কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৪ ফেব্রুয়ারি ।
বিশেষ দিবস :
১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইন দিবস।
১৪ ফেব্রুয়ারি – সুন্দরবন দিবস (বাংলাদেশ)।
আজকের দিনে ভারত :
১৪৮৩ সালে এই দিনে বাবর প্রথম মুঘল সম্রাটের জন্ম হয়।
১৯৩৩ সালে আজকের দিনে ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মধুবালার জন্ম হয়।
১৯৫২ সালে এই দিনে সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্ম হয়।
১৯৬২ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় ফুটবলার কৃশানু দের জন্ম হয়।
১৯৯০ সালে এই দিনে ভারতের ব্যাঙ্গালোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪৪ সালের আজকের দিনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা সন্তু লারমা-র জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কানাডা (আমেরিকান দেশগুলোর মধ্যে প্রথম) ও ফ্রান্স।
১৯৭৪ সালের আজকের দিনে বাংলা একাডেমিতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু হয়।
১৯৯১ সালের আজকের দিনে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়।
১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশি ক্রিকেটার আবু হায়দার রনির জন্ম হয়।
আজকের দিনে বিশ্ব :
২৬৯ সালে এই দিনে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসকে খ্রীষ্ট ধর্ম প্রচারের অভিযোগে রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে মৃত্যু দন্ড দেন।
১৪০০ সালে এই দিনে দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজার মৃত্যু হয়েছিল।
১৫০২ সালে এই দিনে স্প্যানিশ ইনকুইজিশন ক্যাথলিক সম্রাটের জারিকৃত ফরমানে গ্রানাডার মুসলিমদেরকে ক্যাথলিক মত গ্রহণ বা স্পেন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিল।
১৭৭৯ সালে এই দিনে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যেটি জর্জিয়ায় কেটল ক্রিকের যুদ্ধ নামে পরিচিত তা সংঘটিত হয়।
১৮৫৫ সালে এই দিনে টেক্সাস বাকি যুক্তরাষ্ট্রের সাথে টেলিগ্রাফের মাধ্যমে যুক্ত হয়।
১৮৫৯ সালে এই দিনে অরেগন যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৯৯৬ সালের আজকের দিনে একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের ষষ্ঠ আসর শুরু হয়। এই আসরের আয়োজক ছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
২০০৩ সালের আজকের দিনে প্রথম ক্লোনিং করা ভেড়া ডলি মারা যায়।
২০০৫ সালে এই দিনে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।
২০১৫ সালের আজকের দিনে ক্রিকেট বিশ্বকাপের একাদশতম আসর শুরু হয়। এর আয়োজক ছিল যৌথভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান