনে চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।

১৯৭১ সালের আজকের দিনে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও একাডেমিক।

১৯৮১ সালের আজকের দিনে সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।

২০০১ সালের আজকের দিনে চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। ১৫ বছর ব্যাপী আলোচনা প্রক্রিয়ার পর চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য করা হয়।

আজকের দিনে

আজকের দিনে ।। ১০ ডিসেম্বর আজকের দিনে ।। ১২ ডিসেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading