সববাংলায়

আজকের দিনে ।। ২৬ জানুয়ারি

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৬ জানুয়ারি ।

বিশেষ দিবস :

২৬ জানুয়ারি – প্রজাতন্ত্র দিবস (ভারত)।

২৬ জানুয়ারি – আন্তর্জাতিক শুল্ক দিবস।

আজকের দিনে ভারত :

১৮৪৪ সালের আজকের দিনে স্যার গুরুদাস ব্যানার্জির জন্ম হয়। তিনি একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি বিচারপতি ছিলেন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের পদটিও অলংকৃত করেছিলেন।

১৯৩০ সালে আজকের দিনটিকে ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করেছিল।

১৯৫০ সালের আজকের দিনে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরের মধ্য দিয়ে ভারতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় । তাই এই তারিখটি ভারতে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে পালিত হয়। এই একই দিনে ড.রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৫৭ সালের আজকের দিনে ভারত কাশ্মীরকে তার সীমানার মধ্যে অন্তর্ভূক্ত করে।

১৯৬৫ সালের আজকের দিনে  ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে হিন্দি স্বীকৃতি পায়।

২০০১ সালের আজকের দিনে গুজরাটে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় কুড়ি হাজার মানুষের মৃত্যু হয়।

২০১৫ সালের আজকের দিনে কিংবদন্তী কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের মৃত্যু হয়।

২০১৮ সালের আজকের দিনে প্রবাদপ্রতীম বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

 ১৯৫২ সালের আজকের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার (তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভূক্ত) পল্টন ময়দানে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস, হাঙ্গেরী, নিউজিল্যান্ড ও ফিজি।

১৯৮৯ সালের আজকের দিনে বাংলাদেশী মহিলা দাবা খেলোয়াড় শারমিন সুলতানা শিরিনের জন্ম হয়। তিনি দুইবার বাংলাদেশ মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

২০২১ সালের আজকের দিনে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হকের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব :

১৬৯৭ সালের আজকের দিনে আইজ্যাক নিউটন জাঁ বার্নৌলির থেকে ৬ মাসের মধ্যে সমাধান করতে হবে, এমন একটি সমস্যা পান, যা তিনি ওই দিনই রাতে ঘুমোতে যাবার আগে সমাধানও করে ফেলেন।

১৮২৩ সালের আজকের দিনে জীববিজ্ঞানী এডওয়ার্ড জেনারের মৃত্যু হয়।

১৮৯১ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক এবং কবি অস্কার ওয়াইল্ডের ‘ডাচেস অফ পাডুয়া’ নাটকটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম অভিনীত হয়।

১৯০৫ সালের আজকের দিনে পৃথিবীর সর্ববৃহৎ হীরেটি দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ার নিকট প্রিমিয়ার খনি থেকে উদ্ধার করা হয়।

১৯২৪ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস জেউট্র ৫০০ মিটার তীরন্দাজিতে শীতকালীন অলিম্পিকের প্রথম স্বর্ণপদক অর্জন করেন।

১৯২৬ সালের আজকের দিনে টেলিভিশনের আবিষ্কর্তা জন লোগিয়ে বায়ার্ড তাঁর লন্ডনের গবেষণাগারে প্রথম জনগণের উদ্দেশ্যে টেলিভিশনের প্রদর্শন করেন।

১৯৩২ সালের আজকের দিনে ব্রিটিশ সাবমেরিন এম-২ ইংলিশ চ্যানেলে ডুবে যাওয়ায় ষাটজন মানুষের মৃত্যু হয়।

১৯৩৪ সালের আজকের দিনে নাৎসি জার্মানি ও পোল্যান্ড দশ বছরের জন্য অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করে।

১৯৯৩ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ অ্যাডিলেডে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

২০০৪ সালের আজকের দিনে আফগানিস্তানের. রাষ্ট্রপতি হামিদ কারজাই দেশের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

২০০৫ সালের আজকের দিনে কনডোলেজ্জা রাইস প্রথম আফ্রো-আমেরিকান মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসচিব পদে আসীন হন।

২০১৫ সালের আজকের দিনে লিবি লেন ইংল্যান্ডের চার্চের প্রথম মহিলা বিশপ হিসেবে নিযুক্ত হন।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৫ জানুয়ারি আজকের দিনে ।। ২৭ জানুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading