সববাংলায়

আজকের দিনে | ৩ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩ জুলাই ।

আজকের দিনে ভারত:

১৯১২ সালের আজকের দিনে বাঙালী রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ অজিতকৃষ্ণ বসুর জন্ম হয়।

১৯১৩ সালের আজকের দিনে বিশিষ্ট বিজ্ঞানী বিভা চৌধুরীর জন্ম হয়।

১৯১৮ সালের আজকের দিনে তামিল ও তেলেগু সিনেমার অন্যতম বিশিষ্ট অভিনেতা, পরিচালক, প্রযোজক এস.ভি.রাঙ্গা রাওয়ের জন্ম হয়।

১৯৩২ সালের আজকের দিনে বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবীর মৃত্যু হয়।

১৯৪১ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণনের জন্ম হয়।

১৯৫২ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী কিশোর কুমারের পুত্র অমিত কুমারের জন্ম হয়।

১৯৮০ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেটার হরভজন সিংয়ের জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৭১ সালের আজকের দিনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।

১৯৭৬ সালের আজকের দিনে রাজনীতিবিদ মোঃ শফিকুল ইসলাম শিমুলের জন্ম হয়।

১৯৮৪ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় সৈয়দ রাসেলের জন্ম হয়।

১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ারের মৃত্যু হয়।

২০০৯ সালের আজকের দিনে বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক আলাউদ্দিন আল আজাদের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব:

৩২৪ সালের আজকের দিনে ‘অ্যাড্রোয়ানিপল’ এর যুদ্ধে রোমান সম্রাট প্রথম কনস্ট্যানটাইন তাঁর সহ-শাসক লিসিনিয়াসকে পরাস্ত করেন।

৯৮৭ সালের আজকের দিনে ক্যাপেটিয়ান বংশের প্রথম শাসক হিসেবে হিউজ ক্যাপেট ফ্রান্সের সিংহাসনে বসেন।

১৭২০ সালের আজকের দিনে ডেনমার্ক ও সুইডেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৬৭ সালের আজকের দিনে নরওয়ের সবচেয়ে প্রাচীন ও বর্তমানেও প্রচলিত সংবাদপত্র অ্যাড্রেসিয়াভিসেন (Adresseavisen)-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

১৮১৯ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সেভিংস ব্যাঙ্ক হিসেবে নিউইয়র্কের ‘ব্যাঙ্ক অফ সেভিংস’-এর আত্মপ্রকাশ ঘটে।

১৮৬৩ সালের আজকের দিনে আমেরিকান ভূখন্ডের সবচেয়ে ব্যপক মাত্রার যুদ্ধ ‘গেটিসবার্গের যুদ্ধ’ সংঘটিত হয়।

১৮৮৩ সালের আজকের দিনে জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রান্‌ৎস কাফকার জন্ম হয়।

১৯৪৪ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সোভিয়েত সেনাবাহিনী ‘Operation Bagration’ দ্বারা মিন্সক নামক অঞ্চলটি নাৎসিদের হাত থেকে মুক্ত করে।

১৯৬২ সালের আজকের দিনে ‘মিশন ইম্পসিবল’-সিরিজে অভিনয়ের করে বিখ্যাত বিশিষ্ট আমেরিকান অভিনেত্রী টম ক্রুজের জন্ম হয়।

১৯৭১ সালের আজকের দিনে মার্কিন সঙ্গীতশিল্পী জিম মরিসনের মৃত্যু হয়।

১৯৭১ সালের আজকের দিনে ‘Wikileaks’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জন্ম হয়।

২০১৮ সালের আজকের দিনে সৌয়াদ অ্যাবডেরাহিম টিউনেশিয়ার টিউনিস অঞ্চলের প্রথম মহিলা মেয়র হিসেবে নির্বাচিত হন।

আজকের দিনে

আজকের দিনে | ২ জুলাই আজকের দিনে | ৪ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading