সববাংলায়

আজকের দিনে | ৫ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৫ জুলাই ।

আজকের দিনে ভারত:

১৮৮২ সালের আজকের দিনে সুফী সাধক ও শিক্ষাগুরু ইনায়েত খানের জন্ম হয়।

১৮৮৬ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক জগদীশ গুপ্তের জন্ম হয়।

১৯১৮ সালের আজকের দিনে কেরালার সপ্তম মুখ্যমন্ত্রী কে. করুণাকরণের জন্ম হয়।

১৯৪৬ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিক রামবিলাস পাসওয়ানের জন্ম হয়।

১৯৪৭ সালের আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।

১৯৫৭ সালের আজকের দিনে গান্ধীবাদী নেতা, বর্তমান বিহারের অন্যতম রূপকার ড. অনুরাগ নারায়ন সিনহার মৃত্যু হয়।

২০১২ সালের আজকের দিনে দুষ্কৃতীদের হাতে বিশিষ্ট বাঙালি সমাজসেবী ও শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যু হয়।

২০২১ সালের আজকের দিনে বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং জনজাতি অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম নেতা স্ট্যান স্বামীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৩৮ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদের জন্ম হয়।

১৯৪১ সালের আজকের দিনে বাংলদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হকের জন্ম হয়।

১৯৪৫ সালের আজকের দিনে রাজনীতিবিদ, প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জন্ম হয়।

১৯৫১ সালের আজকের দিনে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.এফ.এম আব্দুর রহমানের জন্ম হয়।

১৯৬৭ সালের আজকের দিনে লেবাননে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কর্মরত মুহম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের জন্ম হয়।

আজকের দিনে বিশ্ব:

৬৪৯ সালের আজকের দিনে প্রথম মার্টিন পোপের পদ অলংকৃত করেন।

১২০১ সালের আজকের দিনে সিরিয়া ও ইজিপ্টের উত্তর অংশে এক বিধ্বংসী ভূমিকম্পের ফলে প্রায় এগারো লাখ মানুষের মৃত্যু হয়।

১৬৮৭ সালের আজকের দিনে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি আইজ্যাক নিউটনের ‘প্রিন্সিপিয়া’ গ্রন্থটি প্রকাশ করে।

১৮১১ সালের আজকের দিনে ভেনেজুয়েলার সাতটি প্রদেশ নিজেদেরকে স্পেনের অধীনতা থেকে মুক্ত স্বাধীন অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে।

১৮২৬ সালের আজকের দিনে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যামফোর্ড রাফেলসের মৃত্যু হয়।

১৯২৪ সালের আজকের দিনে ব্রাজিলের সাও পাওলোতে মিলিটারি বিদ্রোহ সংঘটিত হয়।

১৯৫৪ সালের আজকের দিনে বিবিসি টেলিভিশনে তাদের প্রথম অনুষ্ঠান সম্প্রচার করে।

১৯৬০ সালের আজকের দিনে মোঙ্গলিয়ায় সংবিধান সংগৃহীত হয়।

১৯৬২ সালের আজকের দিনে আলজেরিয়া, ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭০ সালের আজকের দিনে কানাডার টরেন্টোতে এয়ার কানাডার বিমান ডিসি-৮ ভেঙে পড়ায় একশত আট জন মানুষের মৃত্যু হয়।

১৯৮২ সালের আজকের দিনে বিশিষ্ট ইটালীয় ফুটবলার আলবের্তো জিলার্দিনোর জন্ম হয়।

১৯৯৪ সালের আজকের দিনে জেফ বেজোস মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অ্যামাজন.কম প্রতিষ্ঠা করেন।

২০০৪ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ায় প্রথমবারের জন্য রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১২ সালের আজকের দিনে ইউরোপের সর্বোচ্চ বিল্ডিং ‘দ্য সার্দ’ (১০১৬ ফুট উঁচু) লন্ডনে আত্মপ্রকাশ করে।

আজকের দিনে

আজকের দিনে | ৪ জুলাই আজকের দিনে | ৬ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading