সববাংলায়

২ অগ্রহায়ণ | ১৮ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৮ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২ অগ্রহায়ণ | ১৮ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বটুকেশ্বর দত্তের জন্মদিন। বটুকেশ্বর দত্ত ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম কাণ্ডারী ছিলেন। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ভগত সিংয়ের সাথে ১৯২৯ সালে্র ৮ এপ্রিল নতুন দিল্লীর কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/batukeshwar-dutt/
  • আজ মহান পণ্ডিত প্রবোধচন্দ্র বাগচীর জন্মদিন। শুধুমাত্র ভারতের প্রাচীন ইতিহাসের নিদর্শনগুলি মূল ভাষায় পড়বেন বলে একাধারে চিনা, জাপানি ও তিব্বতি ভাষা শিখেছিলেন প্রবোধচন্দ্র বাগচী। অন্যতম শ্রেষ্ঠ প্রাচ্যবিশারদ হিসেবে তিনি আজও বোদ্ধা মহলে জনপ্রিয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঠাকুর পরিবারের বহির্ভুত কোনো ব্যক্তি হিসেবে তিনিই প্রথম উপাচার্যের পদে আসীন হন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/prabodh-chandra-bagchi/
  • আজ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুদিন। প্রথম নির্বাক বাংলা কমেডি ছবি ‘বিলাত ফেরত’-এ অভিনয় করেছিলেন ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তাঁকে বাংলা চলচ্চিত্র শিল্পের জনক বলা হয়। তিনিই প্রথম নীতিশ লাহিড়ীর সঙ্গে যৌথভাবে বাঙালিদের নিয়ে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা গড়ে তুলেছিলেন ‘ইন্দো-ব্রিটিশ ফিল্ম কোম্পানি’ নামে। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/literature/dhirendra-nath-ganguly/
  • আজ নিলস বোরের মৃত্যুদিন। পরমাণুর গঠন বোঝাতে বোরের মডেল আজও বিদ্যালয় পাঠক্রমের অংশ। কিন্তু তাঁর অবদান সেখানেই সীমাবদ্ধ নয়, সে তো ছিল তাঁর শুরুর দিকের কাজ। এই বিখ্যাত বিজ্ঞানীর জীবন সম্বন্ধে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/niels-bohr
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-18

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • দিল্লি বিধানসভায় আলোচনাসভা চলাকালীন সভার মাঝেই উন্মুক্ত স্থানে বোমা নিক্ষেপ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। ইনকিলাব জিন্দাবাদ শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিলেন তাঁরা। সেটাই ছিল তাঁদের দৃপ্ত প্রতিবাদের চেহারা। তার আগেই ঘটে গেছে পুলিশ কমিশনার স্যাণ্ডার্স হত্যার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মামলা – লাহোর ষড়যন্ত্র মামলা। এই মামলার বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/lahore-conspiracy-case/
  • বাংলার এক প্রাচীন লৌকিক দেবী হলেন ওলাদেবী বা ওলাবিবি, যিনি কলেরা মহামারির নিরায়মকারী হিসেবে পরিচিত। বাংলায় প্রচলিত কলেরার আর একটি নাম তাই ওলাওঠা। এই দেবীর সেই অর্থে কোন সাম্প্রদায়িক চিহ্ন নেই। হিন্দু, মুসলিম উভয়ের কাছেই এই দেবী পূজিতা হন। পুরাণের সঙ্গে যেমন, তেমনি বৈদিক সময়ের সঙ্গেও এই দেবীর একটি যোগসূত্র রয়েছে বলে মনে করা হয়। গবেষণায় দেখা গেছে খোদ কলকাতা শহরের বুকেও রয়েছে ওলাদেবীর থান। এই ওলাদেবী বা ওলাবিবির পরিচয়, বিগ্রহ, পূজা ইত্যাদি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/oladevi/
  • ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে স্বদেশী আন্দোলনের একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। বঙ্গভঙ্গের মতো কুটিল রাজনৈতিক চক্রান্তের দ্বারা বাঙালির মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে তাদের দুর্বল ও ছত্রখান করে দেওয়ার যে কৌশল ব্রিটিশ শাসন প্রয়োগ করেছিল, তার বিরুদ্ধে সম্মিলিতভাবে আপামর জনসাধারণ গর্জে উঠেছিল৷ বাংলা ছাড়িয়ে ভারত এবং ভারতের বাইরেও বিদ্রোহের আগুন ছড়িয়েছিল। এই ঐতিহাসিক স্বদেশী আন্দোলনের খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/swadeshi-movement/

২ অগ্রহায়ণ | ১৮ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • পেঁচা পেঁচী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে পালিত হয়। এই পূজাকেই ভাদ্র মাসের লক্ষ্মীপূজা বলা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতেন? নাহলে দেখে নিন এক নজরে – https://youtu.be/I_EWLi9bGRw
  • দেবের প্রথম ছবি অগ্নিশপথ। বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তারপরে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে চ্যালেঞ্জ ছবিটি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এখানে তাঁর প্রথম সিনেমার প্রথম দৃশ্য রইল আপনাদের জন্য https://youtu.be/Lg2vcIJwj40

২ অগ্রহায়ণ | ১৮ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২ অগ্রহায়ণ | ১৮ নভেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading