কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৭ নভেম্বর
বিশেষ দিবসঃ
বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস।
আজকের দিনে ভারতঃ
১৬৩১ সালের আজকের দিনে মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী মুমতাজ মহল পরলোক গমন করেন। পরে তাঁর স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করান।
১৭৫৬ সালের আজকের দিনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।
১৮৭০ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী বীরঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্ম হয়।
১৮৭৬ সালের আজকের দিনে ব্রিটিশ স্নাইপার হেস্কেথ প্রিকার্ডের জন্ম হয়।
১৯০০ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডুর জন্ম হয়।
১৯২৮ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের মৃত্যু হয়।
১৯২৮ সালের আজকের দিনে হেনরি রেবেলোর জন্ম হয়। স্বাধীন ভারতের প্রথম পুরুষ অলিম্পিয়ান ছিলেন তিনি।।
১৯৩১ সালের আজকের দিনে হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যু হয়। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।
১৯৭১ সালের আজকের দিনে দেবকী কুমার বসুর মৃত্যু হয়, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক, অভিনেতা ছিলেন।।
আজকের দিনে বাংলাদেশ
১৯৭৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন হাবীবুর রহমান, তিনি ছিলেন কবি ও সাংবাদিক।
১৯৯৯ সালের আজকের দিনে ইউনেস্কা ঘোষণা করে যে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হবে বিশ্ব জুড়ে ।
২০০৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন গাজীউল হক, তিনি ছিলেন বাংলাদেশী লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক।
২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন আতিকুল হক চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশী নাট্যকার ও প্রযোজক।
আজকের দিনে বিশ্ব –
১৫৬৭ সালের আজকের দিনে স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কটরানী ম্যারি বন্দী হন।
১৭১৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন জোসেফ এডিসন, তিনি ছিলেন ইংরেজ প্রাবন্ধিক, কবি, নাট্যকার ও রাজনীতিবিদ।
১৭৭৫ সালের আজকের দিনে বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।
১৮৩৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক, তিনি ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর।
১৮৮২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইগর স্ট্রাভিনস্কি, তিনি ছিলেন রুশ সঙ্গীতজ্ঞ।
১৮৮৫ সালের আজকের দিনে নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়।
১৮৯৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এম. সি. এশ্যর, এতিনি ছিলেন কজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
১৯০৫ সালের আজকের দিনে লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়।
১৯৩০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জন ব্রায়ান জর্জ স্ট্যাদাম, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
১৯৩৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কেন লয়াচ, তিনি ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৮৪২সালের আজকের দিনে মার্টিন স্করসিসের জন্ম হয়।
১৯৬৭ সালের আজকের দিনে চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরী করে।
১৯৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শেন ওয়াটসন, তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা।
১৯৯১ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণবৈষম্যের অবসান ঘটে।
১৯৯৬ সালের আজকের দিনে দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয়।
১৯৯৯ সালের আজকের দিনে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দ. আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায় গ্রহণ করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান