আজ বাংলা ১৪৩১ সালের ১৭ আষাঢ় এবং ইংরাজি ২০২৪ সালের ২ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ অমৃতলাল বসুর মৃত্যুদিন। ব্রিটিশকে ব্যঙ্গ করে নাটক মঞ্চস্থ করার কারণে কারাবাস করতে হয়েছিল তাঁকে। গ্রেট ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি। নাটক ছাড়াও কবিতা, প্রবন্ধ, উপন্যাস রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। ব্যঙ্গ ও রসিকতার জন্য বঙ্গবাসীর কাছে তিনি ‘রসরাজ’ নামে পরিচিত ছিলেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amrita-lal-basu/
- আজ নস্ট্রাদামুসের মৃত্যুদিন। ইতিহাস বিখ্যাত ফরাসি বিপ্লব, হিটলারের অভ্যুত্থান, ভারতের সিপাহী বিদ্রোহ থেকে রাজীব গান্ধীর হত্যা, জন কেনেডির হত্যা এমনকি আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের মতো গুরুত্বপূর্ণ ঘটনার ভবিষ্যৎবাণী প্রায় শতাধিক বছর আগে করেছিলেন নস্ট্রাদামুস। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল তাঁর কথা। কেউ বলে তিনি শয়তানের ভৃত্য, কেউ বলে তিনি ভণ্ড। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nostradamus/
- আজ আর্নেস্ট মিলার হেমিংওয়ের মৃত্যুদিন। সর্বকালের শ্রেষ্ঠ আমেরিকান সাহিত্যিকদের মধ্যে তিনি একজন অগ্রগণ্য সাহিত্যিক। তাঁর আবিষ্কৃত লেখনী কৌশল ‘হিমশৈল তত্ত্ব’ বিংশ শতকের সাহিত্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল। তাঁর জীবনের শেষ রচনা ‘ ওল্ড ম্যান এন্ড দ্য সি’ ইংরেজি ভাষায় লেখা সর্বকালের শ্রেষ্ঠ উপন্যাসগুলির একটি হিসেবে পরিগণিত হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ernest-hemingway/
- আজ জাঁ জ্যাক রুশোর মৃত্যুদিন। ফরাসী বিপ্লবীরা যাঁদের লেখা পড়ে প্রভূত অনুপ্রেরণা লাভ করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন দার্শনিক ছিলেন তিনি। দর্শনগ্রন্থে খ্রিস্টধর্মের প্রতি উদাসীনতা দেখানোর ফলে তাঁর গ্রন্থ পুড়িয়ে ফেলা এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল৷ গ্রেপ্তারের নির্দেশও জারি করা হয় তাঁর উপর। তাঁর রাজনৈতিক দর্শন-গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘স্যোশাল কনট্র্যাক্ট’ বইতে রাজার হাতে ক্ষমতা প্রণয়নের ধারণাকে নস্যাৎ করে জনসাধারণের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিলেন তিনি৷ সঙ্গীতেও তাঁর দখল ছিল বিস্ময়কর। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jean-jacques-rousseau/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-02
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আষাঢ়ে গল্প বাঙালি জীবনে বহুল ব্যবহৃত একটি প্রবাদ। এই প্রবাদটি মূলত ব্যবহার হয় কল্পনামূলক আজব বা অবাস্তব গল্প বোঝাতে যা বাস্তবে কোনোভাবে ঘটা সম্ভব না। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ashade-golpo/
- বুলবুল, মহাসেন, হুদহুদ, আয়লা ‘আমফান”নিভার’ ‘তাওতে’ এবং ‘ইয়াস’। এগুলো সব ঘূর্ণিঝড়ের নাম। ঘূর্ণিঝড়ের নাম নির্দিষ্ট নিয়ম মেনে ঠিক হয়। একবার হিসেব টা বুঝতে পারলে আপনিও বলতে পারবেন নিখুঁতভাবে পরের ঘূর্ণিঝড় কি নামে আসছে। জেনে নিন সেই সূত্রটা এখানে https://sobbanglay.com/sob/list-of-cyclone-names/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান