সববাংলায়

১৯ শ্রাবণ | ৪ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৯ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ৪ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৯ শ্রাবণ | ৪ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কিশোর কুমারের জন্মদিন। ভারতীয় প্লেব্যাক সঙ্গীতের জগতে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে বিবেচিত হন তিনি। অসামান্য বৈচিত্র্যপূর্ণ গায়কী ও দরাজ কণ্ঠের জন্য তিনি ভারতীয় সঙ্গীত জগতে এক স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন। গান গাওয়া ছাড়াও তিনি তাঁর হাস্য রসাত্মক অভিনয়ের জন্যও সুবিদিত হয়ে আছেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kishore-kumar/
  • আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। তাঁর কন্ঠস্বর না শুনলে বাঙালির দুর্গাপূজার বোধন হয় না। তাঁর অনুনকরণীয় উচ্চারণে চণ্ডীপাঠ আধো ঘুম আধো জাগরণে না শুনলে ক্যালেন্ডারে মহালয়া আসলেও বাঙালি জীবনে তার সূচনা হয় না। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/birendra-krishna-bhadra
  • আজ বাঙালি বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর জন্মদিন। জার্মানির স্টুটগার্ট শহরে বসে ১৯৪৭ সালের বহু আগে ভারতীয় জাতীয় পতাকার নক্‌শা অঙ্কন এবং পতাকা নির্মাণ করেছিলেন তিনি। অর্থসম্বল ছিল না, সম্বল ছিল শুধু বিপ্লবের এক প্রবল ইচ্ছে। আর সেই ইচ্ছেতেই পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্যারিসে গিয়ে বোমা তৈরি শিখে আসেন তিনি। হেমচন্দ্র কানুনগোর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hemchandra-kanungo/
  • আজ পার্সি বিশি শেলির জন্মদিন। ইংরেজি সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম একজন তিনি। বেনামে নাস্তিকতা নিয়ে কবিতা লেখার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। বিজ্ঞান, অলৌকিক তন্ত্র, জাদুবিদ্যার আলো-আঁধারির দুনিয়ার প্রতিও আকৃষ্ট হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ঊনত্রিশ বছর বয়সে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। ইংরেজি সাহিত্যের খ্যাতনামা এই কবির জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/percy-bysshe-shelley/
  • আজ ইব্রাহিম আলকাজির মৃত্যুদিন। ভারতীয় নাট্য জগতের একজন কিংবদন্তী নাট্যকার ছিলেন তিনি। ন্যাশনাল স্কুল অব ড্রামার ডিরেক্টর ছিলেন তিনি। ভারতীয় নাট্যজগতে তাঁর অবদান অপরিসীম। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ebrahim-alkazi/
  • আজ মেরিলিন মনরোর মৃত্যুদিন। মোহময়ী হাসি, অসম্ভব শারীরিক সৌন্দর্য আর সুকণ্ঠের মায়াজাদুতে একসময় বিশ্বের সমস্ত পুরুষের মনে ঝড় তুলেছিলেন মেরিলিন মনরো। এত প্রভূত জনপ্রিয়তা, এত খ্যাতির পরেও সবশেষে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল তাঁকে। হলিউডের স্বর্ণযুগের ছবির অন্যতম সেরা কিংবদন্তী মেরিলিন মনরোর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marilyn-monroe/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-04

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আমেরিকার কিংবদন্তী অভিনেত্রী মেরিলিন মনরো মাত্র ৩৬ বছর বয়সে আকস্মিকভাবেই মারা গেলে শোরগোল পড়ে যায় চতুর্দিকে। ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে মানসিক উত্তেজনা প্রশমনকারী ঔষধের ওভারডোজ এবং বিষক্রিয়ার কথা বলা হয়েছিল। যদিও তাঁর মৃত্যুর কারণ যে আসলে আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত হত্যা, তেমন দাবিও উঠতে শুরু করে। কেনেডি ভাইদের সঙ্গে সম্পর্ক থাকায় কেউ কেউ মনে করেন কেনেডিরাই মনরোর মৃত্যুর সঙ্গে জড়িত। মনরোর গৃহকর্ত্রীও জানিয়েছিলেন, মৃত্যুর দিন রাতে রবার্ট এফ কেনেডির সঙ্গে কথা কাটাকাটিও হয় মনরোর। এমনই নানারকম সন্দেহ, অনুমান, তদন্তে ভরপুর মনরোর মৃত্যুরহস্য আজও কিন্তু অস্পষ্টতারই অন্তরালে। এই মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/merilyn-monroe-death-mystery/
  • গল্ফ খেলার উৎস প্রসঙ্গে যেমন প্রাচীন রোমান প্যাগানিকা খেলার কথা আসে, তেমনি আসে চীনের চুইওয়ান খেলা বা পার্সিয়ান চৌগান খেলার কথা। একটি ধাতব দন্ড বা ক্লাবের সাহায্যে একটি বলকে কত কমবার আঘাত করে নির্দিষ্ট কিছু গর্তে ফেলা যায়, তার উপরেই নির্ভর করে এই খেলার পয়েন্ট এবং হারজিত। গল্ফ খেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/golf/
  • ১৭০৬ সালে ভুটান রাজা যুদ্ধে জয়লাভ করে একটি অঞ্চল সিকিম রাজার কাছ থেকে ছিনিয়ে নেন এবং এই অঞ্চলের নতুন নাম রাখেন কালিম্পং। কালিম্পং জেলা মূলত কালিম্পং শহরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। পর্যটন ছাড়াও এখানে ব্রিটিশ আমলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কালিম্পং পরিচিতি লাভ করেছে। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kalimpong/

১৯ শ্রাবণ | ৪ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • চাপড়া ষষ্ঠী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয়। সন্তানের মঙ্গল কামনায় এই পূজা করা হয়ে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতেন? নাহলে দেখে নিন এক নজরে – https://youtu.be/2FMryB23Bbw
  • ইন্দ্রনীল দাসের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘কেবল পড়া’ শুনুন এখানে https://youtu.be/hAMz2cqoqSk

১৯ শ্রাবণ | ৪ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৯ শ্রাবণ | ৪ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhikhalilikhi
  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/khi
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhim/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading